Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শেরেবাংলা নগরের সাবেক গণভবনে প্রতিষ্ঠিত ‘জুলাই জাদুঘর’ দেখতে আগ্রহীদের আগেই অনলাইনে স্লট বুক করতে হবে। নির্ধারিত সময় অনুযায়ী টিকিট সংগ্রহ করেই দর্শনার্থীরা জাদুঘরে প্রবেশ করতে পারবেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে জুলাই জাদুঘর। এখানে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি, শহীদদের ব্যবহৃত সামগ্রী, আলোকচিত্র, দলিল, ভাস্কর্যসহ নানা নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। জাদুঘরে প্রবেশের জন্য প্রথমে ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর নিজের সুবিধামতো ভিজিটের সময় নির্বাচন করে অনলাইন টিকিট সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সময়ভিত্তিক স্লট বুকিং করা দর্শনার্থীদের নির্ধারিত সময়েই জাদুঘরে প্রবেশ করতে হবে। কোনো দিনের সব স্লট পূর্ণ হয়ে…
দেশের তিনটি মন্ত্রণালয় ও দুইটি দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। আজ (বৃহস্পতিবার) এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সচিব পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ছিলেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন জিয়াউল হক। এর আগে তিনি একই বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জেসমিন নাহার। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি। গৃহায়ন ও গণপূর্ত বিভাগের সচিব হয়েছেন মো. ওবায়দুর রহমান। এর আগে তিনি জনপ্রশাসন…
আগামী এক মাসের মধ্যে আরও ২০০ ক্রীড়াবিদকে নিয়মিত ক্রীড়া ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান প্যারা গেমস ট্রেনিং ক্যাম্প-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ৩০০ জন ক্রীড়াবিদ নিয়মিত ক্রীড়া ভাতা পাচ্ছেন। নতুন করে আরও ২০০ জনকে যুক্ত করা হলে মোট ৫০০ জন ক্রীড়াবিদ এই সুবিধার আওতায় আসবেন। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। তাদের জন্য জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।…
ওমরাহ পালন করতে সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, ওমরাহ ভিসা পেতে হলে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলকভাবে ‘নুসুক’ ফুড ভাউচার কিনতে হবে। আগামী ১ রবিউল আউয়াল থেকে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও মিসরের ওমরাহযাত্রীদের জন্য এ নিয়ম কার্যকর হবে। নতুন ব্যবস্থায় ওমরাহযাত্রীদের খাবারের জন্য প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল খরচ হবে। এই অর্থ ভিসার মোট ফির সঙ্গে যুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সৌদির নতুন নীতিমালা অনুযায়ী, ওমরাহযাত্রীদের থাকা, যাতায়াত ও খাবার ব্যবস্থাপনা একটি অ্যাপের মাধ্যমে পরিচালনা করা হবে। এজন্য মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে ‘নুসুক’ অ্যাপের…
দেশের জ্বালানি চাহিদা পূরণ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজার থেকে ৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ৫ হাজার মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কেনার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানা গেছে, জরুরি এলপিজি সরবরাহ নিশ্চিত করা, বাজারে সরকারের অংশীদারত্ব বাড়ানো এবং মূল্য স্থিতিশীল রাখতে স্পিড মার্কেটিং করপোরেশনের মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে ৫ হাজার (±৫ শতাংশ) মেট্রিক টন এলপিজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় করা এলপিজিতে প্রোপেন থাকবে ৩৫ থেকে ৪০ শতাংশ এবং বিউটেন থাকবে ৬০…
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ নির্বাচনে নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ…
সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা অনেক সময় ব্যর্থতা নয়, বরং সন্তুষ্টি। আমরা যখন একটি ভালো অবস্থানে পৌঁছে যাই, তখন অনেকেই মনে করি-এটাই যথেষ্ট। কিন্তু উন্নতির প্রকৃত যাত্রা শুরু হয় তখনই, যখন ভালো থেকে আরও ভালো এবং ভালো থেকে মহান হওয়ার তাগিদ তৈরি হয়। বিশ্বখ্যাত লেখক জিম কলিন্সের Good to Great বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উপলব্ধি হলো-‘Good is the enemy of Great’। অর্থাৎ, ভালো অনেক সময় মহান হওয়ার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। কারণ ভালো অবস্থানে পৌঁছানোর পর মানুষ বা প্রতিষ্ঠান অনেক সময় নিজেদের উন্নতির ক্ষুধা হারিয়ে ফেলে। এই দর্শন শুধু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নয়; ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্র=সব ক্ষেত্রেই…
বগুড়ার শেরপুরে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা দেখে ফেলায় ১১ বছরের শিশু রাজু হোসেনকে হত্যা করেছে ছিনতাইকারী ও চোরাই ইজিবাইক কারবারি চক্র। নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আড়াশ গাবরগাড়ী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ইজিবাইকটি। নিহত রাজু হোসেন বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের রোরোয়া গ্রামের আলম মিয়ার ছেলে। স্থানীয়ভাবে সে ব্যাটারিচালিত ইজিবাইক চালাত। পুলিশ জানায়, গত মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ইজিবাইকসহ নিখোঁজ হয় রাজু। পরে তার বাবা শেরপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের পর শেরপুর থানার অফিসার ইনচার্জ এস…
ভারতের কাছ থেকে আরও বেশি পরিমাণ ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি ডিজেল পাইপলাইন রয়েছে। ওই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারতকে আরও বেশি ডিজেল দেওয়ার অনুরোধ করা হয়েছে। এদিকে যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে বৃহস্পতিবার বিকেল থেকেই গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানান তিনি। ইকবাল হাসান মাহমুদ বলেন, গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে কমে যাওয়া গ্যাসের চাপ বাড়বে এবং চলমান সমস্যা…
সড়ক দুর্ঘটনাসহ যেকোনো দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকে জরুরি চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন করে দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে জরুরি চিকিৎসার বিধান যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে দুর্ঘটনায় আহত রোগীদের প্রাথমিক ও জরুরি চিকিৎসা দেওয়ার বিষয়ে সার্কুলার জারির নির্দেশ দিয়েছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহযোগিতা করেন সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম