Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, শেরপুরের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, আগামী ৮ ফেব্রুয়ারির পর আদালতের নির্দেশে কেউ প্রার্থিতা ফিরে পেলেও পোস্টাল ব্যালটে তাদের নাম ও প্রতীক অন্তর্ভুক্ত করা হবে না। এর আগে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে…
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫০টি কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাস (জুলাই–ডিসেম্বর ২০২৫) মেয়াদের ব্যবসায়িক ফলাফল অনুমোদন করেছে। বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত পর্ষদ সভা শেষে এসব কোম্পানির শেয়ারপ্রতি আয় বা লোকসানের (ইপিএস) তথ্য প্রকাশ করা হয়, যা বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত হয়। ডিএসই সূত্রে জানা গেছে, ইপিএস প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ১৭টি বা ৩৪ শতাংশ কোম্পানি আলোচ্য সময়ে লোকসানে রয়েছে। বাকি কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে, যদিও কিছু প্রতিষ্ঠানের আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রকাশিত তথ্যে দেখা যায়, জুলাই–ডিসেম্বর ২০২৫ সময়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে ডেসকো। কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২ দশমিক ২৮ টাকা, যেখানে আগের বছর…
চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আম সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে রাজশাহীর অচল আইটি পার্ক সচল করা, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ এবং পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়ার ঘোষণাও দেন তিনি। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে এটি ছিল তার প্রথম জনসভা। তার আগমনকে ঘিরে মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়। তারেক রহমান বলেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আম উৎপাদনের জন্য বিখ্যাত হলেও এই অঞ্চলে আম সংরক্ষণের কোনো…
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে আর কোনো আইনগত বাধা থাকল না। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। এর আগে গত ৪ ডিসেম্বর এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলে দ্বিধাবিভক্ত রায় দেন হাইকোর্টের…
রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’তে কথিত জঙ্গি নাটক সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী কার্যক্রম হিসেবে আগামী ৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে সকালে ট্রাইব্যুনালে মামলাটিতে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। মামলার অন্য আসামিরা হলেন—সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্লা। মামলায় মোট…
বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। একই সঙ্গে তার ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর সংক্রান্ত নথি তদন্ত সংস্থা সিআইডিকে সরবরাহ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ সিআইডির করা পৃথক দুটি আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিআইডির আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচির সময় কৌশিক হোসেন তাপস দেশি ও বিদেশি অস্ত্রে সজ্জিত হয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণের ঘটনায় জড়িত ছিলেন…
সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও আইনজীবী শিশির মনির অভিযোগ করেছেন, বিভিন্ন এলাকায় ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘এখন কি গুন্ডামি করার সময়? গুন্ডামি করে কি নির্বাচন করা যাবে? ২০২৬ সালের নির্বাচন কি গুন্ডামির নির্বাচন হবে?’ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মিডিয়া সেলে সরাসরি লাইভে এসে এসব কথা বলেন শিশির মনির। তিনি বলেন, নির্বাচনি দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের মাঠপর্যায়ে সক্রিয় হতে হবে। শুধু অফিসে বসে থাকলে বাস্তব পরিস্থিতি বোঝা যাবে না। ছদ্মবেশে ভোটারদের সঙ্গে কথা বলা, গোয়েন্দা তৎপরতা জোরদার করার মাধ্যমে কারা ভোটারদের ভয় দেখাচ্ছে তা চিহ্নিত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। ভোটারদের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে শিশির…
টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মধ্যেই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার সেই জল্পনার মধ্যেই কলম্বোর উদ্দেশে দলের প্লেনের টিকিটও কেটে ফেলেছে পাকিস্তান। আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে দলটির। সূত্রের বরাতে টেলিকম এশিয়া স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গে একই এয়ার লঙ্কার ফ্লাইটে লাহোর থেকে কলম্বো যাওয়ার বুকিং সম্পন্ন করেছে। সূত্রটি আরও জানায়, শুক্রবারের মধ্যেই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের…
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির বহিষ্কৃত নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে আগেই বহিষ্কার করা হয়। এরপরও শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতা তার পক্ষে নির্বাচনি প্রচারণায়…
পুঁজিবাজারে তালিকাভুক্তিকে কেবল আর্থিক অর্জন নয়, বরং কর্পোরেট সুশাসন, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির কৌশলগত অঙ্গীকার হিসেবে দেখছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নতুন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিধিমালার মাধ্যমে মানসম্মত কোম্পানির তালিকাভুক্তি সহজ হবে, বাজারে শৃঙ্খলা বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে ডিএসই ট্রেনিং একাডেমিতে আয়োজিত ‘প্রবৃদ্ধির পরবর্তী পদক্ষেপ: তালিকাভুক্তির পথে অগ্রযাত্রা-প্রবৃদ্ধি, সুশাসন ও বিশ্বাসযোগ্যতা জোরদারের কৌশলগত দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ডিএসই এবং অতালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে ডিএসইর ভারপ্রাপ্ত প্রধান রেগুলেটরি কর্মকর্তা (সিআরও) মো. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন,…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম