Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    আগস্ট ৬, ২০২৬

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ
    বিজনেস

    গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের কাছ থেকে আরও বেশি পরিমাণ ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

    বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

    মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি ডিজেল পাইপলাইন রয়েছে। ওই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারতকে আরও বেশি ডিজেল দেওয়ার অনুরোধ করা হয়েছে।

    এদিকে যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে বৃহস্পতিবার বিকেল থেকেই গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানান তিনি।

    ইকবাল হাসান মাহমুদ বলেন, গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে কমে যাওয়া গ্যাসের চাপ বাড়বে এবং চলমান সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

    গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে জানতে চাইলে তিনি বলেন, পুরোপুরি স্বাভাবিক হতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

    এফএসআরইউ বন্ধ হওয়ার আগে যে অবস্থায় ছিল, ধীরে ধীরে সেই অবস্থায় ফিরে যাবে।

    গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া ও লোডশেডিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, গ্যাস না থাকলে সাধারণ গ্রাহক ও বিদ্যুৎকেন্দ্র—দুই জায়গাতেই সমস্যা হয়। বর্তমানে যেসব বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

    বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেলে গ্রাহকদের বিল নিয়ে আসার জন্য বলা হয়, কিন্তু অনেক সময় তারা তা করেন না।

    ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জ্বালানি মন্ত্রী বলেন, এটি ছিল নিয়মিত বৈঠক। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

    তবে বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়টি আলোচনা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে হবে সব হাসপাতালে: হাইকোর্ট
    Next Article ইজিবাইক ছিনতাইয়ের সাক্ষী হওয়ায় শিশুকে হত্যা, গ্রেপ্তার ২

    Related Posts

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    আগস্ট ৬, ২০২৬

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬