Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে হবে সব হাসপাতালে: হাইকোর্ট
    আইন ও বিচার

    দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে হবে সব হাসপাতালে: হাইকোর্ট

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সড়ক দুর্ঘটনাসহ যেকোনো দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকে জরুরি চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন করে দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে জরুরি চিকিৎসার বিধান যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

    আদালত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে দুর্ঘটনায় আহত রোগীদের প্রাথমিক ও জরুরি চিকিৎসা দেওয়ার বিষয়ে সার্কুলার জারির নির্দেশ দিয়েছেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহযোগিতা করেন সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জিসান হায়দার।

    মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ জানুয়ারি রাজধানীর সায়দাবাদে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হন খুলনার সোনাডাঙ্গার মোটর পার্টস ব্যবসায়ী ইব্রাহিম। তাকে নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হলেও সেখান থেকে চিকিৎসা না দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    এ ঘটনায় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে রিট দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন আদালত।

    রায়ে আদালত বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জীবন রক্ষায় দ্রুত চিকিৎসা দেওয়া জরুরি। কোনো হাসপাতাল বা ক্লিনিক দুর্ঘটনায় আহত রোগীকে ফিরিয়ে দিতে পারে না।

    শুনানিতে রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী বেঁচে থাকার অধিকার মানুষের মৌলিক অধিকার। সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে কোনো মানুষের মৃত্যু গ্রহণযোগ্য নয়।

    এদিকে ক্ষতিপূরণের বিষয়ে আদালত পর্যবেক্ষণে বলেন, সালাউদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালনের দাবি করেছে। বিষয়টি তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন। তবে ক্ষতিগ্রস্ত পরিবার আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা নিতে পারবে।

    মামলায় স্বাস্থ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও বিএমডিসি প্রেসিডেন্টসহ ১২ জনকে বিবাদী করা হয়েছিল।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএআইয়ের সুযোগ কাজে না লাগালে পিছিয়ে পড়বে উন্নয়নশীল দেশ: বিশ্বব্যাংক
    Next Article গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ

    Related Posts

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬