Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার
    জাতীয়

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৬, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ওমরাহ পালন করতে সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, ওমরাহ ভিসা পেতে হলে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলকভাবে ‘নুসুক’ ফুড ভাউচার কিনতে হবে।

    আগামী ১ রবিউল আউয়াল থেকে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও মিসরের ওমরাহযাত্রীদের জন্য এ নিয়ম কার্যকর হবে।

    নতুন ব্যবস্থায় ওমরাহযাত্রীদের খাবারের জন্য প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল খরচ হবে। এই অর্থ ভিসার মোট ফির সঙ্গে যুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    সৌদির নতুন নীতিমালা অনুযায়ী, ওমরাহযাত্রীদের থাকা, যাতায়াত ও খাবার ব্যবস্থাপনা একটি অ্যাপের মাধ্যমে পরিচালনা করা হবে। এজন্য মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে ‘নুসুক’ অ্যাপের আওতায় আনা হয়েছে।

    যাত্রীরা ভিসার সঙ্গে একটি বিশেষ কোড পাবেন। ওই কোড দেখিয়ে নির্ধারিত দোকান বা রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করতে পারবেন তারা।

    সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত ও সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করা এবং অনিবন্ধিত সেবাদাতাদের নিয়ন্ত্রণ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

    তবে নতুন নিয়মের কারণে বাংলাদেশ থেকে ওমরাহ প্যাকেজের খরচ কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ কারণে ট্রাভেল এজেন্সিগুলোকে নতুন করে প্যাকেজ মূল্য নির্ধারণ করতে হতে পারে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার
    Next Article এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    Related Posts

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬