Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সুযোগ কাজে লাগাতে না পারলে উন্নয়নশীল দেশগুলো বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ, দক্ষ জনবল এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা দ্রুত উন্নত করতে পারলে এআই উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সেবার মানে বড় পরিবর্তন আনতে পারে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় থেকে প্রকাশিত ‘দ্য প্রমিজ অব আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত দেশগুলোর তুলনায় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এআইয়ের কারণে চাকরি হারানোর ঝুঁকি তুলনামূলক কম। উন্নত দেশগুলোতে ১৪ দশমিক ২ শতাংশ বিদ্যমান চাকরি ঝুঁকিতে থাকলেও নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এ…
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া আসামি, অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করে এ আদেশ দেন। এর আগে গত ২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে জামিন দেন। পরে ৪ আগস্ট তিনি কারামুক্ত হন। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে বিষয়টি সম্পূরক কার্যতালিকায় ওঠে এবং বিশেষ অনুমতি নিয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। শুনানি শেষে আদালত হাফিজুর রহমানকে ২৪…
অর্থ আত্মসাতের মামলায় ঢাকা ব্যাংক লিমিটেডের সাবেক চার কর্মকর্তাকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার বিশেষ জজ-১ আদালতের বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ব্যাংকটির সাবেক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কাজী ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট আবু মোহাম্মদ সাঈদ খান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রবীর কুমার ভৌমিক এবং শওকত আলী। রায়ে বিচারক বিশ্বাসভঙ্গের অপরাধে প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। এছাড়া জালিয়াতির অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, এবং অর্থ আত্মসাতের অভিযোগে আরও পাঁচ বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা…
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তদন্ত প্রতিবেদনে ড. মুহম্মদ জাফর ইকবালের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, শিক্ষক কে এম জামাল উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। প্রসিকিউশন সূত্র জানায়, ঘটনাটি দীর্ঘদিন তদন্তের পর তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছেন।…
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে চার এবং সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৬৪ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৬ জন মারা গেছেন। এদিকে, গত একদিনে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া…
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়ার ওপর জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে। খসড়া আইন অনুযায়ী, এসআরবি হবে বাংলাদেশ পুলিশের অধীন একটি বিশেষায়িত ইউনিট। বাহিনীটির নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন মহাপরিচালক। প্রয়োজনে ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন ও সেকশন গঠন করা যাবে। সদর দপ্তর ঢাকায় থাকলেও দেশের যেকোনো স্থানে ইউনিট স্থাপনের সুযোগ থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনমত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের মতামত নিয়ে খসড়াটি চূড়ান্ত করা হবে। পরে মন্ত্রিসভার অনুমোদনের পর জাতীয় সংসদে আইনটি উত্থাপন করা…
আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালি’ নিয়ে ইরান ও ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা নিম্নমুখী হয়েছে। বিশ্ববাজারের বিনিয়োগকারীদের ধারণা, এই আলোচনা সফল হলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান দীর্ঘদিনের সামরিক উত্তেজনা কমে একটি সুনির্দিষ্ট শান্তিচুক্তির পথ তৈরি হতে পারে। বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক জ্বালানি বাজারের লেনদেনে ব্রিটিশ বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৯.০৮ ডলারে নেমে আসে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ব্যারেলপ্রতি ৫৩ সেন্ট বা ০.৭ শতাংশ হ্রাস পেয়ে ৭৪.৬৯ ডলারে বেচাকেনা হতে দেখা গেছে। বাজার বিশ্লেষকদের…
ভারতের কলকাতাভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ ছেড়েছেন বিতর্কিত ও আলোচিত জ্যেষ্ঠ সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন লেখেন, ‘হ্যাঁ, ঠিকই শুনেছেন। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালেই রিপাবলিক বাংলা সংবাদে আমার শেষ দিন ছিল।’ তবে কেন বা কী কারণে চ্যানেলটি ছাড়লেন, সে বিষয়ে স্পষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেননি তিনি। ভবিষ্যৎ পথচলা নিয়ে তিনি পোস্টে আরও উল্লেখ করেন, ‘টেলিভিশনের স্টুডিওতে এতদিন নির্ভয়ে নিজের বক্তব্য তুলে ধরেছি। এরপর কী হবে? জগন্নাথই জানেন। তিনিই পথ দেখাবেন। কবে থেকে নতুন যাত্রা শুরু হবে, সময় তা বলে…
ভারতে অবস্থানরত পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ ও গভীর অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ ও জনগণের বিরুদ্ধে বিষোদ্গারমূলক বক্তব্য দিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের আয়োজন দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে বাংলাদেশ সরকার আগেই ভারত সরকারকে উদ্বেগের কথা জানিয়েছিল। তা সত্ত্বেও অনুষ্ঠানটি হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনের দিন ভারতের মাটিতে শেখ হাসিনার এই কার্যক্রম বাংলাদেশের…
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অবরুদ্ধ ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্যের পরপরই বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে বাড়িটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত সাকিব আল হাসানের বাড়ির সামনে জড়ো হয়ে হঠাৎ হামলা চালায়। হামলাকারীরা বাড়ির প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একই সঙ্গে ইটের আঘাতে বাড়িটির তিনটি কাচের ব্যালকনি ও জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে পুলিশ…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম