Author: admin

টানা পাঁচ বার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ এবং টানা চার বার ‘আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে টেক-জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে শনিবার (১০ জানুয়ারি) ‘সেলিব্রেটিং করপোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং…

Read More

করপোরেট কর পরিশোধ ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও সম্পূর্ণ ডিজিটাল করতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (১১ জানুয়ারি) এই কার্যক্রমের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, এমএফএসের মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ চালু হওয়ায় করপোরেট করদাতাদের জন্য কর দেওয়া আরও দ্রুত ও সহজ হবে। এটি কর সংগ্রহ ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, বর্তমানে অনেক করপোরেট প্রতিষ্ঠান এমএফএসের মাধ্যমে কর্মীদের বেতন পরিশোধ করছে। নতুন এই ব্যবস্থার ফলে তারা উৎসে করসহ বিভিন্ন ধরনের কর ও ভ্যাট একই প্ল্যাটফর্মে…

Read More

মাসিক দাম অপরিবর্তিত রেখে সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে কয়েক গুণ পর্যন্ত গতি বাড়িয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকেরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। এতে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং ও স্মার্ট সেবা ব্যবহারে ইতিবাচক পরিবর্তন আসবে। বিটিসিএল মনে করে, এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। পাশাপাশি দেশের স্মার্ট সিটি বাস্তবায়ন…

Read More

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, আইপিএল ইস্যু বা সাম্প্রতিক বিভিন্ন আলোচনার পরও দুই দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। রোববার সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাসী। বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্মুক্ত ও স্বাভাবিক রয়েছে। যতক্ষণ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হয়, ততক্ষণ পর্যন্ত সরকার কোনো দেশভিত্তিক দ্বিপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ করে না। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে কিছু ট্রেড মেজারস নেওয়া হয়েছে। সেগুলোর কোনো বাস্তব প্রভাব পড়েছে কি না, সরকার…

Read More

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ ক্ষেত্রে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’-এর সব শর্ত মেনে চলতে হবে। রোববার (১১ জানুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি মালিক এবং হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজ উপলক্ষে বাংলাদেশ থেকে হজযাত্রীদের বহনকারী ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাধীন হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী প্রত্যেক হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর…

Read More

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’ রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন রূপে যাত্রা শুরু করেছে। রোববার (১১ জানুয়ারি ২০২৬) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং সেবা ‘এমক্যাশ’-এর রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর আরিফ হোসেন খান। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম (এফসিএ, এফসিএস), রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় নির্বাচন কমিশনে (ইসি) এই শুনানি কার্যক্রম শুরু হয়। পাঁচ দিনব্যাপী আপিল আবেদন গ্রহণ শেষে গতকাল শনিবার (১০ জানুয়ারি) থেকে শুনানি শুরু করে নির্বাচন কমিশন। প্রথম দিনের শুনানিতে ৫২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ১৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং তিনটি আপিল শুনানি স্থগিত রাখা হয়। এ ছাড়া সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে আড়াই হাজারের…

Read More

এফএ কাপে মৌসুমের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে নন-লিগ দল ম্যাকলসফিল্ড। ইংল্যান্ডের ফুটবল পিরামিডে ১১৭ ধাপ ওপরে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা। ম্যাচের প্রথমার্ধে লুক ডাফির নেওয়া বাঁকানো ফ্রি-কিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক পল ডসন। ৪৩ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যাকলসফিল্ড। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে আইজ্যাক বাকলি-রিকেটস দুর্দান্ত শারীরিক ভঙ্গিতে নেওয়া শটে প্যালেস গোলকিপার ওয়াল্টার বেনিতেজকে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন। ম্যাচের শেষ দিকে ৯০ মিনিটে ফ্রি-কিক থেকে একটি গোল শোধ করেন প্যালেসের ইয়েরেমি পিনো। এতে যোগ করা সময়ে উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখে…

Read More

উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে জেলার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। এর আগে শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার…

Read More

কুষ্টিয়া জেলাজুড়ে জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এমনকি বেসরকারি ফার্মেসিতেও দীর্ঘদিন ধরে এই ভ্যাকসিন মিলছে না। ফলে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত বছরের ২১ নভেম্বর হাসপাতালের জলাতঙ্ক বিভাগে ভ্যাকসিন সম্পূর্ণ শেষ হয়ে যায়। বর্তমানে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিতে এলেও সবাইকে বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করে আনতে হচ্ছে। ভ্যাকসিন সংকটে অনেক রোগী ঝিনাইদহ, রাজশাহী এমনকি ঢাকা থেকেও আত্মীয়-স্বজনের মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহ করছেন। এতে একদিকে সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে চিকিৎসা ব্যয় ও ঝুঁকি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.…

Read More