Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটারদের জন্য ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত হতে যাচ্ছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে ফেসবুকের বিজ্ঞাপনের পেমেন্ট পদ্ধতিতে বিকাশের অপশন দেখা গেছে। কয়েকজন ব্যবহারকারী বিকাশের মাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পেরেছেন বলেও জানিয়েছেন। তবে এখনো সব ব্যবহারকারীর জন্য আনুষ্ঠানিকভাবে সুবিধাটি চালু হয়নি। এ বিষয়ে মেটার পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বর্তমানে বাংলাদেশ থেকে ফেসবুকে বিজ্ঞাপন দিতে সাধারণত আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ডের প্রয়োজন হয়। কার্ডে ডুয়াল কারেন্সি চালু করা, ব্যাংকের অনুমোদন নেওয়াসহ নানা জটিলতার কারণে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা ও নতুন কনটেন্ট ক্রিয়েটর বিজ্ঞাপন দিতে সমস্যায় পড়েন। বিকাশ যুক্ত হলে এসব…

Read More

ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাশিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বেঙ্গল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। নিহতদের মধ্যে সপ্তম রায় প্রীতম (২২) ও জাইফা (৩) নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকি সাতজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। তাদের মধ্যে…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই, বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে সাংবাদিক, মালিক ও সরকার পক্ষ যৌথভাবে কাজ করে চলেছে। আজ শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল (টিইসি) আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তথ্যমন্ত্রী বলেন, সরকার এমন একটি মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে চায়, যেখানে গণমাধ্যমের মালিক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, রাষ্ট্র ও জনগণের স্বার্থের মধ্যে ভারসাম্য…

Read More

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়ার বিষয়ে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা প্রত্যাশিত ফল দেয়নি। এর ফলে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ভারত দেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার (৬ আগস্ট) জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, সরকার আগে এ বিষয়ে আশ্বাস দিলেও সাম্প্রতিক পরিস্থিতিতে তা বাস্তবায়ন হয়নি। তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা জোরদার করার পাশাপাশি ভারত সরকারকে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে রাজি করানোর আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সাম্প্রতিক ভার্চ্যুয়াল বক্তব্য দেশের…

Read More

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সংবাদ উপস্থাপক ও টকশো সঞ্চালক কাজী জেসিন। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে গ্রেড-১ পদমর্যাদায় এই নিয়োগ কার্যকর হবে। এ সময় তিনি বাংলাদেশ টেলিভিশনের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। দীর্ঘদিন ধরে সংবাদ উপস্থাপনা ও টকশো সঞ্চালনার সঙ্গে যুক্ত কাজী জেসিনের এ নিয়োগ গণমাধ্যম অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকার মেয়র গলিতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার পর নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পেট্রোল…

Read More

২০২৬ নারী এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং ও চীন। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে। এরপর ৬ সেপ্টেম্বর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবারও একই…

Read More

রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ২০ মিনিটে সম্পূর্ণ…

Read More

বগুড়ার এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মহাসড়কের পাশে কাজের সন্ধানে বেশ কয়েকজন শ্রমিক অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে শ্রমিকদের ওপর উঠে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া…

Read More