Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর এবং সফর ঘিরে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয়…

Read More

ট্রাভিস হেডের ঝোড়ো সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৮৪ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। হারারেতে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৮.৩ ওভারে ২৭২ রানে অলআউট হয় স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ট্রাভিস হেড। ১৫টি চার ও তিনটি ছক্কায় ৮৪ বলে ১১২ রান করেন তিনি। ৭৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ওপেনার। অধিনায়ক মিচেল মার্শ করেন ৫৩ রান। কুপার কনোলির ব্যাট থেকে আসে ৭৮ রান। শেষদিকে ১৮ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন অলিভার পিক। উদ্বোধনী জুটিতে হেড…

Read More

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার কাফরুলে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ১৪ মিনিটে কাফরুল থানার সামনে ‘মিরপুর সুপার লিংক’ নামের বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা শাহজান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। এর আগে শুক্রবার রাজধানীর মালিবাগ, মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ীতে বিস্ফোরণে একজন রিকশাচালক…

Read More

ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে বাংলাদেশ। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি গত সপ্তাহে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। চুক্তি ও সমঝোতা স্মারকগুলো নিয়ে বাংলাদেশের পর্যালোচনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আমরাও এই বিষয়ে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখেছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের কিছুই জানানো হয়নি। স্বাভাবিকভাবেই, ভারত নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ…

Read More

পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ (৫৫) হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ মামলার প্রধান আসামি মোহাম্মদ রেজাউল করিম প্রামাণিক ওরফে বাঘাকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসআরবির দাবি, বাঘা একটি নিষিদ্ধ ‘সর্বহারা গ্রুপের’ নেতা এবং তার নেতৃত্বেই ব্যবসায়ী আজিজকে হত্যা করা হয়। মাত্র ২৫ হাজার টাকার লোভে চারজন মিলে এ হত্যাকাণ্ড ঘটান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাঘা স্বীকার করেছেন বলে জানিয়েছে বাহিনীটি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর পাবনার সাঁথিয়া…

Read More

অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় জামায়াতে ইসলামী রংপুর দখল করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ ও শহিদ হওয়ার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। একই বক্তব্যের খবর একাধিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। রাশেদ খাঁন বলেন, নির্বাচনের আগে রংপুর ও খুলনা বিভাগে প্রশাসনিক কাঠামো এমনভাবে জামায়াতিকরণ করা হয়েছে, যাতে নির্বাচনে বিএনপিকে ভোট দিলেও জামায়াতের প্রার্থীকে জয়ী দেখানো হয়। তিনি আরও বলেন, জামায়াতের পক্ষ থেকে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা হয়েছিল। এমনকি ‘বুকে পাথর চাপা দিয়ে’ জামায়াতের আমির সেই নির্বাচন মেনে নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।…

Read More

রাজধানীর খুচরা বাজারে এখনো কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। দাম বাড়লেও অনেক মুদি দোকানে মিলছে না বোতলজাত তেল। দু-একটি দোকানে পাওয়া গেলেও ২ ও ৫ লিটারের বোতলই বেশি পাওয়া যাচ্ছে। আধা লিটার ও এক লিটারের বোতল নেই বললেই চলে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। খুচরা বিক্রেতা ও তেলের পাইকারি সরবরাহকারীরা বলছেন, গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। এরপরও সরবরাহ স্বাভাবিক হয়নি। মূলত ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো বাজারে বোতলজাত সয়াবিন তেল কম ছাড়ছে। বিক্রেতারা জানান, বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকটে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। ক্রেতাদের চাহিদা মেটাতে অনেক বিক্রেতা এখন…

Read More

একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে ২০১৬ সালে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে বিবৃতির খসড়া তৈরি করেছিলেন, সেটিতে তখন স্বাক্ষর করা হলে দলটির অনেক প্রশ্নের সমাধান হয়ে যেত বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তার দাবি, পরবর্তী সময়ে সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে জামায়াত ওই অবস্থান পরোক্ষভাবে মেনে নিয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ‘বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) এ অনুষ্ঠানের আয়োজন করে। আইনমন্ত্রী বলেন, ‘আব্দুর রাজ্জাক একাত্তর নিয়ে যে মূল্যায়ন করেছিলেন, সে বিষয়ে তিনি…

Read More

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাটেক্সপো ২০২৬। আগামী ১৮ ও ১৯ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাটেক্সপো ২০২৬ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে অনলাইন গণমাধ্যমে এ আয়োজনের জোরালো প্রচার-প্রচারণার আহ্বান জানান তিনি। এবারের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ব্র্যান্ডিং কান্ট্রি’। প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাক খাতের অবস্থান আরও শক্তিশালী করাই এ আয়োজনের…

Read More

রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ককটেল দুটি বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেছে। ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। ম্যাংগোটিভি / আরএইচ

Read More