Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    আগস্ট ৬, ২০২৬

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইজিবাইক ছিনতাইয়ের সাক্ষী হওয়ায় শিশুকে হত্যা, গ্রেপ্তার ২
    অপরাধ

    ইজিবাইক ছিনতাইয়ের সাক্ষী হওয়ায় শিশুকে হত্যা, গ্রেপ্তার ২

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বগুড়ার শেরপুরে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা দেখে ফেলায় ১১ বছরের শিশু রাজু হোসেনকে হত্যা করেছে ছিনতাইকারী ও চোরাই ইজিবাইক কারবারি চক্র। নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আড়াশ গাবরগাড়ী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ইজিবাইকটি।

    নিহত রাজু হোসেন বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের রোরোয়া গ্রামের আলম মিয়ার ছেলে। স্থানীয়ভাবে সে ব্যাটারিচালিত ইজিবাইক চালাত।

    পুলিশ জানায়, গত মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ইজিবাইকসহ নিখোঁজ হয় রাজু। পরে তার বাবা শেরপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের পর শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীনের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।

    প্রায় ২২ ঘণ্টার অভিযানে প্রথমে রাজুর প্রতিবেশী মোস্তাকিমকে সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুরের মির্জাপুর রানীরহাট মোড় এলাকার ভাঙারি ও চোরাই ইজিবাইক ব্যবসায়ী করিমকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোস্তাকিম কৌশলে রাজুকে ইজিবাইকসহ করিমের দোকানে নিয়ে যায়। সেখানে ইজিবাইক বিক্রির পর বিষয়টি প্রকাশ করে দিতে পারে—এ আশঙ্কায় করিম ও মোস্তাকিম তাকে হত্যার পরিকল্পনা করে। পরে তারা শিশুটিকে হত্যা করে মরদেহ সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকায় ফেলে রাখে।

    শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ
    Next Article ভালো থেকে মহান: ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাতি গঠনের অনিবার্য সূত্র

    Related Posts

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    আগস্ট ৬, ২০২৬

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    জ্বালানি সংকট: ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কিনছে সরকার

    রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬