Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। সম্প্রতি সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে…

Read More

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় এলাকায় কল-কারখানা স্থাপন করে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বাঁশখালীতে বন্যার্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র জনগণের বড় সম্পদ। সমুদ্রসংলগ্ন এলাকায় কল-কারখানা স্থাপন করে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এর মাধ্যমে এ অঞ্চলের বেকারত্বের সমস্যার সমাধান হবে। এ সময় লবণ চাষিদের কল্যাণে শিগগিরই লবণের মূল্য নির্ধারণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যেন বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এর আগে কক্সবাজারের…

Read More

বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দেশে ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে চাঁদাবাজি, জাল নোট ও নগদ টাকা পরিবহনের ঝুঁকি কমবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে বাংলা কিউআর লেনদেনবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ সংস্থার (আইএফসি) মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় পরিচালিত ‘ক্যাশলেস ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্পের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ২০ জন নারী মার্চেন্টসহ প্রায় ১২০ জন বাংলা কিউআর ব্যবহারকারী মার্চেন্ট অংশ নেন। গভর্নর বলেন, বর্তমানে দেশে প্রতি মাসে প্রায় এক কোটি ডিজিটাল লেনদেন হচ্ছে। চলতি অর্থবছরের মধ্যে প্রতিদিন এক কোটি…

Read More

দীর্ঘদিন ধরে আটকে থাকা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধে বড় উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৫ আগস্ট থেকে দেশের ৬৪ জেলায় একযোগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ কার্যক্রম বাস্তবায়নে সরকার ২ হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিচ্ছে। এর আওতায় অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রায় ১ লাখ ১৪ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী তাদের বকেয়া পাওনা পাবেন। এবারই প্রথম কোনো মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ ছাড়াই আইবাস++ সফটওয়্যারের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে টাকা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অবসর সুবিধা বোর্ডের আওতায় ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের…

Read More

সৌদি আরবের জুবাইল ও জিজান অঞ্চলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি গ্যাস স্থাপনায় হামলা হয়েছে বলে দাবি করেছে কয়েকটি আঞ্চলিক সূত্র। একই সময়ে জিজানে সৌদি আরামকোর একটি শোধনাগার-সংশ্লিষ্ট স্থাপনায় আগুন লাগার কথা জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। কয়েকটি আঞ্চলিক সূত্রের বরাতে জানা গেছে, জুবাইল এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি গ্যাস স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। তবে বিস্ফোরণের কারণ কিংবা স্থাপনাটিতে কীভাবে হামলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জিজানে সৌদি আরামকোর একটি শোধনাগার-সংশ্লিষ্ট স্থাপনায় আগুন লেগেছে। তবে আগুনের কারণ সম্পর্কে কোনো তথ্য…

Read More

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেল কন্নড় তারকা ইয়াশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার। শনিবার সন্ধ্যায় প্রকাশিত ট্রেলারে ইয়াশকে একাধিক চরিত্রে দেখা গেছে। পাশাপাশি কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া ও হুমা কুরেশিকেও দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে। ১৯৮০-এর দশকের গোয়ার পটভূমিতে নির্মিত সিনেমাটিতে বন্দুকযুদ্ধ, বিস্ফোরণ, রক্তপাত, প্রতিশোধ ও পারিবারিক দ্বন্দ্বের নানা আভাস মিলেছে। ট্রেলারের শুরুতেই ইয়াশের অভিনীত চরিত্রের সঙ্গে তার ছেলের জটিল সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। সিনেমায় ইয়াশকে রায়া ও রুমি চরিত্রে দেখা যাবে। ট্রেলারজুড়ে তার চরিত্রের নানা রূপ উঠে এসেছে। বিশেষ করে বাবা-ছেলের আদর্শগত সংঘাত গল্পের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রেলারে ইয়াশের…

Read More

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে লোডবোঝাই একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ রবিবার (৯ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত অবস্থায় ট্রাকের কেবিনে আটকা পড়েছেন। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। দুর্ঘটনার কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। উদ্ধারকাজ ও যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Read More

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণয়ন করা অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করেছে সরকার। ফলে তিন দশক আগের নিয়মে ফিরেছে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ ব্যবস্থা। গত ৩ আগস্ট মন্ত্রিসভা ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা-২০২৬’ এবং ‘ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি-২০২৬’ বাতিলের সিদ্ধান্ত নেয়। সরকার জানিয়েছে, নতুন নীতিমালা প্রণয়নের আগে জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়া হয়নি। আইন অনুযায়ী, এ ধরনের তালিকা প্রণয়নের আগে ওই পরিষদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার ২৯৭টি ওষুধকে অন্তর্ভুক্ত করে নতুন অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রকাশ করে। ১৯৯৪ সালের তালিকায় ছিল ১১৭টি ওষুধ। নতুন তালিকায় যুক্ত করা হয়েছিল…

Read More

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার (৮ আগস্ট) বার্তা আদান-প্রদানের সামাজিক মাধ্যম টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে মোজতবা খামেনিকে কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহের নিউজের প্রতিবেদনে কোনো তথ্য জানানো হয়নি। তার সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বড় ধরনের বিমান হামলা চালায়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও সাধারণ নাগরিক…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সফরে কক্সবাজারের মহেশখালীও যাবেন তিনি। রোববার (৯ আগস্ট) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি শনিবার বিকেলে এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন তারেক রহমান। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে…

Read More