বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে লোডবোঝাই একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ রবিবার (৯ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত অবস্থায় ট্রাকের কেবিনে আটকা পড়েছেন। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
দুর্ঘটনার কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। উদ্ধারকাজ ও যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
