Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা গেলে এক বছরের মধ্যেই দেশ অন্তত ২৫ শতাংশ বদলে যাবে। আর পাঁচ বছরে দেশ পুরোপুরি বদলে ফেলা সম্ভব। রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর-জামালপুরের নির্বাচনী সমাবেশ শেষে বিকেলে ঢাকা-১৫ আসনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগের অংশ হিসেবে তিনি রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় হেঁটে হেঁটে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন। গণসংযোগ শেষে আয়োজিত সংক্ষিপ্ত এক পথসভায় তিনি এসব বক্তব্য দেন। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। মা-বোনদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মান বজায় রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় কড়াকড়ি আরোপের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) একবারে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত আসছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এসব সীমাবদ্ধতা কার্যকর থাকতে পারে। চলতি সপ্তাহেই এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা জারি করা হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটে…
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘বর্তমানে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হওয়ার পরও যেন বাংলাদেশের রপ্তানি—বিশেষ করে তৈরি পোশাক-ইইউ’র বাজারে অব্যাহতভাবে প্রবেশাধিকার পায়, সে জন্য এখনই প্রস্তুতি নেওয়া জরুরি।’ আজ রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্স (ইউরোচেম)-এর চেয়ারপারসন নুরিয়া লোপেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানো, বাংলাদেশ-ইইউ বাণিজ্য সম্পর্ক আরও মসৃণ করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ জোরদারে প্রয়োজনীয়…
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ বলেন, ‘ডা. শফিকুর রহমানের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রথমে যাচাই করা হচ্ছে, সত্যিই আইডিটি হ্যাক হয়েছে কি না। যদি হ্যাক হয়ে থাকে, তাহলে কারা এবং কীভাবে হ্যাক করেছে—তা তদন্ত করা হবে।’ রোববার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এসব কথা জানান। উল্লেখ্য, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল…
ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে ইরান। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)–কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পর রোববার (১ ফেব্রুয়ারি) এই পাল্টা সিদ্ধান্তের কথা জানায় তেহরান। ইরানি সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার প্রতিক্রিয়ায় গৃহীত আইনের ৭ নম্বর অনুচ্ছেদের আওতায় ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়েছে। সংহতির প্রকাশ হিসেবে তিনি বিপ্লবী গার্ড বাহিনীর ইউনিফর্ম পরে সংসদের অধিবেশনে বক্তব্য দেন। তবে এই ঘোষণার বাস্তবিক প্রভাব কী হবে, তা এখনো স্পষ্ট নয়। এর আগে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে নিষ্ঠুরতার অভিযোগের প্রেক্ষিতে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে…
ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, তিনি নিজে কিংবা তার স্ত্রী এখনো কূটনৈতিক পাসপপোর্ট সারেন্ডার করেননি। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে এক সাংবাদিক পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান-তিনি ও তার আরও কয়েকজন সহকর্মী কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন বলে যে আলোচনা চলছে, তা কতটা সত্য। জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘এখানেই মিসইনফরমেশন তৈরি হচ্ছে। আমি কিংবা আমার স্ত্রী কেউই কূটনৈতিক…
চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নেমেছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি প্রদর্শনী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এর। এই এক্সপোর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা ‘বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট’। মেলার হল অব ফেমে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী প্রাঙ্গনে অনুষ্ঠিত ফাইনাল পর্ব শেষে বিজয়ীদের হাতে শিরোপাসহ মোট ৪ লাখ টাকার পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘ফিফা’ বিভাগে চ্যাম্পিয়ন হন সিফাত আহমেদ এবং রানার্সআপ হন ইরফান ওয়াসিত খান। ‘ভ্যালোরেন্ট’ বিভাগে চ্যাম্পিয়ন হয় ‘অল স্টার’ দল এবং রানার্সআপ হয় ‘রিউসেই ট্রাইডেন্টস’। ‘ই-ফুটবল’…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ কঠোর নজরদারির আওতায় থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিজিটাল সেল ও পর্যবেক্ষণ টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার জানান, প্রবাসীদের ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকায় ভোট গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে। তবে ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। লাইভ ভেরিফিকেশন ব্যবস্থা থাকায় জালিয়াতির কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন। ভোটকেন্দ্রে সরঞ্জাম ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, শুধু প্রিজাইডিং অফিসার কলম ব্যবহার করতে…
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত বিতর্কিত পোস্টটি একটি পরিকল্পিত সাইবার হ্যাকিংয়ের ফল বলে দাবি করেছে দলটি। অ্যাকাউন্ট হ্যাকের পুরো প্রক্রিয়ার টাইমলাইন, পাসওয়ার্ড পরিবর্তন, ই-মেইল নোটিফিকেশন ও অ্যাকাউন্ট রিকভারি সংক্রান্ত তথ্য তুলে ধরে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে জামায়াত। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিতর্কিত পোস্টটি ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৩৭ মিনিটে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়। ওই সময় তিনি ঢাকার অদূরে কেরানীগঞ্জের…
পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী আয়োজিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ-২০২৬) শেষ হয়েছে। এবারের মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার সম্ভাব্য রপ্তানি আদেশ পাওয়া গেছে। পাশাপাশি স্থানীয় বাজারে বিক্রি হয়েছে প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য। শনিবার (৩১ জানুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, এবারের মেলায় ইলেকট্রনিক্স, বহুমুখী পাটজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও হস্তশিল্প খাতে উল্লেখযোগ্য রপ্তানি আদেশ পাওয়া গেছে। আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ভারত ও তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম