Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বাংলা কিউআরে কমবে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি: গভর্নর

    আগস্ট ৯, ২০২৬

    অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধে কোটি টাকা বরাদ্দ

    আগস্ট ৯, ২০২৬

    সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো ও গ্যাস স্থাপনায় আগুন

    আগস্ট ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধে কোটি টাকা বরাদ্দ
    জাতীয়

    অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধে কোটি টাকা বরাদ্দ

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দীর্ঘদিন ধরে আটকে থাকা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধে বড় উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৫ আগস্ট থেকে দেশের ৬৪ জেলায় একযোগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ কার্যক্রম বাস্তবায়নে সরকার ২ হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিচ্ছে। এর আওতায় অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রায় ১ লাখ ১৪ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী তাদের বকেয়া পাওনা পাবেন।

    এবারই প্রথম কোনো মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ ছাড়াই আইবাস++ সফটওয়্যারের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে টাকা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

    অবসর সুবিধা বোর্ডের আওতায় ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অবসরে যাওয়া প্রায় ৭০ হাজার ১১৫ জন শিক্ষক-কর্মচারী এ ধাপে সুবিধা পাবেন। তাদের জন্য প্রয়োজন হবে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা। চাকরিকালে মূল বেতনের ৬ শতাংশ চাঁদার ভিত্তিতে অবসর সুবিধা নির্ধারণ করা হয়। এ খাতে একজন সর্বোচ্চ প্রায় ৫ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন।

    অন্যদিকে, কল্যাণ ট্রাস্টের আওতায় ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত জমা হওয়া প্রায় ৪৪ হাজার আবেদন নিষ্পত্তির পরিকল্পনা করা হয়েছে। এ জন্য প্রয়োজন হবে প্রায় ৬০০ কোটি টাকা। মূল বেতনের ৪ শতাংশ চাঁদার ভিত্তিতে এককালীন সর্বোচ্চ প্রায় আড়াই লাখ এবং সর্বনিম্ন ৫০ হাজার টাকা পর্যন্ত কল্যাণ সুবিধা পাওয়া যাবে।

    বর্তমানে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট মিলিয়ে ১ লাখ ১৪ হাজারের বেশি আবেদন ঝুলে রয়েছে। এসব আবেদন পুরোপুরি নিষ্পত্তি করতে প্রায় ১২ হাজার কোটি টাকা প্রয়োজন।

    সরকারের ২ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দে এবার বড় একটি অংশের পাওনা পরিশোধ করা সম্ভব হলেও, সব বকেয়া একসঙ্গে পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

    এ বিষয়ে আগামী ১৩ আগস্ট সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর। এরপর ১৫ আগস্ট দেশের ৬৪ জেলায় একযোগে সুবিধাভোগীদের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হতে পারে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো ও গ্যাস স্থাপনায় আগুন
    Next Article বাংলা কিউআরে কমবে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি: গভর্নর

    Related Posts

    বাংলা কিউআরে কমবে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি: গভর্নর

    আগস্ট ৯, ২০২৬

    সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো ও গ্যাস স্থাপনায় আগুন

    আগস্ট ৯, ২০২৬

    ‘টক্সিক’ ট্রেলার প্রকাশ, একাধিক চরিত্রে ইয়াশ; দেখা গেলেন কিয়ারা-নয়নতারা

    আগস্ট ৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বাংলা কিউআরে কমবে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি: গভর্নর

    অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধে কোটি টাকা বরাদ্দ

    সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো ও গ্যাস স্থাপনায় আগুন

    ‘টক্সিক’ ট্রেলার প্রকাশ, একাধিক চরিত্রে ইয়াশ; দেখা গেলেন কিয়ারা-নয়নতারা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬