Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি

    আগস্ট ৯, ২০২৬

    সুদ ছাড়াই মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

    আগস্ট ৯, ২০২৬

    হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলি স্বাস্থ্যমন্ত্রীর

    আগস্ট ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
    জাতীয়

    কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় এলাকায় কল-কারখানা স্থাপন করে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    রোববার (৯ আগস্ট) বাঁশখালীতে বন্যার্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র জনগণের বড় সম্পদ। সমুদ্রসংলগ্ন এলাকায় কল-কারখানা স্থাপন করে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এর মাধ্যমে এ অঞ্চলের বেকারত্বের সমস্যার সমাধান হবে।

    এ সময় লবণ চাষিদের কল্যাণে শিগগিরই লবণের মূল্য নির্ধারণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

    তারেক রহমান বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যেন বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

    এর আগে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

    সফরসূচি অনুযায়ী, বিকেলে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে তার। এরপর হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী।

    বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

    চট্টগ্রাম ও কক্সবাজারে এর আগে সফর করলেও এবারই প্রথম মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাংলা কিউআরে কমবে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি: গভর্নর
    Next Article সালমান শাহ হত্যা মামলায় আটক অভিনেতা ডন

    Related Posts

    জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি

    আগস্ট ৯, ২০২৬

    সুদ ছাড়াই মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

    আগস্ট ৯, ২০২৬

    হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলি স্বাস্থ্যমন্ত্রীর

    আগস্ট ৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি

    সুদ ছাড়াই মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

    হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলি স্বাস্থ্যমন্ত্রীর

    সালমান শাহ হত্যা মামলায় আটক অভিনেতা ডন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬