Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
জামালপুর সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একে এম সামিউল হক (২৭) নামে এক বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোরে সদর উপজেলার লাহিড়িকান্দি বাজার এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত একে এম সামিউল হক জামালপুরের ইসলামপুর আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার একে এম ফজলুল হকের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে জামালপুরগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার লাহিড়িকান্দি বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা বিচারক ঘটনাস্থলেই মারা যান।…
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জামায়াতে ইসলামীর সাবেক রোকন মাওলানা আবুল কালাম আযাদ। তার করা আপিলের শুনানি সোমবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। আবুল কালাম আযাদের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন করেন। সোমবারের কার্যতালিকায় আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে। পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি মাওলানা আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি ছিল প্রথম রায়। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অভিযোগ অনুযায়ী, মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী…
বাজার বদলায়। প্ল্যাটফর্ম বদলায়। অ্যালগরিদম বদলায়। আজ যে কন্টেন্ট ভাইরাল, কাল সেটি অদৃশ্য হয়ে যায়। কিন্তু একটি জিনিস খুব কমই বদলায়-মানুষ কেন কেনে, কেন বিশ্বাস করে, কেন থামে, কেন ক্লিক করে, আর কেন সিদ্ধান্ত নেয়। এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে বিপণনের কিছু চিরন্তন নীতির মধ্যে। বিজ্ঞাপন, সেলস, ব্র্যান্ডিং, কনটেন্ট—সবখানেই কিছু কৌশল আছে, যেগুলো সময়ের পরীক্ষায় বারবার টিকে গেছে। আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, রিলস, শর্টস বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং যতই আসুক না কেন, শেষ পর্যন্ত মানুষকে নাড়া দেয় এই সাতটি বিষয়ই। একজন উদ্যোক্তা, ব্র্যান্ড ম্যানেজার বা বিক্রয়কর্মীর জন্য তাই এই সাতটি কৌশল জানা কেবল উপকারী নয়, বরং অত্যাবশ্যক।…
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়ানো হয়েছে। তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে না পারায় আগামী ১৪ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। রোববার (৯ আগস্ট) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রতিবেদন জমা না হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন এ তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে আলোচিত এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৯৭ বার সময় চাইল সিআইডি। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটে। ওই সময় হ্যাকাররা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে সুইফট কোড ব্যবহার করে অর্থ স্থানান্তরের…
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে যাওয়ায় দ্রুত অস্ত্র উৎপাদন বাড়াতে দেশটির প্রতিরক্ষা শিল্পকে নির্দেশ দিয়েছে পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল স্থানীয় সময় শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে বলেন, যুদ্ধের প্রয়োজন মেটাতে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ দ্রুত সরবরাহ নিশ্চিত করাই এখন যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার। খবর আল জাজিরার। এর আগে, গত বুধবার (৫ আগস্ট) উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ প্রতিরক্ষা শিল্পের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক স্মারকে ২১ দিনের মধ্যে গুরুত্বপূর্ণ অস্ত্র ও সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা জমা দিতে বলেন। স্মারকে তিনি উল্লেখ করেন, বছরের পর বছর ধরে অস্ত্র উন্নয়ন ও উৎপাদনের যে দীর্ঘ প্রক্রিয়া চলে আসছে, তা এখন…
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া বিদেশের একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো শিক্ষার্থী পাস করেনি। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭…
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৯ আগস্ট) দুপুরে রিয়াদের মুসা সানিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, ওই কারখানায় মোট ১৭ জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। তাদের মধ্যে ১৬ জন আগুনে দগ্ধ হয়ে অথবা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান। অগ্নিকাণ্ডের সময় হাবিবুর রহমান নামে এক শ্রমিক সেলুনে শেভ করতে যাওয়ায় প্রাণে বেঁচে যান। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। অন্য তিনজনের মধ্যে দুজন নাটোরের এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। দুপুরে কারখানাটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে…
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল ঘোষণা করেন। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। গত বছর এসএসসি ও সমমান…
দেশে বসেই এখন টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ পাবেন বাংলাদেশি ভ্রমণকারীরা। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সদস্য ট্যুর অপারেটরদের এ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৯ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন ব্যবস্থায় টোয়াবের সদস্য ট্যুর অপারেটররা বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির বিপরীতে বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের কাছ থেকে টাকায় অর্থ নিতে পারবেন। পরে সংশ্লিষ্ট বিদেশি ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানিকে সেবার মূল্য পরিশোধের জন্য সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিদেশি ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি বা ব্যবসায়িক সমঝোতা রয়েছে—এমন টোয়াব সদস্য ট্যুর অপারেটররা এ সুবিধা…
গ্রাহকের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে বাজারে নতুন তিনটি ফিচার ফোন এনেছে আইপ্রো। মডেলগুলো হলো-আইটি ১৭১, আইটি ৫২৭ ও আইটি ৪৫০। দেশের বাজারে এসব ফোনের পরিবেশক হিসেবে কাজ করছে মোবাইল, মোবাইল এক্সেসরিজ, গ্যাজেট ও আইটি পণ্যের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল লিমিটেড। ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম তৌফিকুল ইসলাম বলেন, গ্রাহকের সন্তুষ্টির কথা বিবেচনা করে আইপ্রোর তিনটি নতুন ফিচার ফোন বাজারে আনা হয়েছে। ফোনগুলোতে দীর্ঘস্থায়ী ব্যাটারি, বড় শব্দের স্পিকার ও ব্যবহারবান্ধব নানা সুবিধা রাখা হয়েছে। তিনি বলেন, আইটি ১৭১ মডেলটিতে রয়েছে ১ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি। ফোনটিতে রয়েছে শক্তিশালী শব্দের সুবিধাও। অন্যদিকে আইটি ৪৫০ মডেলে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম