Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে লাল ফিতার দৌরাত্ম্য, ঘুষ ও টাকা পাচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি চেয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আয়োজিত সংলাপে এ দাবি তোলেন তারা। ‘সমৃদ্ধির সংলাপ: বাংলাদেশের শিল্প ও বাণিজ্যের জন্য কৌশলগত ভাবনা’ শীর্ষক এই মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা, ঘুষ ও চাঁদাবাজির কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা দূর না হলে দেশীয় ও বিদেশি বিনিয়োগ টেকসই হবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ঘুষকে ‘স্পিড মানি’ নামে বৈধ করার সংস্কৃতিই শিল্পখাতকে সবচেয়ে…
প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে ফেরার সুযোগ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় সৌদি আরব-বাংলাদেশ রুটে একমুখী বিমানের টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা, যা প্রবাসী কর্মীদের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে প্রবাসী কর্মীরা উপকৃত হওয়ার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আর্থিকভাবে লাভবান হবে। তিনি বলেন, হজ মৌসুমে একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার যে প্রবণতা ছিল, এই উদ্যোগের মাধ্যমে তা কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এর…
সাফ নারী ফুটসালে ইতিহাস গড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ দল। সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার ও মাসুরা পারভীনের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার নতুন এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে দেশে ফেরেন লাল-সবুজের মেয়েরা। দেশে ফেরার পরপরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের সংবর্ধনা দেয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দল পৌঁছালে বাফুফে সহসভাপতি ফাহাদ করিমের নেতৃত্বে ফেডারেশনের কর্মকর্তারা খেলোয়াড়দের ফুল ও মিষ্টি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে সাবিনা-কৃষ্ণাদের নিয়ে যাওয়া হয় হাতিরঝিল। সেখানে হাতিরঝিল এম্ফি থিয়েটারে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার প্রথম ফুটসাল টুর্নামেন্টটি নারী ও পুরুষ—দুই…
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসকে (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইরানে চলমান বিক্ষোভ দমনে নিষ্ঠুর দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই সিদ্ধান্ত নেয় জোটটি। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে ইইউ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতভেদ থাকলেও, ফ্রান্স তাদের আপত্তি প্রত্যাহার করায় চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভব হয়। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইরানি জনগণের শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে অসহনীয় দমন আর নীরবে সহ্য করা যায় না। ইইউর এই সিদ্ধান্তের ফলে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের আর্থিক লেনদেন নিষিদ্ধ হবে, তাদের সম্পদ জব্দ করা হবে এবং যেকোনো ধরনের আর্থিক বা উপকরণ সহায়তা প্রদান ফৌজদারি…
হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, জনগণের সঙ্গে থাকায় গত ১৭ বছর ধরে নির্যাতন-নিপীড়নের মধ্যেও বিএনপি টিকে আছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নওগাঁ শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নাই। বিএনপির সঙ্গে জনগণ ছিল বলেই এত অত্যাচার–নির্যাতনের পরও দলটি আজও টিকে আছে।’ এ সময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করে বলেন, দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এক পক্ষ দেশ…
চূড়ান্ত বিচার কার্যক্রম শেষে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। ‘সুরঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো। অন্যদিকে ‘সাঁতাও’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আইনুন নাহার পুতুল। এ বছর যৌথভাবে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। জাতীয় চলচ্চিত্র পুরস্কার–২০২৩-এ সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’। একই সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবেও পুরস্কার পেয়েছেন খন্দকার সুমন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রকাশিত তালিকা অনুযায়ী, এ বছর মোট ৩০টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে তৈয়াবী সরকার পরিচালিত…
নিলামের মাধ্যমে আরও পাঁচ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। দেশের পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে বাজারে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় রপ্তানিকারক ও প্রবাসী আয়নির্ভর খাতের স্বার্থ রক্ষায় বাজারে বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে। সেই ধারাবাহিকতায় ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এ ডলার কেনা হয়। এ সময় প্রতি ডলারের বিনিময় হার নির্ধারিত ছিল ১২২ টাকা ৩০ পয়সা। আরিফ হোসেন খান আরও জানান, গত জুলাই থেকে এ…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, কোথাও যদি ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে, তাহলে সংশ্লিষ্ট পোলিং অফিসার থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর কেউই দায় এড়াতে পারবেন না। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কীভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত…
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাচাঁনী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পাচাঁনী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা হামিদ আলী ও কুরবানপুর এলাকার রাসেল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকেলে দুই পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় হামিদ আলী গ্রুপের সদস্য হিসেবে পরিচিত পাচাঁনী এলাকার মফিজুল ইসলাম মাহি ও তার সহযোগী মাইদুল…
একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা ও ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। তারা বলেন, এসব কর্মকাণ্ড অতীতের আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতিরই পুনরাবৃত্তি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টায় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এনসিপির উদ্যোগে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তারা এসব অভিযোগ করেন। প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘১৬ বছর পর এই ভোট শুধু একটি নির্বাচন নয়, এটি একটি গণভোট। এই ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে—তারা ফ্যাসিবাদ চায়, নাকি প্রকৃত গণতন্ত্র চায়।’ তিনি ভোটারদের মিথ্যা প্রতিশ্রুতি ও রাজনৈতিক বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম