Author: admin

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। সর্বশেষ ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

রাজধানীর বাজারে আলু, পেঁপে ও গাজর ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ৮০ টাকার ওপরে উঠে গেছে। গ্রীষ্মকালীন সবজি বেগুন, পটোল, ঢ্যাঁড়শও বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যা অন্য বছরের ভরা মৌসুমের তুলনায় প্রায় দ্বিগুণ। বাজারে এমন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষ। অনেকেই বলছেন, সপ্তাহের সবজির চাহিদা মেটাতে ৩০০ থেকে ৫০০ টাকার বাজেটেও কুলাচ্ছে না। রাজধানীর শাহজাহানপুর কলোনি বাজার এলাকায় এক ক্রেতা জানান, ‘এক কেজি করে পটোল, ঢ্যাঁড়শ ও বরবটি কিনেছি-সবই ১০০ টাকা কেজি। এই পরিমাণ সবজি দিয়ে তিন-চারদিনও চলে না। এভাবে চললে মাছ-মাংস কেনা কঠিন হয়ে যাবে।ৎ” ক্রেতাদের অভিযোগ, গ্রীষ্মকালীন এসব…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৪তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। হাই-টেক/সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপালের কার্যক্রম আরম্ভে…

Read More

ফুটপাত যেন অনিয়ন্ত্রিতভাবে দখল হয়ে সড়ক চলাচলের অনুপযোগী না হয়ে পড়ে, সেজন্য তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের সরকার লাইসেন্স দেবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর সামনে ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ঢাকা মহানগরীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে জনগণ ও সিটি করপোরেশনকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। যেকোনো ব্যবসা করতে হলে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে, ফুটপাতে ব্যবসা হলেও তা আইনি প্রক্রিয়ার মধ্যেই করতে হবে।’ তিনি আরও জানান, ফুটপাতে অল্প জায়গায় অধিক দোকান বসানো…

Read More

দেশের জনগণের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় এই কার্ড বিতরণ করা হবে। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘ই-হেলথ কার্ড’ সংক্রান্ত একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই এটি বাস্তবায়ন শুরু হবে। প্রাথমিক পর্যায়ে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার জনগণ এই কার্ডের সুবিধা পাবেন। সরকার জানিয়েছে, এই ই-হেলথ কার্ড একটি ইলেকট্রনিক রোগী ব্যবস্থাপনা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা আরও সহজ, দ্রুত এবং সুশৃঙ্খলভাবে প্রদান করা সম্ভব হবে। এছাড়া সংসদে আরেক প্রশ্নের…

Read More

দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, টিকা প্রয়োগের পর শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে কিছুটা সময় প্রয়োজন। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ডা. জাহেদ উর রহমান বলেন, গত ৫ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং তা এখনও চলমান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম। ‘হাম যে পর্যায়ে আছে, তা কমতে কিছুটা সময় লাগবে,’-উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, দেশের একটি অংশের শিশু টিকার আওতার বাইরে ছিল, যা অতীতের একটি ব্যর্থতার ফল।…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশ যেমন- সার্বিয়া, গ্রীস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল, রাশিয়া ইত্যাদি নতুন দেশসমূহে বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী বিভিন্ন দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের সফরের ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দূতাবাস সমূহকে শ্রমবাজার অনুসন্ধান এবং বাংলাদেশি কর্মীদের পেশাভিত্তিক চাহিদা নিরূপণের জন্য নির্দেশনা…

Read More

দেশে পরিচালিত ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালা ও নিয়ন্ত্রণের আওতায় আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, দেশে ইংলিশ মিডিয়াম স্কুল থাকবে, তবে কোনো প্রতিষ্ঠানই সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না। বুধবার (১৫ এপ্রিল) সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে সিলেট শিক্ষা বোর্ড। শিক্ষামন্ত্রী জানান, সারাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে। ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মের বাইরে থাকতে পারবে না,’-জোর দিয়ে বলেন তিনি। শিক্ষার মান উন্নয়নের…

Read More

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, চলতি এপ্রিল মাসসহ আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হবে না। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক আছে। ‘ইনশাআল্লাহ আগামী দুই মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না,’-যোগ করেন তিনি। ব্রিফিংয়ে জানানো হয়, অবৈধ মজুত ও পাচার রোধে গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা…

Read More

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ড. ইউনূস যখন জুলাই সনদে সই করার জন্য ডেকেছিলেন, সবার প্রথম জুলাই সনদে বিএনপি সই করেছিল। যে জুলাই সনদে বিএনপি সই করেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, শব্দ, লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর কবর জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যেটি বিএনপি সই করে এসেছে, সেই সনদে অন্যরাও সই করেছে। বিরোধী দলেরা প্রথমে দেখলাম দল সই করবে কি-না? ঢেলেঢালা। তাদের সঙ্গে একটি দল তখন সই-ই…

Read More