Author: admin

ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্ক-এ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে তার মরদেহ লোয়ার পারেল-এর বাসভবনে নেওয়া হয়, যেখানে সকাল থেকে ভক্ত ও অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানান। কাচের কফিনে জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায় রাখা হয় মরদেহ এবং গান স্যালুটের আয়োজন করা হয়। ভিড় জমে যায় বলিউড তারকা ও সাধারণ ভক্তদের। প্রিয় শিল্পীর…

Read More

দেশের চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিনিয়োগ পরিবেশ ও শিল্পখাতের বিভিন্ন সংকট নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা ১১টা থেকে শুরু হয়ে তিন ধাপে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মোট ১৫ জন ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ, বাণিজ্য ও বিদ্যুৎ উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রথম ধাপের বৈঠকে অংশ নেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম, ট্রান্সকম গ্রুপ-এর সিইও সিমিন রহমান, ট্রান্সকম লিমিটেডের করপোরেট ফাইন্যান্স পরিচালক আব্দুল্লাহ আল মামুন, কাজী ফার্মস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, ব্র্যাক…

Read More

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি পাঁচজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই পরিসংখ্যান ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের। প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু এবং নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৩০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের…

Read More

টেলিকম ও আইসিটি খাতে বর্তমান করহার ৩৮ শতাংশ পর্যন্ত, যা বিশ্বে অন্যতম বেশি। এই উচ্চ করের প্রভাব সরাসরি গ্রাহকের ওপর পড়ছে। কর কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তোলার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন-দেশের টেলিকম ও আইসিটি খাতে বিদ্যমান উচ্চ করের বোঝা কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার। বর্তমানে ১০০ টাকা রিচার্জে গ্রাহক মাত্র ৬২ টাকার…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি দেশের বর্তমান সংকট ও দুর্যোগের জন্য দায়ী। তিনি বলেছেন, জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি। বিএনপিকে দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে। এর পরিণতি খুব সহজ হবে না। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। নাহিদ ইসলাম বলেন, দেশে স্বাস্থ্য সংকট, তেল সংকটসহ নানা দুর্ভোগ চলছে। তিনি দাবি করেন, হাম রোগে শিশুমৃত্যু এবং চিকিৎসা সংকট পরিস্থিতিকে আরও জটিল করে…

Read More

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রোববার (১২ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ অনুরোধ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশগামী নৌযানগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইরানের সহযোগিতা কামনা করেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক শোক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ইরানি রাষ্ট্রদূত বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক…

Read More

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘১১ দলীয় ঐক্য’। রোববার (১২ এপ্রিল) বিকেলে এ কর্মসূচি পালন করে জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা। কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, এবি পার্টিসহ জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা অবিলম্বে গণভোটের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় রাজপথ ও সংসদে আন্দোলনের মাধ্যমে সরকারকে তা বাস্তবায়নে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন। টাঙ্গাইল:বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। চুয়াডাঙ্গা:টাউন মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। প্রায় ৪০…

Read More

দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় এসব নোট গ্রহণ ও বিনিময় সেবা সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের সব শাখায় বিধি অনুযায়ী ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ করতে হবে এবং এর পরিবর্তে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এ ধরনের নোটের আধিক্য দেখা যাচ্ছে, যা নগদ লেনদেনে ভোগান্তি সৃষ্টি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় ‘ক্লিন নোট পলিসি’…

Read More

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখালে তাদের সঙ্গে চুক্তি হওয়া অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন মাসুদ পেজেশকিয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রোববার (১২ এপ্রিল) আল জাজিরা-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়, পুতিনের সঙ্গে টেলিফোন আলাপে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। এর আগে পাকিস্তানের ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষ হওয়ার পরই পুতিন ও পেজেশকিয়ানের মধ্যে এই ফোনালাপ হয়। বিশ্লেষকদের মতে, চলমান কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর নতুন সম্ভাবনা তৈরি…

Read More

আগামী সোমবার (২০ এপ্রিল) একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন। এরপর বেলা পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন তিনি। এছাড়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম এবং বাঘবাড়ী-নশিপুরস্থ চৌকিরদহ খালে খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুরের পর…

Read More