Author: admin

দেশের ৬৪ জেলার মধ্যে স্মার্টফোন ব্যবহারের হারে শীর্ষস্থান দখল করেছে কুমিল্লা। জেলায় স্মার্টফোন ব্যবহারকারীর হার ৯৩ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন ব্যবহার লক্ষ্য করা গেছে পঞ্চগড় জেলায়, যেখানে এ হার মাত্র ৫০ দশমিক ১ শতাংশ। বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ‘তথ্যপ্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং ব্যক্তি ও খানা পর্যায়ে ব্যবহার ২০২৪-২৫’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপটিতে প্রথমবারের মতো জেলাভিত্তিক বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। জরিপ অনুযায়ী, স্মার্টফোন ব্যবহারে দ্বিতীয় স্থানে রয়েছে ফেনী (৯০ দশমিক ৬ শতাংশ) এবং তৃতীয় স্থানে রয়েছে ঢাকা (৮৪ দশমিক ৭ শতাংশ)। স্মার্টফোন ব্যবহারে কিছুটা পিছিয়ে থাকলেও ইন্টারনেট ব্যবহারে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে ব্যক্তিপর্যায়ে…

Read More

দেশের বিভিন্ন স্থানে আকস্মিক কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়, যেখানে পৃথক ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও দিরাই উপজেলায় বজ্রপাতের এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাওরে ধান কাটতে গিয়ে জামালগঞ্জে নূর জামাল নামে এক কৃষকের মৃত্যু হয়। একই সময় ধর্মপাশায় ধান কাটার সময় বজ্রপাতে কলেজশিক্ষার্থী হবিবুর রহমান নিহত হন। এছাড়া ধর্মপাশার আরেক ঘটনায় রহমত উল্লাহ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে এবং দুজন গুরুতর আহত হয়েছেন। তাহিরপুরে মাটিয়ান হাওরে হাঁসের খামার দেখাশোনা করতে গিয়ে…

Read More

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে গৃহীত ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরা হয়েছে। এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন দাবি করেন, স্বল্প সময়েই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত সরকার গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং দেশি-বিদেশি মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। তিনি জানান, সরকারের উদ্যোগগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচি। ইতোমধ্যে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হচ্ছে। অন্যদিকে ১০টি জেলার ২২ হাজারের বেশি কৃষককে কৃষক কার্ড প্রদান করা হয়েছে।…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ সদস্যের এই নতুন কমিটির তথ্য জানানো হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ এবং অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিদা বুশরা মিশমা এবং মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন নুসরাত তাবাসসুম। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—যুগ্ম আহ্বায়ক হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা। জ্যেষ্ঠ…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে তারকাদের অংশগ্রহণে। এবার বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছোটপর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। এর আগে একই আসনের জন্য কনকচাঁপা, রিজিয়া পারভীন ও বেবী নাজনীনসহ আরও কয়েকজন তারকা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে বিএনপি। ওইদিন বিকেলে সাক্ষাৎকারে অংশ নেন চমক। সাক্ষাৎকার শেষে তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। গণমাধ্যমে চমক বলেন, “আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য।…

Read More

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বিএনপির অতি-উৎসাহী সমর্থকেরা নানাভাবে তাকে হত্যার হুমকি দিচ্ছেন। তার ও স্ত্রীর মোবাইল নম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বিব্রত ও হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাশেদ প্রধান। লিখিত বক্তব্যে রাশেদ প্রধান বলেন, ‘আমি যে রাজনৈতিক বক্তব্য দিয়েছি, তা শুধু আমার বক্তব্য অথবা দলীয় মুখপাত্র হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টির বক্তব্য। এর সঙ্গে আমাদের ১১ দলীয় ঐক্যের কোনো সম্পর্ক নেই। অতএব, আমার বক্তব্যকে জামায়াত, অথবা ১১ দলের বক্তব্য হিসেবে যারা প্রচার করছেন, তারা ভুল করছেন।’ রাশেদ প্রধান বলেন,…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। বিগত দুই সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। আজ শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব থেকে বহু শিশুর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। সামনের দিকে আরও উন্নতি হবে। তারেক রহমান বলেন, স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে। এ লক্ষ্যে ‘প্রিভেনশন ইজ বেটার দেন কিউর’ নীতিতে এগিয়ে যাবো আমরা। স্বাস্থ্যখাতে ক্রমান্বয়ে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাতৃ…

Read More

ফের হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সি, ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি আইআরজিসির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালি ‘পূর্বের অবস্থায়’ ফিরিয়ে আনা হবে এবং পুরো এলাকা সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। এর আগে কিছু বাণিজ্যিক জাহাজকে এই জলপথ দিয়ে চলাচল করতে দেখা গেলেও বর্তমানে চলাচলের প্রকৃত অবস্থা স্পষ্ট নয়। আইআরজিসির বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যুতা’র অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের আরোপিত ‘তথাকথিত…

Read More

হরমুজ প্রণালিতে প্রবেশ করেও অতিক্রম করতে পারেনি সরকারি মালিকানাধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরানের নৌবাহিনীর নির্দেশে জাহাজটিকে ফেরত যেতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিএসসি জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশে প্রবেশ করে। ভোরে প্রণালি পার হওয়ার পরিকল্পনা থাকলেও রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ইরানের নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে অবস্থান নিতে এবং অনুমতি ছাড়া অগ্রসর না হতে নির্দেশ দেয়। এরপর জাহাজটি কিছু সময় প্রণালিতে অবস্থান করে অনুমতির অপেক্ষা করলেও শেষ পর্যন্ত ছাড়পত্র না মেলায় সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার বন্দরের দিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিএসসির…

Read More

মোটরসাইকেল মালিকদের জ্বালানি সংগ্রহ প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের পরিধি বাড়িয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে ঢাকা ও ঢাকা মেট্রোসহ দেশের মোট ১২টি জেলার মোটরসাইকেল মালিকরা এই অ্যাপে নিবন্ধন করতে পারবেন। এর মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব জেলা অন্তর্ভুক্ত এই পর্যায়ে যেসব এলাকা অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হলো-ঢাকা, ঢাকা মেট্রো, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, চাঁদপুর ও ময়মনসিংহ। একই সঙ্গে রাজধানী ঢাকায় কার্যক্রম আরও বিস্তৃত করা…

Read More