Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নতুন কোচিং স্টাফ ও চার নতুন মুখ নিয়ে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট দল। টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। স্কোয়াডে নতুনভাবে যুক্ত হয়েছেন আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজি। দলটি বর্তমানে প্রস্তুতি ক্যাম্পে অংশ নিচ্ছে। ২৭ এপ্রিল থেকে করাচিতে শুরু হওয়া ক্যাম্প ১ মে শেষ হবে। এরপর ২ মে বাংলাদেশে রওনা দেবে পাকিস্তান দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে নতুন টেস্ট কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। পাশাপাশি আসাদ শফিককে ব্যাটিং কোচ এবং উমর গুলকে বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮…
হলিউড সুপারস্টার টম ক্রুজের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টপ গান-এর তৃতীয় কিস্তি আসছে। ‘টপ গান: ম্যাভরিক’–এর অভাবনীয় সাফল্যের পর এবার নতুন সিনেমা নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট । গত বৃহস্পতিবার লাস ভেগাসে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। সিনেমাটির প্রযোজক হিসেবে থাকছেন জেরি ব্রুকহেইমার। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, নতুন কিস্তির চিত্রনাট্য লিখবেন ইহরান ক্রুগার, এরিক ওয়ারেন সিঙ্গার এবং ক্রিস্টোফার ম্যাককোয়ারি। ১৭০ মিলিয়ন ডলার বাজেটের ‘ম্যাভরিক’ বিশ্বব্যাপী দেড় বিলিয়ন ডলারের বেশি আয় করে সিনেমা শিল্পে নতুন উদ্দীপনা তৈরি করেছিল। নতুন কিস্তিতে আবারও ‘ম্যাভরিক’ চরিত্রে দেখা যাবে টম ক্রুজকে। পাশাপাশি মাইলস টেলার ও গ্লেন পাওয়েলের ফেরার সম্ভাবনাও রয়েছে। এবারও গল্পে ম্যাভরিককে…
ভিসা নীতিতে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা পশ্চিম গোলার্ধে মার্কিন শত্রুদের সমর্থন করবে কিংবা যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের জন্য ভিসা সীমিত করা হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই নীতির আওতায় ইতোমধ্যে ২৬ জন ব্যক্তির ভিসা বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পশ্চিম গোলার্ধে মার্কিন প্রভাব পুনরুদ্ধারের পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ‘ডনরো ডকট্রিন’ নামে পরিচিত। এটি উনবিংশ শতাব্দীর মনরো ডকট্রিন–এর আধুনিক রূপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞা মূলত তাদের ওপর…
গত সপ্তাহে (১২–১৬ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। একই সময়ে বিনিয়োগকারীদের পোর্টফোলিওর মূল্য কমে প্রায় ৩ হাজার ৩১ কোটি টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি লেনদেনও কমেছে প্রায় ২ শতাংশ। সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৮ হাজার ৬৬২ কোটি টাকা, যা শেষ কার্যদিবসে নেমে আসে ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি টাকায়। ফলে এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ০.৪৪ শতাংশ। লেনদেনের দিক থেকেও ছিল নিম্নগতি। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ২৭৩ কোটি ১৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৭৫ কোটি ১০ লাখ টাকা বা প্রায় ২ শতাংশ কম। সূচকের…
আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ আরও কমানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সামনে থাকা সমস্যা-বিপদ মোকাবিলার তৌফিক দেন এবং সরকারের উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়ন করতে সাহায্য করেন।’ তিনি জানান, সরকার গঠনের আগেই অন্তর্বর্তী সরকারের সময় হজ ব্যবস্থাপনার বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছিল। এরপরও বর্তমান সরকার চেষ্টা করেছে হজযাত্রীদের ব্যয় কমাতে এবং অন্তত ১২ হাজার টাকা কমানো সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন,…
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির প্রতি সংহতি জানিয়ে ইরান হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি সামাজিক মাধ্যমে এ ঘোষণা দেন। তিনি জানান, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে নিরাপত্তার কারণে জাহাজগুলোকে নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লেখেন, `ইরান তাদের প্রণালি পুরোপুরি উন্মুক্ত করেছে-ধন্যবাদ।’ তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তেহরানের সঙ্গে স্থায়ী কোনো চুক্তি না হওয়া…
পরোক্ষ কর তথা মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) খাতে সরকারের নির্ভরতা আরও বাড়ছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে শুধু ভ্যাট থেকেই প্রায় ৩ লাখ ১০ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হতে পারে, যা মোট রাজস্ব লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর ঋণ কর্মসূচির শর্ত পূরণ এবং রাজস্ব-জিডিপি অনুপাত বাড়ানোর লক্ষ্যেই ভ্যাট খাতে জোর দেওয়া হচ্ছে। সরকারের ধারণা, তুলনামূলক বিস্তৃত করভিত্তির কারণে দ্রুত রাজস্ব বাড়ানোর সবচেয়ে কার্যকর উৎস হচ্ছে ভ্যাট। বড় বাজেট, বড় রাজস্ব লক্ষ্যনতুন অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাবের প্রস্তুতি চলছে, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১ লাখ ৪০…
দেশে জ্বালানি সংকট না থাকলে প্রতিদিন ৬ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং কেন হচ্ছে-এ প্রশ্ন তুলেছেন ডা. শফিকুর রহমান। তিনি এ পরিস্থিতির জন্য সরকারের সমন্বয়হীনতাকে দায়ী করেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামির জেলা আমির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় সংসদ ও সংসদের বাইরে সবাইকে একসঙ্গে কাজ করা উচিত ছিল। কিন্তু সে ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, একদিকে বলা হচ্ছে দেশে তেলের কোনো সংকট নেই, অন্যদিকে কিছু অসাধু ব্যক্তি তেল মজুত করে চোরাইপথে বিক্রি…
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে এই চুক্তি সম্মানের সঙ্গে মেনে চলার আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি–এর খবরে বলা হয়, মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার ঘোষিত এ যুদ্ধবিরতি চলমান সংঘাত প্রশমনে সহায়ক হবে এবং আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ সুগম করতে পারে। এ চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ভূমিকারও প্রশংসা করেন গুতেরেস। তিনি বলেন, সব পক্ষকে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে এবং আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ করতে হবে। এ আহ্বান ইসরায়েল ও লেবানন–এর পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ, যেমন হিজবুল্লাহ–এর ক্ষেত্রেও প্রযোজ্য। এদিকে, এই…
প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি–এর সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে সকাল ১১টায় সভাটি শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ এবং মোঃ সাইফুদ্দিনসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিএসইসির ভূমিকা, কার্যক্রম, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, পুঁজিবাজারের ইকোসিস্টেম এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নে সংস্থাটির বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ ও অর্জন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম