Author: admin

ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও তারল্য ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রতিদিন কলমানি ও রেপো রেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্পমেয়াদি অর্থের প্রকৃত খরচ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। নতুন ব্যবস্থায় কলমানি রেটকে ‘ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট’ (ডিওএমএমআর) এবং রেপো রেটকে ‘বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্স রেট’ নাম দেওয়া হয়েছে। এই দুই হার মিলিয়ে একটি সমন্বিত ‘রেফারেন্স রেট’ নির্ধারণ করা হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগের তিন কার্যদিবসের তথ্যের ভিত্তিতে প্রতিদিন সকালে এই রেফারেন্স রেট নির্ধারণ ও প্রকাশ করা হবে। আগামী ১৫ এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নিয়মিত এই হার প্রকাশ শুরু হবে। সোমবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে…

Read More

আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে ইউএনএইচসিআর এবং আইওএম। জানা গেছে, ট্রলারটি টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। পথে আন্দামান সাগরে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণেও দুর্ঘটনাটি ভয়াবহ আকার ধারণ করে। বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক ঘটনা দীর্ঘদিনের বাস্তুচ্যুতি সংকট এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের অভাবের প্রতিফলন। রাখাইন রাজ্য-এ চলমান সহিংসতা তাদের নিরাপদে প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ করে দিয়েছে। এছাড়া…

Read More

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদাদের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে। মামলায় গ্রেপ্তার চার আসামি-নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ ফজলে নূর তাপস, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম পুলিশ…

Read More

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি জানান, ইরানে মার্কিন বাহিনীর অভিযান এখনো পুরোপুরি শেষ হয়নি। মঙ্গলবার (১৫ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় ইরান যুদ্ধ শেষের পথে। আমি দেখতে পাচ্ছি, এটি শেষের খুব কাছাকাছি পৌঁছে গেছে।’ তিনি বলেন, ‘যদি এখনই আমরা ইরান থেকে সরে আসি, তাহলে দেশটির পুনর্গঠনে ২০ বছর লাগবে। আমরা এখনও আমাদের কাজ শেষ করিনি। তবে তারা একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।’ ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান…

Read More

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। খবর বিবিসির। মেলোনি বলেন, হরমুজ প্রণালির চলমান সংকট নিরসন এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় চালু করতে সব ধরনের সম্ভাব্য প্রচেষ্টা চালানো জরুরি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, ইতালি ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা চুক্তিটি ২০০৩ সালে স্বাক্ষরিত হয়। গত কয়েক দশক ধরে প্রতি পাঁচ বছর অন্তর এটি নবায়ন করা হয়ে আসছিল।…

Read More

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতাল-এ চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি মো. মঈন উদ্দিনসহ তিনজনকে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন। মঈন উদ্দিনসহ তিন আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, রিমান্ডে যাওয়া অন্য দুই আসামি হলেন এম বি স্বপন কাজী (৩৬) ও মো. শাওন হোসেন (২৩)। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল সকালে আসামিরা বাদী মো. আবু হানিফের শ্যামলীর…

Read More

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, এই সরকার জনগণের সরকার হিসেবে কৃষক, নারীসহ সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম-এ কৃষক কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এদেশের ৪০ শতাংশ মানুষ কৃষির সাথে জড়িত। আমি হয়তো কৃষির সাথে জড়িত নয়, কিন্তু আমাদের পরিবারের কেউ না কেউ আছে যে মানুষটি কৃষির সাথে জড়িত। বাংলাদেশের ৪ কোটি পরিবার কেউ না কেউ কৃষির সাথে জড়িত। এদেশের প্রধান পেশায় হচ্ছে কৃষি। এদেশের কৃষক যদি সচ্ছল থাকে, এদেশের কৃষক যদি বেঁচে থাকে,…

Read More

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ২৬ সদস্যের বহর নিয়ে সোমবার রাত ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান কিউই ক্রিকেটাররা। বিমানবন্দরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্যে দলটিকে সরাসরি টিম হোটেলে নেওয়া হয়। নিউজিল্যান্ড দলটি দুই ধাপে বাংলাদেশে আসে। শ্রীলঙ্কা সফরে থাকা ‘এ’ দলের তিনজন ক্রিকেটার আগে ঢাকায় পৌঁছান। পরে কোচ, খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরা রাতের ফ্লাইটে যোগ দেন। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল সকাল ১১টায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ। একই ভেন্যুতে ২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।…

Read More

বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রাটি বের হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই শোভাযাত্রায় শিক্ষার্থী, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। সকাল ৮টা থেকেই চারুকলা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন উৎসবপ্রেমীরা। এবারের শোভাযাত্রায় প্রায় ২০০ জন শিক্ষার্থী জাতীয় পতাকা বহন করেন। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় ঢোল-বাদ্যের তালে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। লোকঐতিহ্য ও স্বকীয়তাকে সামনে রেখে সাজানো এবারের আয়োজন। বাঁশ, কাঠ ও রঙিন কাগজে তৈরি বিশাল বাঘ, হাতি, ময়ূর এবং মা-শিশুর প্রতিকৃতি শোভাযাত্রায় ভিন্ন মাত্রা…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।বিজ্ঞাপন মঙ্গলবার (১৪ এপ্রিল) ‘বাংলা নববর্ষ’ উপলক্ষে সোমবার (১৩ এপ্রিল) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিদায় ১৪৩২। স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ- বাংলা নববর্ষের প্রথম দিন। এ উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি বলেন, পহেলা বৈশাখের সঙ্গে আমাদের এ অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং কৃষিভিত্তিক…

Read More