ফিচার ফোন বেনকো জিবি২২২ কিনলে গ্রাহকদের জন্য ফ্রি টি-শার্ট দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল লিমিটেড।
দৈনন্দিন ব্যবহারের কথা বিবেচনায় রেখে তৈরি বেনকো জিবি২২২ ফোনটিতে রয়েছে ১.৭৭ ইঞ্চি ডিসপ্লে, ১ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, উজ্জ্বল টর্চ, ডুয়াল সিম, ওয়্যারলেস এফএম এবং বড় বাটনের কিপ্যাড।
ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. তৌফিক জানান, বেনকো জিবি২২২ কিনলেই নির্দিষ্ট অফারের আওতায় গ্রাহকরা ফ্রি টি-শার্ট পাবেন।
ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে বা অর্ডারের জন্য ০১৫৫০০৭৬৬৬৩ ও ০১৫৫০০৭৬৬৮৩ নম্বরে যোগাযোগ করা যাবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ম্যাঙ্গো-ইন্টারন্যাশনাল ডটকম থেকেও ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
পরিবেশক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বেনকো জিবি২২২ বাজারজাত করা হয়েছে। ফোনটি বর্তমানে সারা দেশের রিটেইল শপগুলোতে পাওয়া যাচ্ছে।
ম্যাংগোটিভি /আরএইচ
