Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে। শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৫৮…
রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। ফুলকপি, বাঁধাকপি, মুলা ও শিমের সরবরাহ বাড়তে থাকায় কিছু পুরোনো সবজির দাম কমেছে। তবে নতুন আসা শীতের সবজি এখনো তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় বেড়েছে মুরগির দাম। স্বস্তি ফিরেছে ডিমের বাজারে; এক সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার, মোহাম্মদপুর কৃষি বাজার, রামপুরা, শান্তিনগর ও সেগুনবাগিচাসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে নতুন আসা শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও শিমের সরবরাহ বাড়ছে। তবে নতুন শিমের দাম এখনো বেশি। বাজারভেদে প্রতি কেজি শিম ১২০…
নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ। ১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবি। তাঁর ডাকনাম ছিল বাচ্চু। বাবা মোখলেসুর রাহমান চৌধুরী ও মা আমেনা বেগম। লেখক হওয়ার আকাঙ্ক্ষা থেকে নিজের নামের সঙ্গে থাকা পৈতৃক উপাধি ‘চৌধুরী’ বাদ দেন তিনি। ঢাকা শহরেই বেড়ে ওঠেন শামসুর রাহমান। নাগরিক জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও নানা সংকট তাঁর কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। জীবনের সত্য ও সুন্দরকে কাব্যে তুলে ধরার পাশাপাশি বাঙালির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায়ও তাঁর কবিতায় স্থান পেয়েছে। ১৯৬০ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’। সাহিত্যজীবনে তিনি ৬৬টি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, একটি…
চীনের তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে তিন শতাধিক বাড়িঘর। বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভূমিধসে বন্ধ হয়ে গেছে বিভিন্ন সড়ক। শুক্রবার (২৩ অক্টোবর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্পটি তিব্বতের একটি পার্বত্য অঞ্চলে আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নাগকু অঞ্চলের বাকেন। এ ছাড়া কামদো ও নিংচি শহরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং তিন শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকারী দলগুলোর পক্ষে দুর্গম পার্বত্য…
দীর্ঘ ২০ বছরের উন্নয়নবৈষম্য ও বঞ্চনা কাটিয়ে বগুড়াকে দেশের অন্যতম প্রধান শিল্প, যোগাযোগ ও অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পরিকল্পনায় রয়েছে ১০ হাজার ৫৭০ কোটি টাকা ব্যয়ে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ, প্রায় এক হাজার কোটি টাকার প্যারা স্পোর্টস ভিলেজ এবং প্রায় দুই হাজার কোটি টাকার সিটি করপোরেশন অবকাঠামো উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উদ্যোগ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বগুড়ার হোটেল মম-ইনের অডিটোরিয়ামে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম। যোগাযোগব্যবস্থার উন্নয়নে…
রাজধানীর মোহাম্মদপুরে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ সাতটি মামলার আসামি ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজ’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ফিউচার মডেল টাউনের ৫ নম্বর সড়কে আলমের গ্যারেজের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, গ্রেপ্তার ফিরোজ একজন কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ফিরোজের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে ২০১৮ ও ২০১৯ সালের দুটি মাদক মামলা রয়েছে। এ ছাড়া ২০২০ সালে মারামারি, ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়।…
রাজধানী থেকে জেলা শহর-দেশের বিভিন্ন স্থানে একের পর এক গুলির ঘটনায় বাড়ছে উদ্বেগ। কখনো চায়ের দোকানের সামনে, কখনো মসজিদের পাশে, আবার কখনো নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হচ্ছে মানুষকে। মোটরসাইকেলে এসে হেলমেট পরা হামলাকারীরা খুব কাছ থেকে গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক এসব হত্যাকাণ্ড নতুন করে সামনে এনেছে অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার, অপরাধীদের দুঃসাহস এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ। প্রশ্ন উঠেছে, এত আগ্নেয়াস্ত্র অপরাধীদের হাতে আসছে কোথা থেকে? কীভাবে প্রকাশ্যে গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছে হত্যাকারীরা? অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান কতটা কার্যকর হচ্ছে? সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক ও স্থানীয় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাদক কারবারের নিয়ন্ত্রণ এবং অপরাধী চক্রের বিরোধকে…
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় কর্মী-সমর্থকদের নিয়ে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ওসির কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় ওসি মনজুর কাদের ভূঁইয়াকে উদ্দেশ করে ‘অনেক বড় আওয়ামী লীগ ছিলেন’ বলে মন্তব্য করেন রুমিন ফারহানা। জবাবে ওসি বলেন, ‘আপনি (রুমিন ফারহানা) আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার দেন’। প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য সমাপ্ত দুর্গাপূজার সময় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানানো হলেও ওসি মনজুর কাদের ভূঁইয়া সে ব্যবস্থা করেননি। নিরাপত্তা না দেওয়ার কারণ ও ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে…
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন। এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় রিয়াদের বাসিন্দাদের সতর্ক করে জরুরি বার্তা জারি করে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। দেশটির জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এ বার্তা দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কর্তৃপক্ষ বাসিন্দাদের জরুরি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়। এ ছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশেও জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরিস্থিতির ঝুঁকি কমে আসায় কয়েক মিনিটের মধ্যেই সেই…
ডিজিটাল ওয়ালেট অ্যাপ ব্যবহার করে আর্থিক লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে বগুড়ায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে বগুড়া সদর থানার কলোনি এলাকায় আইআইটিবির প্রধান ফটকের সামনে সাতমাথা থেকে বনানীগামী সড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ দক্ষিণপাড়ার মো. নাজিম উদ্দিন (৪২), ফুলকোট পশ্চিমপাড়ার মো. ওবায়দুর রহমান (৪০) এবং বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী উত্তরপাড়ার মো. নুরুল ইসলাম (৪১)। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে,…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম