Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
সুন্দরবন ও বাগেরহাটের মোংলা বন্দর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনের সফরে তিনি সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা আকাশপথে পরিদর্শন করবেন। পাশাপাশি মোংলা বন্দরের নতুন জেটি, প্রস্তাবিত চায়না অর্থনৈতিক অঞ্চল এবং বন্দরকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখবেন। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল ১০টার দিকে আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন। সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে নৌপথে বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন। দুপুরে মোংলা জেটিতে পৌঁছে…
বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) বিকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি আর ‘আসছে বছর আবার হবে’ স্লোগানে উৎসবমুখর হয়ে ওঠে বিভিন্ন পূজামণ্ডপ ও বিসর্জনস্থল। রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশন, বনানী মাঠসহ বিভিন্ন পূজামণ্ডপ থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়। পরে বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাট ও তুরাগ নদীর তীরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জন দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো মানুষ। বিসর্জন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। নদীর তীরে নৌ-পুলিশ, ফায়ার…
তিন দিন আগে ছেলেসন্তানের বাবা হয়েছেন শাহিন মিয়া (২৫)। নতুন অতিথির আগমনে আনন্দ ভাগাভাগি করতে বুধবার সকালে ঢাকার পোশাক কারখানার চাকরি থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন তিনি। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। জমি ও ইটের মালিকানা নিয়ে বিরোধের জেরে বিকালে চাচা ও চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ হারান শাহিন। বুধবার (২১ অক্টোবর) বিকালে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহিন মিয়া ওই গ্রামের আওলাদ হোসেনের ছেলে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন তাঁর চাচা মোবারক হোসেন ও চাচাতো ভাই রাব্বি মিয়া।…
রাজধানীর তিনশ’ ফিট এলাকায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে গত এক বছর ধরে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হচ্ছিল। অনলাইনে নিবন্ধন করে এসব পার্টিতে অংশ নিতে হতো। প্রতিটি আয়োজনে অংশগ্রহণের জন্য জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির। তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে ডিজে পার্টির আয়োজন দেখতে পান পুলিশ সদস্যরা। ভবনটির সামনে ও আশপাশে প্রায়…
ক্ষুদ্র মার্চেন্টদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা এবং ক্যাশলেস লেনদেনের ইকোসিস্টেম সম্প্রসারণে অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননা ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’ পেয়েছে বিকাশ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে, বৈশ্বিক ইভেন্ট ও নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘মানি২০/২০’ আয়োজিত ‘দ্য মানি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি ক্যাটাগরিতে বিকাশ এই সম্মাননা অর্জন করে। সহজে ব্যবহারযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সমাজের নানা স্তরের ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক আর্থিক নেটওয়ার্কে যুক্ত করার স্বীকৃতি হিসেবে ‘পেমেন্টস – ফিন্যান্সিয়াল ইনক্লুশন’ ক্যাটাগরিতে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ জিতেছে বিকাশ। অন্যদিকে, সাধারণ গ্রাহক ও মার্চেন্টদের মধ্যে সমন্বিত লেনদেন কাঠামো তৈরি, দৈনন্দিন ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করা এবং জাতীয় ক্যাশলেস রূপকল্পকে এগিয়ে নেয়ার স্বীকৃতি হিসেবে ‘ডায়মন্ড’ ক্যাটাগরির ‘সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে দেশের…
নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২৫ অক্টোবর সৌদি আরবের রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই দিন দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইটটি। বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিজ্ঞপ্তিতে বলা হয়, আপাতত শুধু ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট পরিচালনা করা হবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী পরবর্তী ফ্লাইটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, সৌদি আরবের দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে…
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্যটকদের একটি দল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসল করতে নামে। এ সময় তাঁরা ঢেউ ও স্রোতে ভেসে যান। স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের পুলিশ সুপার নিশাদ এঞ্জেলা বলেন, ‘আমরাও খবর পেয়েছি।…
যুক্তরাষ্ট্রের ডাইভার্সিটি ভিসা (ডিভি) লটারি-২০২৭ কর্মসূচির নিবন্ধন শুরুর নির্দেশ দিয়েছেন দেশটির একটি জেলা আদালত। দীর্ঘ বিলম্বের পর কর্মসূচিটি চালুর সম্ভাবনা তৈরি হলেও মার্কিন প্রশাসনের আপিলের কারণে নির্ধারিত সময়সূচি পরিবর্তনের আশঙ্কা রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করতে হবে এবং ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে হবে। নিবন্ধনের জন্য ৩০ দিন সময় রাখার পাশাপাশি ৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত আবেদনকারীদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এসব সময়সীমা কার্যকর হওয়া আপিলের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করতে পারে। ১৪ অক্টোবর মার্কিন জেলা আদালতের বিচারক জিনসুক ওহতা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও পররাষ্ট্র দপ্তরকে ডিভি-২০২৭ কর্মসূচির নিবন্ধন চালুর…
ফেসবুকে পোস্ট, ছবি, ভিডিও ও রিলস কত মানুষের কাছে পৌঁছাচ্ছে, তা পরিমাপের বহুল ব্যবহৃত মেট্রিক ‘রিচ’ বন্ধ করতে যাচ্ছে মেটা। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে ‘ভিউয়ারস’ নামে নতুন মেট্রিক চালু হবে। ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে। এত দিন কোনো পোস্ট বা কনটেন্ট কতটি পৃথক অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা পরিমাপ করতে ‘রিচ’ ব্যবহার করা হতো। নতুন ব্যবস্থায় ‘ভিউয়ারস’ মেট্রিকের মাধ্যমে কনটেন্ট দেখা অনন্য বা ইউনিক অ্যাকাউন্টের সংখ্যা তুলে ধরা হবে। এই পরিবর্তনের ফলে ফেসবুক পেজ পরিচালনাকারী, কনটেন্ট নির্মাতা, সংবাদমাধ্যম ও ডিজিটাল বিপণনকর্মীদের কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। নতুন মেট্রিকের মাধ্যমে পোস্ট, ছবি, ভিডিও ও রিলসের…
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২১ অক্টোবর) দুপুরে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। জাহিদুল ইসলাম জানান, প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় সম্পৃক্ততার তথ্য পাওয়ার ভিত্তিতে মাদারীপুরের রাজৈর থানা-পুলিশের সহায়তায় সোহাগ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোনসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। ম্যাংগোটিভি / আরএইচ
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম