Author: admin

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন সক্ষমতা বাড়াতে ১৭৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। গত রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। একই সঙ্গে কারখানার জন্য নতুন জমি কেনার বিষয়েও অনুমোদন দিয়েছে বোর্ড। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি সূত্রে আরও জানা যায়, বর্তমান কারখানায় ‘ওপেন-এন্ড (রোটর) স্পিনিং’ উৎপাদন সক্ষমতা দৈনিক ২৫ টন থেকে বাড়িয়ে ৫০ টনে উন্নীত করা হবে। এ প্রকল্পের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ার উচ্ছিষ্ট বা ‘রিকভারড ম্যাটেরিয়ালস’ ব্যবহার করে সুতা উৎপাদন বাড়ানো হবে, যা পরবর্তীতে নিজস্ব ডেনিম…

Read More

শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আর্থিক প্রতিবেদনে অনিয়মের অভিযোগে দুটি অডিট ফার্ম এবং তাদের তিন পার্টনারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও রিং শাইন টেক্সটাইলসের নিরীক্ষা প্রতিবেদনে গুরুতর গাফিলতি ও তথ্যের অসংগতি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৃথক চারটি নির্দেশনার মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে নিরীক্ষা কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। বিএসইসির তদন্তে দেখা যায়, অডিট কার্যক্রম পরিচালনার সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত নথিপত্র ও যথাযথ প্রমাণ ছাড়াই আর্থিক প্রতিবেদন তৈরি করেছে, ফলে প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ২০১৮ সালের ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নিরীক্ষায় অনিয়মের দায়ে ‘মাহফেল হক অ্যান্ড কোং, চার্টার্ড…

Read More

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা-তাদের দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগের পর দেশের অভ্যন্তরে ছয় মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে বিবেচিত হবেন। গত ২২ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’-এর ধারা ২(ক) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগের তারিখ থেকে ছয় মাসের জন্য ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হলো।’ এতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১০ ফেব্রুয়ারি জারি করা আরেকটি প্রজ্ঞাপন বহাল থাকবে। ওই প্রজ্ঞাপনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক বছরের জন্য ভিভিআইপি…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটে ফুয়েল লোডিং (জ্বালানি ভরা) কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করল বাংলাদেশ এবং বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে তালিকাভুক্ত হলো। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ৩টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এর মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে যুক্ত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, রূপপুর প্রকল্প শুধু একটি বিদ্যুৎকেন্দ্র নয়, বরং এটি আন্তর্জাতিক সহযোগিতার একটি বাস্তব উদাহরণ, যা বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তার ভাষায়, এই প্রকল্প দেশের জন্য জ্ঞানভিত্তিক…

Read More

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে আয়, মুনাফা ও সম্পদ—প্রধান সব সূচকেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের ১৩৭তম বৈঠকে অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির নিট টার্নওভার দাঁড়িয়েছে ১০১ কোটি ৬৯ লাখ ৬১ হাজার ৬৫২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯১ কোটি ২২ লাখ ৬৩ হাজার ৯০৪ টাকা। এ সময়ে বিক্রিতে ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। একই সময়ে কর-পরবর্তী নিট মুনাফা বেড়ে হয়েছে ১৫ কোটি ৩৭ লাখ ৮৪ হাজার ৬০১ টাকা, যেখানে আগের বছর একই সময়ে…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়ে শহরে আসা মানুষের সমস্যাকে কেবল মানবিক বা আপদকালীন সমস্যা হিসেবে দেখলে হবে না; এটি জননীতির গুরুত্বপূর্ণ একটি বিষয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি)-এর সহযোগিতায় ‘বাংলাদেশে জলবায়ু-সংক্রান্ত অভিবাসীদের অভিযোজনগত প্রতিবন্ধকতা এবং স্থানীয়ভাবে নেতৃত্বাধীন সমাধান’ শীর্ষক এই জাতীয় কর্মশালার আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসনকে চলমান উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। অতীতে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি রাজনৈতিক কারণও অভিবাসনের…

Read More

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশর মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই। এই চুক্তির ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীতে আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, চুক্তিটি বাস্তবায়নে প্রয়োজনীয় আইন দ্রুত পাস করা হলে এটি ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করবে। এ চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে নেমে এসেছে। চুক্তির আওতায় বাংলাদেশ বছরে প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলারের মার্কিন কৃষিপণ্য-গম, সয়াবিন, তুলা ও ভুট্টা-আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি আগামী ১৫…

Read More

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় ভ্যানে থাকা আরও কয়েকজনও আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়ার পথে কেরানীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে প্রিজনভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। আদালত সূত্র জানায়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। সেই উদ্দেশ্যে কারাগার থেকে নেওয়ার সময়ই এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন। বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেছেন, পানি সরবরাহ, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ যোগাযোগ খাতকে আরও শক্তিশালী করতে প্রযুক্তিগত সহায়তা, গবেষণা এবং বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাতের সময় স্থানীয় সরকারমন্ত্রী এসব বলেন। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন। পানি সরবরাহ, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ যোগাযোগ খাতকে আরও শক্তিশালী করতে…

Read More