Author: admin

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি-এই দুই দায়িত্ব একসঙ্গে পালন করতে কোনো সমস্যা দেখছেন না তিনি। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফেরেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার তাকে শুভেচ্ছা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে একই সময়ে দুই দায়িত্ব পালন করেছিলেন। বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে এই দায়িত্ব পালন আরও সহজ হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন,…

Read More

পুঁজিবাজারে ইনসাইডার ট্রেডিং, কারসাজি ও তথ্য ফাঁসের মতো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেছেন, বাজারে কোনো ধরনের কারসাজি বা ইনসাইডার ট্রেডিংয়ের যৌক্তিক সন্দেহ দেখা দিলে দীর্ঘসূত্রতার সুযোগ না দিয়ে রিয়েল টাইম মনিটরিংয়ের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার লেনদেনও সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। বৃহস্পতিবার (৪ জুন) বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর কমিশনের মাল্টিপারপাস হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই দিনে কমিশনের তিন নতুন কমিশনারও দায়িত্ব গ্রহণ করেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং অর্থ মন্ত্রণালয়ের…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। সভায় তিস্তা নদী ও ব্যারেজের বর্তমান অবস্থা নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এ সময় পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

প্রেম বয়সের সীমা মানে না-এ কথারই যেন নতুন উদাহরণ হয়ে উঠেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন এই অভিনেতা। গত দেড় বছর ধরে গৌরী স্প্র্যাট নামে এক নারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। সম্প্রতি নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। গৌরী স্প্র্যাটের পারিবারিক ইতিহাসও বেশ ব্যতিক্রমী। তার দাদা ফিলিপ স্প্র্যাট ইংল্যান্ড থেকে ভারতে এসে স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন। স্বাধীনতার পর তিনি আর নিজ দেশে ফিরে যাননি, বরং ভারতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেই সূত্রেই ভারতে গৌরীর পরিবারের বসতি গড়ে ওঠে। পড়াশোনা…

Read More

রাজধানীর পল্লবী এলাকার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের স্বামী ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। বৃহস্পতিবার (৪ জুন) পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার খবর পেয়ে পল্লবী থানার ৬ নম্বর সেকশনের ১০ নম্বর রোডের সি ব্লকের একটি বাসা থেকে সেলিনা আফরোজের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে প্রায় ১২ বছর আগে কানাডা থেকে দেশে ফিরে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। আজ বৃহস্পতিবার (৪জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিন প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন। পদত্যাগ করা চার কমিশনার হলেন– মু. মোহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন।আজ বৃহস্পতিবার (৪ জুন) তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগ পত্র জমা দেন। খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পান। কমিশনার হিসেবে একই বছরের ২ জুন মু. মোহসীন চৌধুরী, ২৮ আগস্ট মো. আলী আকবর, ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ নিয়োগ পান। সবশেষ ২০২৫ সালের ২৯ জুলাই কমিশনার হন মো. সাইফুদ্দিন। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে। বরাদ্দ না থাকায় ফাউন্ডেশনের ৩৮ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। ২০২৪ সালের অভ্যুত্থানে শহীদ ও আহতদের সহায়তা এবং পুনর্বাসনের লক্ষ্যে গঠিত এই ফাউন্ডেশন শুরুতে সরকারি ও দাতব্য অনুদানে কার্যক্রম চালালেও বর্তমানে তহবিল প্রায় শূন্য হয়ে পড়েছে। ফলে মাসিক ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়েছে। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতি মাসে তাদের অফিস খরচ প্রায় ১৬ লাখ টাকা, যার মধ্যে বেতন বাবদই প্রায় ১২ লাখ টাকা ব্যয় হয়। সর্বশেষ ফেব্রুয়ারির বেতন মার্চে পরিশোধ করা হলেও এরপর থেকে বেতন অনিয়মিত হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ফাউন্ডেশনের সিইও কামাল আকবর ব্যক্তিগত তহবিল…

Read More

ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। পারিবারিক সূত্র জানায়, আজ বুধবার বিকেল ৪টায় বেরাইদ মাঠে জানাজা শেষে তাকে বেরাইদ কবরস্থানে দাফন করা হবে। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহর ভাগনে ফারুক হোসাইন গণমাধ্যমকে জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান। খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে মরদেহ বাড্ডার বেরাইদের নিজের বাসভবনে…

Read More

আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ১. সভাপতি আবদুল মোনায়েম মুন্না২. সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল৩. সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া৪. সহ-সভাপতি কামাল আনোয়ার আহাম্মদ৫. সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ৬. সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল৭. সহ-সভাপতি শাহ আলম চৌধুরী৮. সহ-সভাপতি সাইদুর রহমান৯. সহ-সভাপতি সাব্বির আহমেদ দিপু১০. সহ-সভাপতি আবদুল জব্বার খান১১. সহ-সভাপতি খন্দকার এনামুল হক এনাম১২. সহ-সভাপতি শরীফ উদ্দীন জুয়েল১৩.…

Read More