Author: admin

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় পরিকল্পিত হামলার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে জানা গেছে, মোহাম্মদপুরের বসিলা পশুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, টিটনের সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলালের দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্ব মীমাংসার কথা বলে গত মঙ্গলবার সন্ধ্যার পর নিউমার্কেটের বটতলা এলাকায় টিটনকে ডেকে আনা হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা কিলাররা খুব কাছ থেকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তদন্তে উঠে এসেছে, এটি কোনো আকস্মিক হামলা ছিল না; বরং পূর্বপরিকল্পিতভাবে তাকে ফাঁদে ফেলে হত্যা করা হয়েছে। কিলিং মিশনে…

Read More

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার (২৯ এপ্রিল) বিবৃতিতে এ দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, নেত্রকোনা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষকের ফসলি জমি, গবাদি পশু, হাঁস-মুরগি এবং সাধারণ মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। হাওরের ফসল রক্ষায় সরকারের অবহেলা করেছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়েছে, সরকার যদি বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোর যথাযথ সংরক্ষণ ও সংস্কার করত, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমানো সম্ভব হতো।…

Read More

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি সই করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনার পর চূড়ান্ত হওয়া এ চুক্তি সই অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, কূটনীতিক ও বিমান পরিবহন খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা চুক্তিতে সই করবেন। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, চুক্তির আওতায় আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮…

Read More

এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের উচ্চ পদে নিয়োগের ক্ষেত্রে শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও নির্দিষ্ট অভিজ্ঞতা থাকলে ব্যাংকাররা অন্য ব্যাংকে উচ্চতর পদে যোগ দিতে পারবেন। বুধবার (২৯ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো ব্যাংকের সিনিয়র অফিসার পদমর্যাদার কর্মকর্তা যদি সংশ্লিষ্ট পদে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা অর্জন করেন, তবে তিনি ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগ পাওয়ার যোগ্য হবেন। এর আগে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের জন্য ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক ছিল। গত…

Read More

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিরোধীদলীয় এক সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়লে তার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার অসুস্থ হয়ে পড়েন। হাফেজ রবিউল বাশার-কে পরে সহকর্মী সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা সংসদ কক্ষ থেকে লবিতে নিয়ে যান। সেখানে সংসদের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী সংসদ লবিতে গিয়ে অসুস্থ এমপির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বলে জানা…

Read More

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে শনিবার থেকে দেশব্যপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস।’ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হবে। আশির দশকের বহুল জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুঁড়ির সফলতার ধারাবাহিকতায় আগামী দিনের খেলোয়াড় তৈরির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টসকে দেখা হচ্ছে। আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের অন্য সব জেলা স্টেডিয়ামে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সবার সঙ্গে যুক্ত থাকবেন। আজ বুধবার (২৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে যুব ও…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪৯ প্রার্থী। তাদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজন রয়েছেন। আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচিতদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান। বিএনপি জোট থেকে নির্বাচিতরা হলেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহ্‌মুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক ও…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক মন্তব্য ঘিরে রসিকতার ছলে খোঁচা দিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। মঙ্গলবার (২৮ এপ্রিল) ওয়াশিংটনে রাজা-রানীর সম্মানে আয়োজিত এক নৈশভোজে আলাপচারিতার এক পর্যায়ে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযুক্তি ও ক্রীড়াজগতের শীর্ষ ব্যক্তিরা। সম্প্রতি ইউরোপীয় মিত্রদের প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র সহায়তা না করলে ইউরোপের মানুষ জার্মান ভাষায় কথা বলতে বাধ্য হতো। এর জবাবে রাজা চার্লস রসিকতা করে বলেন, ‘আমরা না থাকলে আপনারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলতেন।’ তার এই মন্তব্যে ঔপনিবেশিক সময়ের ইতিহাসের ইঙ্গিত রয়েছে। এক সময় বর্তমান যুক্তরাষ্ট্রের বড় অংশ ফরাসি উপনিবেশ ছিল। প্রায় আড়াইশ বছর আগে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা…

Read More

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা, যা আগে ছিল ১৯৫ টাকা। একই সঙ্গে খোলা (লুজ) সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে। এছাড়া ৫ লিটারের বোতল বিক্রি হবে ১ হাজার ৪০ টাকা দরে। বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। সয়াবিন তেল আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব দেশের বাজারেও পড়েছে। তিনি আরও জানান,…

Read More

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি পুকুরের মাটি ও বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ক্ষেতলাল উপজেলা পরিষদের ইউএনও অফিস কক্ষে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকরা। ভুক্তভোগী দৈনিক কালবেলার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি আমানউল্লাহ আমান জানান, সংবাদ প্রকাশের কারণে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইউএনও সানজিদা চৌধুরীর অফিসে সাংবাদিকদের সঙ্গে আলোচনা চলছিল। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক তার অনুসারীদের নিয়ে অফিসে প্রবেশ করে সাংবাদিক…

Read More