Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় সংগঠনের কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিতে প্রফেসর ড. শাহ জে. মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি, রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক, রিয়াদ হাসনাইনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সংগঠনের সহ-প্রচার সম্পাদক রাশেদ উল হক সরকার জানান, রাজধানীর বনানীর ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের অডিটোরিয়ামে জরুরি সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। গঠনতন্ত্র অনুমোদনের…
খিলগাঁওস্থ আনসার ও ভিডিপি সদর দপ্তরে বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ফাইল ছবি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে নিরাপত্তার সনাতন ধারণা গুণগতভাবেই পরিবর্তিত হয়ে গেছে। এখন কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তার কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি। খিলগাঁওস্থ আনসার ও ভিডিপি সদর দপ্তরে আজ বুধবার (১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব…
বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। গতবারের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন ২ লাখ ৮৬৯ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের পরীক্ষা। সারা দেশে ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে…
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামে এক স্কুল শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে কসবা গ্রামের মোল্লাপাড়ার বাসিন্দা রজব আলীর ছেলে গাংনী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্কাস আলী তার বাড়ির সামনে এগুলো দেখতে পেয়ে গাংনী থানা-পুলিশকে খবর দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে গত প্রায় ছয় মাস ধরে আক্কাস আলীর বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিরোধপূর্ণ জমি পরিমাপ করেন। আজ বুধবার জমি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সহকারী কমিশনারের কার্যালয়ে যাওয়ার কথা ছিল ভুক্তভোগী শিক্ষকের। কিন্তু…
আজ ১ জুলাই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ জঙ্গি হামলা-গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ১০ বছর পূর্ণ হলো। ২০১৬ সালের এই দিনে সংঘটিত ওই নৃশংস হামলায় ১৭ জন বিদেশি নাগরিক, তিনজন বাংলাদেশি এবং দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২২ জন নিহত হন। আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। সেদিন রাত ৮টা ৪৫ থেকে ৫০ মিনিটের মধ্যে ওয়্যারলেস বার্তায় গুলশানের হলি আর্টিজান বেকারিতে গোলাগুলির খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে ভেতরে বহু জিম্মি থাকায় রাতেই অভিযান না চালিয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয়। পরদিন ২ জুলাই সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যদের নেতৃত্বে পরিচালিত ‘অপারেশন থান্ডারবোল্ট’-এর মাধ্যমে…
শুরুতেই একটি সুযোগ পেয়েছিল সুইডেন। তবে এরপর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং ব্রাডলে বারকোলার এক গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে দিদিয়ে দেশোঁর দল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২১তম মিনিটে এমবাপ্পে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর কয়েকবার গোলপোস্টে আঘাত করে ফরাসিদের শট, আরও কয়েকটি সুযোগ অল্পের জন্য হাতছাড়া হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫ মিনিটে) অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফ্রান্স। বক্সের বাম দিক থেকে চমৎকার ব্যক্তিগত…
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং সংসদে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য শেখ মো. রেজাউল ইসলামের (নওগাঁ-৬) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এদিকে, বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল করিম (গাইবান্ধা-২)-এর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বর্তমানে ইউনিয়ন…
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, মাসুকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ২০টি গ্রেপ্তারি,পরোয়ানা রয়েছে। তিনি বলেন, আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতেই মঙ্গলবার অভিযান চালিয়ে ধোলাইখাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মাসুকুর রহমানের বিরুদ্ধে আইনানুগ পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ম্যাংগোটিভি / আরএইচ
১৫৯ বছর পুরোনো দ্য পাবলিম গ্যামব্লিং অ্যাক্ট, ১৮৬৭ বাতিল করে জাতীয় সংসদে সর্বসম্মতিতে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস হয়েছে। নতুন এই আইনে অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া, ম্যাচ ফিক্সিংসহ প্রযুক্তিনির্ভর জুয়ার বিভিন্ন ধরনকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১৮৬৭ সালের বিদ্যমান আইনটি বর্তমান ডিজিটাল বাস্তবতায় অনলাইন জুয়া ও প্রযুক্তিনির্ভর আর্থিক অপরাধ মোকাবিলায় অকার্যকর হয়ে পড়েছিল।…
রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এখন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০টি ট্রাফিক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের লেক রোডে এআই ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, আগে রাজধানীর ১৫টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই ক্যামেরা ছিল। মঙ্গলবার আরও চারটি ক্যামেরা যুক্ত হওয়ায় বর্তমানে মোট ১৯টি ইন্টারসেকশনে এই প্রযুক্তি চালু হয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর আরও গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা স্থাপন করা হবে। তিনি জানান, এআই ক্যামেরা চালুর পর থেকে এখন…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম