Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    আগস্ট ৮, ২০২৬

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    আগস্ট ৮, ২০২৬

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা, দেড় হাজার ট্রাফিক মামলা
    জাতীয়

    ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা, দেড় হাজার ট্রাফিক মামলা

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুন ৩০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এখন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০টি ট্রাফিক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

    মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের লেক রোডে এআই ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

    ডিএমপি কমিশনার বলেন, আগে রাজধানীর ১৫টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই ক্যামেরা ছিল। মঙ্গলবার আরও চারটি ক্যামেরা যুক্ত হওয়ায় বর্তমানে মোট ১৯টি ইন্টারসেকশনে এই প্রযুক্তি চালু হয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর আরও গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা স্থাপন করা হবে।

    তিনি জানান, এআই ক্যামেরা চালুর পর থেকে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার ট্রাফিক মামলা করা হয়েছে। প্রতিটি মামলার জরিমানার পরিমাণ ভিন্ন হওয়ায় মোট আদায়ের তথ্য ট্রাফিক বিভাগের কাছে সংরক্ষিত রয়েছে।

    এআইভিত্তিক ট্রাফিক প্রসিকিউশন প্রসঙ্গে তিনি বলেন, ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ক্যামেরায় শনাক্ত হলে সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইলে এসএমএস পাঠানোর পাশাপাশি ডাকযোগেও নোটিশ পাঠানো হয়। একই তথ্য ডিএমপির ট্রাফিক বিভাগের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

    গাড়ি বিক্রির পরও মালিকানা হালনাগাদ না হওয়ায় নোটিশ পুরোনো মালিকের কাছে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার সমন ইস্যু করা হয়েছে।

    রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, ডিএমপির অভিযান অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সব অটোরিকশা সরিয়ে দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিএমপি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে গৃহীত নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    অনুষ্ঠানে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সাইবার নিরাপত্তা সংশোধন বিল পাস
    Next Article অনলাইন জুয়া প্রতিরোধে নতুন আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান

    Related Posts

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    আগস্ট ৮, ২০২৬

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    আগস্ট ৮, ২০২৬

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    আগস্ট ৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    ডিএসইতে উৎপাদন বন্ধ কোম্পানি বেড়ে ৩৫

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬