Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    আগস্ট ৭, ২০২৬

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স
    খেলা

    এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুলাই ১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শুরুতেই একটি সুযোগ পেয়েছিল সুইডেন। তবে এরপর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং ব্রাডলে বারকোলার এক গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে দিদিয়ে দেশোঁর দল।

    নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২১তম মিনিটে এমবাপ্পে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর কয়েকবার গোলপোস্টে আঘাত করে ফরাসিদের শট, আরও কয়েকটি সুযোগ অল্পের জন্য হাতছাড়া হয়।

    প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫ মিনিটে) অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফ্রান্স। বক্সের বাম দিক থেকে চমৎকার ব্যক্তিগত নৈপুণ্যে ডিফেন্ডারকে কাটিয়ে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান এমবাপ্পে। গোল করার পর সম্প্রতি মাকে হারানো প্রধান কোচ দিদিয়ে দেশোঁকে জড়িয়ে ধরে উদযাপন করেন ফরাসি তারকা।

    বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রাখে ফ্রান্স। একের পর এক আক্রমণে সুইডেনের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে তারা। সেই চাপের ফল হিসেবে ব্যবধান আরও বাড়ান ব্রাডলে বারকোলা। ম্যাচের শেষদিকে নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সের ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করেন এমবাপ্পে।

    ম্যাচে এমবাপ্পের একটি গোল অফসাইডে বাতিল হওয়ার পাশাপাশি দুটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে। তবু জোড়া গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৭-তে উন্নীত করেন তিনি। চলতি আসরে এটি তার পঞ্চম গোল। এ নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নরওয়ের আর্লিং হালান্ডের সমান গোল করেছেন এমবাপ্পে। দুজনই আছেন শীর্ষে থাকা লিওনেল মেসির চেয়ে এক গোল পিছিয়ে।

    দাপুটে এই জয়ে শেষ ষোলোয় জায়গা করে নেওয়া ফ্রান্স শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানেরও জানান দিল।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleস্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
    Next Article হলি আর্টিজান হামলার ১০ বছর: কী ঘটেছিল সেই রক্তাক্ত রাতে

    Related Posts

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    আগস্ট ৭, ২০২৬

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬