Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণ এবং ব্যাংক হিসাব খুলতে টিআইএন নম্বরের বাধ্যবাধকতা তুলে দেওয়াসহ একাধিক সংশোধনী এনে জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাস হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি চূড়ান্ত পাসের জন্য উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়। পাস হওয়া অর্থবিলে কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণ এবং ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন নম্বরের বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে। এর আগে বিলটির ওপর সংসদ সদস্যরা জনমত যাচাইয়ের প্রস্তাব এবং বিলের সাধারণ নীতি নিয়ে…
কয়েক মাস আগেই বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা। তখন সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার নিজেই জানালেন, তিনি ‘এনগেজড’। আজ সোমবার (২৯ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেন নীহা। সেখানে দেখা যায়, তার রিলেশনশিপ স্ট্যাটাসে লেখা ‘এনগেজড’। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেছেন একটি ছবি। এরপর থেকেই শুরু হয়েছে ভক্ত-অনুরাগীদের মাঝে নতুন করে জল্পনা—তবে কি সত্যিই বাগদান সারলেন এই অভিনেত্রী? বিষয়টি জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নীহার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে নেহার এক বিশ্বস্ত সুত্রে জানা গেছে, পাকিস্তানি ছেলের সঙ্গে বাগদান সেরেছেন এই অভিনেত্রী। কয়েক…
ঢাকার ব্যস্ত সড়কে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় গাড়ির হর্ন, মানুষের কোলাহল কিংবা বাতাসের তীব্র শব্দে কথোপকথন ব্যাহত হওয়া খুবই পরিচিত একটি সমস্যা। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অগ্রগতিতে সেই অভিজ্ঞতা এখন বদলাতে শুরু করেছে। স্মার্টফোনে যুক্ত এআই নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি ফোনে কথা বলার সময় আশপাশের অপ্রয়োজনীয় শব্দ শনাক্ত করে তা কমিয়ে দেয়। একই সঙ্গে ব্যবহারকারীর কণ্ঠস্বরকে আলাদা করে প্রাধান্য দেওয়ায় কোলাহলপূর্ণ পরিবেশেও ফোনের দুই প্রান্তে কথা অনেক বেশি স্পষ্টভাবে শোনা যায়। এই প্রযুক্তি কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং নিয়মিত বাইরে চলাফেরা করেন—এমন ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে কার্যকর। ব্যস্ত সড়কে দাঁড়িয়ে অফিসের জরুরি কল করা, যাতায়াতের সময় অনলাইন মিটিংয়ে অংশ নেওয়া কিংবা…
দেশের চারটি কলেজের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে পিরোজপুর ও ভোলার দুটি কলেজের নাম বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে রাখা হচ্ছে। বাকি দুটি কলেজের নামেও পরিবর্তন আনা হচ্ছে। সোমবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক চারটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিগুলো সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, পিরোজপুরের নাজিরপুর কলেজের নাম পরিবর্তন করে শহীদ জিয়া কলেজ এবং ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ রাখা হবে। এছাড়া হবিগঞ্জের মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে সৈয়দ সঈদউদ্দীন…
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৯ জুন) রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জুলাই কেবল একটি মাস নয়; এটি আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার একটি ঐতিহাসিক অধ্যায়। এ ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করেন, ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে দেওয়া প্রতিশ্রুতির বিপরীত অবস্থান নিয়েছে সরকার। সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না করে জাতীয় ঐক্যে বিভাজন…
শিক্ষা সংস্কারে সরকারের মূল লক্ষ্য শিক্ষার্থীদের লার্নিং আউটকাম বা শেখার ফলাফল বৃদ্ধি। এ লক্ষ্য অর্জনে সরকার পাঁচটি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (২৯ জুন) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘জিও-এনজিও কোলাবোরেশন ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা সংস্কারের পাঁচটি অগ্রাধিকার ক্ষেত্র হলো-কারিকুলাম, শিক্ষক, প্রশাসন, অবকাঠামো এবং প্রযুক্তি। ভবিষ্যতের শিক্ষা সংস্কার এই পাঁচটি ভিত্তিকে কেন্দ্র করেই বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে কার্যকর অংশীদারত্বের ভিত্তিতে সমন্বিতভাবে কাজ করতে চায়। সরকারের একক উদ্যোগে নয়, বরং সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং…
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জন এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৪ জনে। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগে দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৭ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে দুইজন…
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দুপুরের বিরতিতে অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের এ কথা বলেন সরকারপ্রধান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এদিন মাদারীপুর জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থী বাজেট অধিবেশন দেখতে আসেন। দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অপেক্ষমান ছিলেন তারা। নিজ কার্যালয় থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় প্রধানমন্ত্রী অপেক্ষমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি এবং অন্যান্য সৃজনশীল কার্যক্রমে যুক্ত থাকার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে শিক্ষার্থীরা…
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেছেন, কর ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা গেলে প্রস্তাবিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় সম্ভব। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা এ কথা বলেন। জামায়াত আমির বলেন, জাতীয় রাজস্ব বোর্ডে সততা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে ব্যবসায়ীরা আরও উৎসাহ নিয়ে কর দেবেন। বর্তমানে সৎ করদাতারাই নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন…
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্লাস্টিক শিল্পের দুটি প্রধান কাঁচামাল পিভিসি (পলিভিনাইল ক্লোরাইড) ও পিইটি (পলিইথিলিন টেরেফথালেট) রেজিনের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব ছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবের পর এ দুই কাঁচামালের আমদানি শুল্ক আবারও ৫ শতাংশে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামানোর প্রস্তাব দেন। পরে বাজেটের ওপর সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে আশ্বাস দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহৃত পিভিসি…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম