Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
বিশ্বকাপে দারুণ ছন্দ ধরে রেখেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। একজন খেলোয়াড় কম নিয়ে খেলেও বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মার্কিনরা। বৃহস্পতিবার (২ জুলাই) সান ফ্রান্সিসকো বে এরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে দুই অর্ধে একটি করে গোল করে জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের যোগ করা সময়ে ফোলারিন বালোগুন এবং দ্বিতীয়ার্ধে মালিক টিলম্যান গোল করেন। শুরুর দিক থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের শেষ মুহূর্তে মালিক টিলম্যানের বাড়ানো পাস বসনিয়ার দুই ডিফেন্ডারের গায়ে লেগে বালোগুনের সামনে চলে আসে। সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি এই ফরোয়ার্ড। গোলরক্ষক নিকোলা ভাসিলজকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এই…
আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারাদেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১৫ আগস্টের মধ্যে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী রয়েছে। গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ১৯…
দেশে এ পর্যন্ত ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জন নাগরিকের হাতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্টকার্ড পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দেশের ৪০৪টি থানার মধ্যে ১১৫টিতে এখনও স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়নি। বুধবার (১ জুলাই) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) শাখা এ তথ্য জানিয়েছে। ইসির তথ্য অনুযায়ী, গত মে মাস পর্যন্ত দেশের আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮টি স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১টি বিতরণ করা হয়েছে, যা মোট বিতরণের ৮৪ দশমিক ৪ শতাংশ। বর্তমানে আরও ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭টি স্মার্টকার্ড বিতরণের অপেক্ষায় রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ঢাকা,…
রংপুর বিভাগের হিমাগারগুলোতে অতিরিক্ত ও বৈষম্যমূলক ভাড়া আদায়ের প্রতিবাদে কাফনের কাপড় পরে গণ-অনশন কর্মসূচি পালন করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। তারা দ্রুত হিমাগার ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা এবং এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। বুধবার (১ জুলাই) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতি এবং রংপুর বিভাগীয় আলুচাষি ও ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণ-অনশনে রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকশ আলুচাষি ও ব্যবসায়ী অংশ নেন। প্রতিবাদের প্রতীক হিসেবে অনেককে কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান, সহ-সভাপতি…
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য। একটি দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠলেও তা অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করবে না। বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হলো সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থ নিশ্চিত করা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এটি ঢাকা ও তেহরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। অন্যদিকে বিরোধী দলের কোনো নেতা ব্যক্তিগতভাবে ইরান সফর করলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তিনি বলেন, গত ১৭ বছরে…
বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশে বৈধ ব্যাংকিং চ্যানেলে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে। দেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড। বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের ২০২৪-২৫ অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা প্রবৃদ্ধির হিসাবে ১৭ দশমিক ৩ শতাংশ। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে অর্জিত রেমিট্যান্স ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে বিদায়ী অর্থবছরে সেই…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনো আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পায়নি। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে জুলাইয়ের শহীদদের গণকবর জিয়ারত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির প্রথম দিনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশ গঠনের যে প্রত্যাশা ছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করেই সেই লক্ষ্য অর্জন করতে হবে। হাসানুল হক ইনুকে দেওয়া সাম্প্রতিক…
গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন না করার কারণেই দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১ জুলাই) সংসদ ভবনে বাজেট-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, জনগণ সংবিধান সংশোধনের নয়, বরং সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে। তাই কোনো দলের স্বার্থকে সামনে রেখে আইন প্রণয়ন করা উচিত নয়। প্রকৃত সংস্কার বাস্তবায়িত হলে দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাজেট প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, এবারের বাজেট নিয়ে যে ধারণা করা হয়েছিল, তা অনেকটাই বাস্তবায়িত হয়েছে। বড় বাজেট দেওয়া অপরাধ নয়, তবে এর সফলতা নির্ভর করে…
নীতি সুদহার (পলিসি রেট) অপরিবর্তিত রেখে এবং বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি (মনিটারি পলিসি স্টেটমেন্ট-এমপিএস) ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন মুদ্রানীতির ঘোষণা দেন। এটি বর্তমান সরকারের আমলে এবং গভর্নর হিসেবে তার প্রথম মুদ্রানীতি। এ সময় মুদ্রানীতির বিভিন্ন দিক তুলে ধরেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই নতুন মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে। এ কারণে প্রধান নীতি সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন মুদ্রানীতিতে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক…
পুঁজিবাজারে সার্কিট ব্রেকার সীমাসহ বাজার নিয়ন্ত্রণের বিভিন্ন মাপকাঠি (মার্কেট কন্ট্রোল প্যারামিটারস) নির্ধারণ ও বাস্তবায়নের দায়িত্ব এখন থেকে স্বাধীনভাবে পালন করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ লক্ষ্যে ২০২১ সালে জারি করা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আগের নির্দেশনা বাতিল করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে গত ৩০ জুন অনুষ্ঠিত ১০১৮তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন জানায়, বিদ্যমান প্রবিধানমালা অনুযায়ী ডিএসই ও সিএসইর সার্কিট ব্রেকার সীমাসহ বাজার নিয়ন্ত্রণের বিভিন্ন মাপকাঠি নির্ধারণ…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম