Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
শেষ বাঁশি বাজার আগমুহূর্তে নাটকীয় মোড় নেয় পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ। ইনজুরি সময়ে ক্রোয়েশিয়া সমতাসূচক গোল করলেও ভিএআরের সহায়তায় সেটি অফসাইডের কারণে বাতিল হয়। আর তাতেই ২-১ গোলের জয় নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল। শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত রাউন্ড অব-৩২-এর ম্যাচে শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মেলে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬৩তম মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পিছিয়ে পড়ার পর আক্রমণের তীব্রতা বাড়ায় পর্তুগাল। এরই ধারাবাহিকতায় পেনাল্টি থেকে সমতা ফেরান অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। সমতায় ফেরার পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে কোচ রবার্তো মার্তিনেজের বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্ত…
পাবনার সাঁথিয়ায় এক অষ্টম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার (৩০ জুন) ভোর উপজেলার আতাইকুলা থানার আর, আতাইকুলা ইউনিয়নের বিলকুলা গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিলকুলা গ্রামের সৌদি আরব প্রবাসীর স্ত্রীর ঘরে প্রায় রাতেই উকি দিতেন প্রতিবেশী মামুন (৩৪) ও জুয়েল (৩৫)। মঙ্গলবার ভোর চারটার দিকে প্রবাসী পরিবারের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে ঘরের বাইরে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা মামুন ও জুয়েল ওড়না দিয়ে মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে বাড়ির…
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১১৯ শিশুর। বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। বাকি ৬৩১ জন হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৬৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা…
ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য নিরাপদ রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু মানুষের নিরাপত্তাই নয়, প্রাণীর প্রতিও সহিংসতা রোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ’ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা থাকলেও সম্প্রীতি ও সহাবস্থান বাংলাদেশের মানুষের চিরায়ত ঐতিহ্য। সেই মূল্যবোধ ধারণ করেই সরকার এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চায়, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিক নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারবেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি…
জুলাই মাসের জন্য ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি বছরের জুন মাসে এর দাম ছিলো ১৮৮৫ টাকা। বৃহস্পতিবার (২ জুলাই) এ নতুন দাম নির্ধারণ করা হয়েছে। যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনে সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান বলেন, সৌদি সিপি দাম কমানোয় দেশের বাজারে এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। তবে হরমুজের উত্তেজনা পুরোপুরি না থামায় এখনো জাহাজ ভাড়া বাড়তি। জাহাজ ভাড়া কমলে দাম আরও কমানো সম্ভব হতো। তবে, গত দুই মাসে সরকার নির্ধারিত দাম ১৮৮৫ হলেও ভোক্তা ২০০ টাকা কমেই এলপিজি পেয়েছে বলে দাবি করেছেন বিইআরসি…
দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করেছে বেলজিয়াম। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে ইউরি টিলেমান্সের পেনাল্টি গোলে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপের দলটি। বুধবার অনুষ্ঠিত রাউন্ড অব-৩২-এর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল সেনেগাল। ২৫তম মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা। পরে ইসমাইলা সার ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের দিকেই চলে যায়। তবে শেষ দিকে ঘুরে দাঁড়ায় বেলজিয়াম। বদলি হিসেবে মাঠে নেমে ৮৬তম মিনিটে গোল করে ব্যবধান কমান রোমেলু লুকাকু। তিন মিনিট পর ৮৯তম মিনিটে সমতাসূচক গোল করেন ইউরি টিলেমান্স। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে টিলেমান্সকে বক্সের ভেতর ফাউল…
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা হন। সফরসূচি অনুযায়ী, জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে স্পিকারের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জানাজায় অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতেই তিনি তেহরান সফরে যাচ্ছেন। উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি মারা যান। মৃত্যুকালে…
দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে মুক্তির আগেই তার নতুন ছবি ‘ঈথা’ শিরোনাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একই সঙ্গে ছবিটির জন্য অভিনেত্রীর পারিশ্রমিকও আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তামাশা শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবন নিয়ে নির্মিত ‘ঈথা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুর ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। প্রযোজক দিনেশ বিজনের সঙ্গে এটি তার তৃতীয় কাজ। এর আগে ‘স্ত্রী’ ও ‘স্ত্রী ২’-এও একসঙ্গে কাজ করেছেন তারা। প্রযোজকের বিশ্বাস, ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবনভিত্তিক এই সিনেমা শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। সে কারণেই এই পারিশ্রমিককে যৌক্তিক বলে মনে করছেন তিনি। এর আগে ‘স্ত্রী ২’…
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। দীর্ঘ সময় গোলের দেখা না পেয়ে বিদায়ের শঙ্কাও জেগেছিল। তবে অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ডিআর কঙ্গোকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। বৃহস্পতিবার (২ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত রাউন্ড অব-৩২-এর ম্যাচে শুরুতেই চমক দেখায় ডিআর কঙ্গো। সপ্তম মিনিটে চ্যান্সেল এমবেম্বার লম্বা পাস থেকে ব্রায়ান সিপেঙ্গা ইংল্যান্ডের রক্ষণ ভেঙে গোল করে দলকে এগিয়ে দেন। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার প্রথম গোল। গোল হজমের পর কিছুটা ছন্দ হারিয়ে ফেলে ইংল্যান্ড। কঙ্গোর দ্রুতগতির আক্রমণে একাধিকবার চাপে পড়ে টমাস টুখেলের শিষ্যরা। ১৯তম মিনিটে কঠিন ট্যাকলের কারণে হলুদ কার্ড দেখেন জুদ বেলিংহ্যাম।…
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের ফুটবল খেলা দেখা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সালিশি বৈঠকে হামলার ঘটনায় কুপিয়ে আহত এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বিএনপি নেতা। নিহত মো. আবুল বাসার বাদশা (৩০) নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক। আহত মো. সাদ্দাম (৩৫) একই ইউনিটের সভাপতি। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠক চলাকালে হামলার এ ঘটনা ঘটে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে আবুল…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম