Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ক্ষতিকর, বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্ট দ্রুত অপসারণের বিধান রেখে সাইবার নিরাপত্তা (সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে তা পাস হয়। বিলটি পাসের আগে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, এম আব্দুল গফুর, জাহিরুল ইসলাম, জি এম নজরুল ইসলাম, আমির হামজা এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও শেখ মুজিবুর রহমান ইকবাল বিলটি অধিকতর পর্যালোচনার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো এবং জনমত যাচাইয়ের প্রস্তাব দেন। তবে…

Read More

চলতি অর্থবছরের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও বেড়ে ২০২৪ সালের আগস্টের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ। দিনভর অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬২ পয়েন্টে। একই সঙ্গে ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করেছে। লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৯টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৯৪টির…

Read More

রাজধানীতে ট্রাফিক আইন প্রয়োগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এআই ক্যামেরা চালুর পর এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০টি ট্রাফিক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের লেক রোডে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে আগে ১৫টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই ক্যামেরা ছিল। মঙ্গলবার আরও চারটি সংযুক্ত হওয়ায় বর্তমানে মোট ১৯টি ইন্টারসেকশনে এ প্রযুক্তি চালু হয়েছে। পর্যায়ক্রমে মহানগরের অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়েও এআই ক্যামেরা স্থাপন করা হবে। তিনি জানান, এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক…

Read More

শিক্ষাকে শুধুমাত্র সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা ও প্রায়োগিক শিক্ষার ওপর জোর দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩০ জুন) ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে শুধুমাত্র সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা ও প্রায়োগিক শিক্ষার ওপর জোর দিতে হবে, যা বাস্তব জীবনে যেকোনোদায়িত্ব পালনের সক্ষমতা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা করবে। এই কারণে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনের দিকেও নজর দেওয়া জরুরি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়িয়ে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা জোরদার করার বিষয়টি শুধু পরিকল্পনা কিংবা পদক্ষেপ গ্রহণে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়ন করা এখন জরুরি হয়ে…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায় ঘোষণার আগে দুপুর পৌনে ২টার দিকে হাজতখানা থেকে ইনুকে এজলাসে আনা হয়। দুপুর ২টার কিছু আগে আদালত রায় পড়া শুরু করেন। এজলাসে তোলার সময় ইনু পুলিশ সদস্যদের তার হাত না ধরতে…

Read More

চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের পর সেখানে পুনর্নির্বাচন হবে নাকি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে—এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার (৩০ জুন) সকালে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় না দেখে এর আইনি পরিণতি সম্পর্কে মন্তব্য করা সমীচীন হবে না। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, একটি আইনি প্রক্রিয়ার কারণে তার ক্ষেত্রে জনগণের মতামত পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি, জনগণ আবার তাদের মতামত প্রকাশ করার সুযোগ পাবেন।’ তিনি…

Read More

যুক্তরাষ্ট্র ১৮ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত মেনে চললে ইরানও তার সব প্রতিশ্রুতি রক্ষা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এই সমঝোতা পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে হয়েছে এবং এক পক্ষের অবস্থানের ওপরই অন্য পক্ষের প্রতিশ্রুতি নির্ভর করবে। সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। বিষয়টি জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। পেজেশকিয়ান বলেন, ‘এই সমঝোতা পারস্পরিক। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি পূরণ করব।’ তিনি আরও বলেন, অযৌক্তিক বক্তব্য ও হুমকির বিষয়ে ইরানের অবস্থান যুক্তিবোধ, মানবিক মর্যাদা এবং প্রয়োজন হলে দৃঢ় ও নির্ভীক পদক্ষেপ নেওয়ার নীতির ওপর ভিত্তি করে…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা, শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্র করে দমন-নীপড়নে সহায়তা করা ও উসকানি দিয়ে মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে। আজ মঙ্গলবার (৩০ জুন) বেলা দেড়টার পর রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যর বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন, বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ মামলায় হাসানুল হক ইনু একমাত্র আসামি। মামলার জবানবন্দিতে ১০ জন সাক্ষী ইনুর বিরুদ্ধে ষড়যন্ত্র, উসকানি ও হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তুলে ধরেন। হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় মিছিলে…

Read More

হারের শঙ্কা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দাপুটে ফুটবল খেলে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলেই নিশ্চিত হয় সেলেসাওদের জয়। মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। তবে সুযোগ কাজে লাগাতে না পারার সুযোগে ২৯তম মিনিটে এগিয়ে যায় জাপান। মিডফিল্ডে দানিলোর ভুল পাস থেকে বল কেড়ে দ্রুত আক্রমণে ওঠেন সানো। কাসেমিরোকে কাটিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত শটে পরাস্ত হন ব্রাজিল গোলরক্ষক আলিসন। জাপানের ম্যাচে এটিই ছিল একমাত্র অন-টার্গেট…

Read More

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট মিলিয়ে ১২০ মিনিটের লড়াই ১-১ গোলে অমীমাংসিত থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আফ্রিকার দেশটি। মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হয় নেদারল্যান্ডস ও মরক্কো। টাইব্রেকারে মরক্কোর জয়ের নায়ক গোলরক্ষক ইয়াসিন বুনো। ডাচদের গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। টাইব্রেকারের শুরুতে নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স গোল করলেও মরক্কোর নাঈফ আগুয়ের্দের শট ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক। দ্বিতীয় রাউন্ডে জাস্টিন ক্লুইভার্টের শট লক্ষ্যভ্রষ্ট হলে সেলিম আমাল্লাহ গোল করে সমতা ফেরান। তৃতীয় রাউন্ডে ওয়াউট ভেগহর্স্ট ও মরক্কোর সুফিয়ান…

Read More