Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    আগস্ট ৭, ২০২৬

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    আগস্ট ৭, ২০২৬

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ
    রাজনীতি

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়ার বিষয়ে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা প্রত্যাশিত ফল দেয়নি। এর ফলে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ভারত দেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

    বৃহস্পতিবার (৬ আগস্ট) জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, সরকার আগে এ বিষয়ে আশ্বাস দিলেও সাম্প্রতিক পরিস্থিতিতে তা বাস্তবায়ন হয়নি। তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা জোরদার করার পাশাপাশি ভারত সরকারকে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে রাজি করানোর আহ্বান জানান।

    তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সাম্প্রতিক ভার্চ্যুয়াল বক্তব্য দেশের কিছু গণমাধ্যম প্রচার করেছে, যা সরকারি প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

    এনসিপির মুখপাত্র আরও বলেন, সরকারের কূটনৈতিক প্রতিবাদ যথেষ্ট নয়। ভারতের হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়ার দাবি জানান তিনি।

    এ সময় তিনি বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় দায়িত্বে এসেছে। তাই ওই গণঅভ্যুত্থানের চেতনা ও সিদ্ধান্ত বাস্তবায়ন সরকারের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন।

    সংবাদ সম্মেলনে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের সাম্প্রতিক একটি অনুষ্ঠানে উপস্থিতির বিষয়েও মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি দাবি করেন, এ নিয়ে চলমান বিতর্কের অবসান হয়েছে এবং বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তাও তার সঙ্গে যোগাযোগ করেছিলেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
    Next Article সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    Related Posts

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    আগস্ট ৭, ২০২৬

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    আগস্ট ৭, ২০২৬

    নওফেলের বাসভবনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

    আগস্ট ৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

    কূটনৈতিক ব্যর্থতায় অস্থিতিশীলতার সুযোগ পাচ্ছে শেখ হাসিনা: আসিফ মাহমুদ

    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

    নওফেলের বাসভবনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬