Author: admin

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা বন্ধে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে উপসাগরীয় জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে জোটটি। খবর বিবিসি। রোববার (১ মার্চ) জিসিসির সদস্য দেশগুলোর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো দাবি করেছে, সাম্প্রতিক ইরানি হামলায় সদস্য রাষ্ট্রগুলোর বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে। জিসিসির সদস্য দেশগুলো হলো-সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কাতার ও কুয়েত। এক বিবৃতিতে জিসিসি ইরানের বিরুদ্ধে সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। একই সঙ্গে অবিলম্বে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন-এমন দাবি করা হয়েছে। রোববার (১ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে তার বাসভবনে চালানো এক বিমান হামলায় ৬৯ বছর বয়সী আহমাদিনেজাদ ও তার এক দেহরক্ষী নিহত হন। মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলের শুরুতে তিনি শিয়া ধর্মীয় নেতৃত্ব, কট্টরপন্থি গোষ্ঠী ও পার্লামেন্টের রক্ষণশীল সদস্যদের সমর্থন পান। তবে মেয়াদের শেষদিকে তার নীতিনির্ধারণ, বিশেষ করে পারমাণবিক…

Read More

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান রাষ্ট্র পরিচালনার জন্য একটি ‘নেতৃত্ব কাউন্সিল’ গঠন করেছে। খবর সিএনএনের। ইরানের সংবিধান অনুযায়ী, যদি সর্বোচ্চ নেতা ক্ষমতায় না থাকেন, তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল তাঁর দায়িত্বভার গ্রহণ করবে। এই কাউন্সিলে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং শক্তিশালী ‘গার্ডিয়ান কাউন্সিল’-এর একজন জ্যেষ্ঠ আলেম। ৮৮ সদস্যের ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ (বিশেষজ্ঞ পরিষদ) নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত এই কাউন্সিল দায়িত্ব পালন করবে। বর্তমানে গঠিত এই কাউন্সিলে রয়েছেন ৬৭ বছর বয়সী আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেন মহসেনি-এজেই। আয়াতুল্লাহ আলিরেজা আরাফি…

Read More

ইরানে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি দাবি করেছে, এ ঘটনায় ওয়াশিংটনের ‘গ্যাংস্টারসুলভ’ আচরণ স্পষ্ট হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি-এ প্রকাশিত বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান সম্পূর্ণ অবৈধ এবং এটি সার্বভৌমত্ব লঙ্ঘনের জঘন্য উদাহরণ। পিয়ংইয়ং অভিযোগ করে, দুই মিত্র দেশ নিজেদের স্বার্থপর ও আধিপত্যবাদী লক্ষ্য পূরণে সামরিক শক্তির অপব্যবহার করছে। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। এ বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা…

Read More

পাঁচ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রত্যাহার করা জেলাগুলো হলো—গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপ-সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন, নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

রোজার পর স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসউদ। রোববার (১ মার্চ) দুপুরে ইসি মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনের চলমান উপনির্বাচন কার্যক্রম তুলে ধরে মাসউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না-সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে কোথাও কোনো ঘাটতি থাকলে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনার আহ্বান…

Read More

স্ত্রীর আত্মহত্যার ঘটনায় অভিনেতা জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহত ইকরার মা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়েছে, পারিবারিক কলহ ও বিভিন্ন নির্যাতনের জেরেই ইকরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন। মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান। তিনি জানান, মামলায় শুধু জাহের আলভী নন, তার পরিবারের আরও কয়েকজন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে। ওসি বলেন, অভিযোগ পাওয়ার পর তা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে…

Read More

ইরানে সাম্প্রতিক হামলার পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। চলমান সংঘাত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে উল্লেখ করে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কূটনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান জানিয়েছে ঢাকা। রোববার (১ মার্চ) বিকেলে এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ বলেছে, চলমান শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে আরও বিপদের মুখে ফেলবে। বিবৃতিতে বলা হয়, ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। আগের চেয়ে পরিস্থিতি ভালো এবং আরও উন্নতির জন্য কাজ চলছে। রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা যেন আর না ঘটে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-কে নিয়মিত বৈঠক চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তিনি জানান, ভারতও এ বিষয়ে আন্তরিকতার কথা জানিয়েছে এবং…

Read More

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার খবরে রোববার (১ মার্চ) লেনদেন শুরুতেই বড় ধরনের ধস নেমেছে দেশের পুঁজিবাজারে। বিক্রির চাপে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-উভয় বাজারেই সব সূচকের বড় পতন হয়েছে। ডিএসইতে বড় পতন দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩৮ দশমিক ৫৬ পয়েন্ট, নেমে দাঁড়িয়েছে ৫,৪৬১ দশমিক ৭০ পয়েন্টে। ডিএসইএস সূচক কমেছে ২৬ দশমিক ৫৩ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক কমেছে ৫২ দশমিক ০৮ পয়েন্ট। লেনদেন হয়েছে ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবসের তুলনায় কম। বাজার মূলধন কমেছে ৮ হাজার ৮৬ কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে…

Read More