Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইন কর্মকর্তা মাছুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংস্থাপন-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, মাছুম বিল্লাহ সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালার বিরুদ্ধে ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে বিরূপ মন্তব্য করেছেন। এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর পর্যায়ভুক্ত। আদেশে আরও বলা হয়, একই বিধিমালার ৩(খ) অনুযায়ী তিনি অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে…

Read More

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আজ সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে তাদের জমা টাকার মূল অংশ ফেরত নিতে পারবেন। এ জন্য গত ১ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়, যা শেষ হয়েছে রোববার (৬ সেপ্টেম্বর)। গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় গিয়ে অর্থ ফেরতের আবেদন করতে হয়েছে। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট শাখা তা ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠায়। পরে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থের ব্যবস্থা করে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হলে সেখান থেকেই টাকা ফেরত দেওয়া হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকা দিয়েছে। এরই মধ্যে ছয় দিনে ৭৫ হাজার গ্রাহক অর্থ ফেরতের জন্য আবেদন করেছেন। এসব…

Read More

সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬-এ কোরআন-সুন্নাহর মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বিষয় রয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিলটি চলতি অধিবেশনে পাস না করে শরিয়াহ আইনের বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও সুপারিশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রস্তাবিত বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ মানুষের জন্য যে চিরস্থায়ী বিধান দিয়েছেন, তাতে বিশ্বাসীদের কাছে এ আইনের প্রয়োগ কীভাবে গ্রহণযোগ্য হবে, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ ক্ষেত্রে পবিত্র কোরআনের সূরা নিসার ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর আয়াত প্রাসঙ্গিক। এর প্রথম দুটি আয়াতে উত্তরাধিকার…

Read More

ই-পাসপোর্ট জটিলতা, সৌদি আরবে অপহরণ ও নির্যাতন, দালাল চক্রের প্রতারণাসহ প্রবাসীদের নানা সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। প্রবাসীদের কর্মসংস্থানের পাশাপাশি তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া ‘সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের সমস্যা সমাধান প্রসঙ্গে’ নোটিশটি দেন। নোটিশে প্রবাসীদের সমস্যা সমাধানে ১০টি বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ই-পাসপোর্ট জটিলতার সমাধান, সৌদি আরবে…

Read More

সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মার ভোগ-দখল করার অধিকার নিয়ে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করেন।পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিলে বলা হয়েছে, পিতা-মাতা বা পিতামহ/মাতামহ কর্তৃক তার সন্তান বা নাতি-নাতনিকে (অথবা বিপরীতক্রমে) অথবা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দান করার পর দাতা নিজে জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন। দাতার জীবদ্দশায় গ্রহীতার মৃত্যু হলে সম্পত্তির ভোগাধিকার থাকবে এবং আইন অনুযায়ী সম্পত্তি গ্রহীতার ওয়ারিশদের নিকট স্থানান্তরিত হবে। বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, বিদ্যমান আইনে সম্পত্তি হস্তান্তরের পদ্ধতি সম্পর্কে বিধান থাকলেও দাতার…

Read More

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারপন্থি বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। এতে শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত এক দিনেরও কম সময়ে উভয় পক্ষের অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইয়েমেনের সরকারি বাহিনীর দুই সামরিক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত সরকারি বাহিনীর অন্তত ৮৪ সদস্য নিহত হয়েছেন। তাদের অধিকাংশই রকেট হামলায় নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, হুথিদের চারটি সূত্র জানিয়েছে, একই সময়ে তাদের ৫৭ যোদ্ধা নিহত হয়েছেন। ফলে উভয় পক্ষ মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জনে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক ফ্রন্টে, বিশেষ করে তায়েজ…

Read More

শিক্ষাব্যবস্থার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের উপযুক্ত সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনের লক্ষ্যে জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরুর আগে সাংবাদিকদের এ তথ্য জানান। পরে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টেও এ পরিকল্পনার কথা জানানো হয়। পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ। মাঠপর্যায়ে যারা চমৎকার কাজ করছেন, তাদের কাজের সঠিক স্বীকৃতি দেওয়া,…

Read More

পতনের চাপ যেন কাটছেই না দেশের শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বড় ধরনের দরপতনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১০৩ দশমিক ৬৪ পয়েন্ট। পাশাপাশি এক দিনে বাজার মূলধন কমেছে প্রায় ৬ হাজার ৭৮২ কোটি টাকা। রোববার (৬ সেপ্টেম্বর) দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৮৩ শতাংশ কমে ৫ হাজার ৫৫৮ দশমিক ৪৪ পয়েন্টে নেমে এসেছে। একই সময়ে ডিএসইএস ২২ দশমিক ৬৪ পয়েন্ট কমে ১ হাজার ১১৫ দশমিক ৩৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৪ দশমিক ৫৩ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। বড় দরপতনের প্রভাব পড়েছে…

Read More

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার(৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভায় ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ দেন তিনি। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের কর্মীদের সম্পৃক্ত করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। স্থানীয় পর্যায়ে এসব সংগঠনের…

Read More

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না। কোনো রক্তপাত নয়, দেশে সমঝোতার রাজনীতি দেখতে চাই। যারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করে আমরা তাদের সমর্থন করতে চাই। সাম্প্রদায়িক কোনো বিভেদ নয়, এখানে সবাই বাংলাদেশি হয়ে বসবাস করবে। রোববার (৬ নেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি । যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি আর ঠিকাদারির পেছনে দৌড়ানো বাদ দিতে হবে। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সবাই মিলে এমন সমাজ গড়ে…

Read More