Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
মৃত্যুর আগে শেষবারের মতো জনসম্মুখে বক্তৃতা দিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। সেই বক্তৃতায় তিনি ইরানের জন্য প্রতিরোধমূলক অস্ত্রের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে তুলে ধরেছিলেন। মৃত্যুর ১১ দিন আগে দেওয়া ওই বক্তৃতায় খামেনি বলেন, ‘আমাদের প্রতিরোধক অস্ত্র থাকতেই হবে। যদি কোনো দেশের কাছে তা না থাকে, তাহলে সেই দেশ শত্রুর পায়ের নিচে মিশে যেতে বাধ্য হয়।’ তিনি আরও বলেন, ‘প্রতিরোধক অস্ত্র ইরানের জন্য অত্যন্ত জরুরি। আমেরিকানরা কোনো কারণ ছাড়াই আমাদের বিষয়ে নাক গলাচ্ছে। তারা বলে আমাদের মিসাইলের রেঞ্জ এতটুকুর বেশি হতে পারবে না-এটা মানা যায় না। এটা ইরানি জাতির অধিকার।’ খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী…
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্পের কারণে ঢাকা শহরে এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। উপকূলীয় এলাকায় যেভাবে স্বেচ্ছাসেবক মডেল আছে, ঢাকায় একই মডেলে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, ভূমিকম্পের সময় মানুষকে নিরাপদে সরিয়ে নিতে ঢাকা শহরের বিভিন্ন খেলার মাঠ ও স্কুল চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করবে। স্বেচ্ছাসেবক ব্যবস্থা শুধু ঢাকার জন্য হবে কি না-এ প্রশ্নে মন্ত্রী…
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা ও উত্তেজনার মধ্যে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সচিবালয়ে নিজ কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে তিনি প্রবাসীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর আলোচনা হয়। উত্তেজনার কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় অসংখ্য বাংলাদেশি যাত্রী বিপাকে পড়েছেন। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল এবং তাদের গন্তব্যে পৌঁছানোর বিকল্প ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্র…
পাকিস্তানের করাচিতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস করাচির কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দিচ্ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ ক্রমেই উত্তেজনায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে। উদ্ধারকারী সংস্থা এধি ফাউন্ডেশন জানিয়েছে, সংঘর্ষের পর ৯ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং অন্তত ৩২ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে…
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি এই ঈদে নিয়ে আসছে তাদের সর্বাধুনিক ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির বিওয়াইডি সিলায়ন ৫। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এসইউভি মডেলটির আনুষ্ঠানিক উন্মোচন সম্পন্ন হয়। বাংলাদেশিদের দৈনন্দিন যাতায়াতকে সুগম করার পাশাপাশি, সাসটেইনেবল মোবিলিটি নিশ্চিত করতে ‘এভরিডে এসইউভি’ হিসেবে সিলায়ন ৫ নিয়ে আসছে বিওয়াইডি। উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ও সিজি রানার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডির সম্মানিত ক্রেতাবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি, করপোরেট…
ঠাকুরগাঁও জেলাতে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এজন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার চেষ্টা থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে আরও একটি লিফট স্থাপনের ব্যবস্থা করা হবে।’ তিনি আরও বলেন, ‘এ এলাকার মানুষ যেন স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে আমরা সজাগ থাকব। হাসপাতাল কর্তৃপক্ষ যা প্রয়োজন মনে করবে, আমাদের জানালে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে।’ মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সীমিত সম্পদের মধ্যেও আমরা সর্বোচ্চ…
মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। একই সঙ্গে ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর যৌথ হামলার পাল্টা জবাব হিসেবে এটি ছিল ষষ্ঠ দফার প্রতিশোধমূলক অভিযান। লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি তেলআবিবে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর ও প্রতিরক্ষা স্থাপনাও ছিল। আইআরজিসি দাবি করেছে, হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। তারা সতর্ক করে বলেছে, এটি কেবল শুরু; ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা ইরানর নেতৃত্বের মৃত্যু…
চট্টগ্রাম নগরে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। ঘটনার সময় বাসাটিতে পুলিশের পাহারা থাকা সত্ত্বেও এ হামলা ঘটে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে নগরের চন্দনপুরা এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান দাবি করেছেন, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারীরাই কোটি টাকা চাঁদা না পেয়ে এ হামলা চালিয়েছে। এর আগে গত ২ জানুয়ারিও একই বাসায় গুলি চালানো হয়। ওই ঘটনার পর থেকে পুলিশের পাহারায় ছিল বাসাটি। তবে এবার পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চাঁদা দাবির অভিযোগ মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বড় সাজ্জাদ তার…
জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ ও এপ্রিল-এই দুই মাস পদ্মা নদী ও মেঘনা নদীর চাঁদপুর অংশে ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার পর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এ সময় দুই নদীতে মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, জাটকা সংরক্ষণের জন্য জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে (চাঁদপুর সদর হয়ে) হাইমচর উপজেলার শেষপ্রান্ত চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা…
পাল্টা হামলা থেকে বিরত থাকতে ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর আলজাজিরার। পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান জানিয়েছে তারা শক্তিশালী হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘তারা যেন তা না করে। যদি তারা এমন কিছু করে, তাহলে আমরা এমন শক্তি দিয়ে জবাব দেব, যা আগে কখনও দেখা যায়নি।’ ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এ সতর্কবার্তা এসেছে। মধ্যপ্রাচ্যে সামরিক অস্থিরতা বাড়তে থাকায় সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রতিশোধমূলক হামলার পরিধি বিস্তৃত…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম