Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
কারাগারের চার দেয়ালের বন্দিজীবনে স্বজনদের সরাসরি দেখার আকুলতা দূর করতে চালু হচ্ছে ভিডিও কলের বিশেষ সুবিধা। ইতোমধ্যে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাইলট প্রকল্প হিসেবে এ সুবিধা চালু হয়েছে। শিগগিরই সারা দেশে এ সুবিধা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। কারা কর্তৃপক্ষের এই আধুনিক ও মানবিক উদ্যোগের ফলে নির্দিষ্ট নিয়ম মেনে কয়েদি ও হাজতিরা সপ্তাহে একবার ১০ মিনিট ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারবেন। ঢাকা কারা অধিদপ্তরের জেলার (লজিস্টিক অ্যান্ড মিডিয়া) মাসুদ হাসান জুয়েল বলেন, সারা দেশে শিগগিরই কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন। এ ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা হবে। এদিকে কারাগারে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনে ব্যাপক…
আইনের ফাঁকফোকরের কারণে অপরাধীদের বেশি দিন আটকে রাখা সম্ভব হয় না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আইজিপি বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। প্রত্যেক মাদক ব্যবসায়ী ও প্রত্যেক ছিনতাইকারী একাধিকবার আইনের আওতায় এসেছে। কিন্তু আইনের ফাঁকফোকরের কারণে তাদের সেভাবে আটকে রাখতে পারিনি। তারা আবার বের হয়ে একই অপরাধে জড়িয়ে পড়ছে।’ শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ—পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাদক ও ছিনতাই প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা কম…
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন। প্রতিষ্ঠানটি উপজেলা ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। গত ০৩ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। পদের নামউপজেলা ম্যানেজার পদসংখ্যানির্ধারিত নয়। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাস্নাতক ডিগ্রি/ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার ও আইটি বিষয়ক দক্ষতা থাকতে হবে। কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরনচুক্তিভিত্তিক। কর্মক্ষেত্রঅফিসে। প্রার্থীর ধরননারী-পুরুষ (উভয়); বয়সসীমাসর্বোচ্চ ৪০ বছর (কাজের অভিজ্ঞতার ভিত্তিতে বয়সসীমা শিথিলযোগ্য হতে পারে)। কর্মস্থলচাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর বেতনআলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধাপ্রতিষ্ঠানের…
হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথিত উদ্যোগ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন উদ্যোগের সমালোচনা করে তাকে ‘পাগল রাজা’ বলে আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স। স্যান্ডার্সের মতে, হরমুজ প্রণালির নাম পরিবর্তনের উদ্যোগ না নিয়ে ট্রাম্পের উচিত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে মনোযোগ দেওয়া। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পকে উদ্দেশ করে স্যান্ডার্স বলেন, ‘আপনি প্রেসিডেন্ট, কোনো পাগল রাজা নন। সেভাবেই আচরণ করুন।’ স্যান্ডার্সের দাবি, ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর ফলে এর অর্থনৈতিক চাপ সাধারণ মার্কিন নাগরিকদের ওপর পড়ছে। ট্রাম্পকে ‘পাগল রাজা’ বলার পেছনে ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। মার্কিন স্বাধীনতা…
ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন কি না, সে বিষয়ে ভারত সরকার কিছু জানে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। এমনকি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে কেউ ব্রিকস সম্মেলনে যাবেন কি না, সে বিষয়েও দিল্লির কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রণধীর জয়সোয়াল। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এর আগে গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ…
সরকারকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে।’ শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সিদ্ধিরগঞ্জের পথসভায় তিনি এ কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়। পথসভায় নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম অভিমুখী এই লংমার্চ সফল হবে। তেল, গ্যাস ও বিদ্যুৎ সরকারকে অবশ্যই সরবরাহ করতে হবে। তা না হলে সরকারকে গদি ছাড়তে বাধ্য হতে হবে। তিনি বলেন, গণভোটের গণরায় অনতিবিলম্বে বাস্তবায়ন করতে…
জমির নামজারি বা মিউটেশন প্রক্রিয়ায় নতুন নিয়ম কার্যকর করেছে ভূমি মন্ত্রণালয়। নতুন নিয়মে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি ভাগ-বাটোয়ারা না হলে ওয়ারিশদের সবার নাম একই খতিয়ানে যৌথভাবে অন্তর্ভুক্ত করতে হবে। আলাদা খতিয়ান করতে হলে নিবন্ধিত বণ্টননামা বা আপস-বণ্টননামা দলিল থাকতে হবে। ভূমি মন্ত্রণালয়ের ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জারি করা প্রজ্ঞাপনের পরিবর্তিত নিয়ম অনুযায়ী, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিতে শুধু একজন ওয়ারিশের নামে আলাদা নামজারি করার সুযোগ থাকছে না। মৃত ব্যক্তির সব ওয়ারিশের নাম একই খতিয়ানে অন্তর্ভুক্ত করে যৌথভাবে নামজারি করতে হবে। খতিয়ানে প্রত্যেকের প্রাপ্য হিস্যাও উল্লেখ থাকবে। যৌথ নামজারির ক্ষেত্রে আলাদা বণ্টননামা দলিলের প্রয়োজন হবে না। এ জন্য ওয়ারিশ সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল…
‘তুমি এখনও ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’-তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে বিআরটিএর আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে এসব বদলি ও দায়িত্ব পুনর্বিন্যাসের কথা জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা…
ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতপরিচয় এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড হতে পারে। কারণ, নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। সেখানে এক দম্পতি নতুন করে ভাড়া নিয়ে বসবাস করতেন। শুক্রবার রাতে কক্ষটি থেকে পচা দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে সিআইডির…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদল মন্ত্রীর মেহেদীবাগের বাসভবনে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সীতাকুণ্ড নাগরিক সমাজের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিন। সাক্ষাৎকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা হিসেবে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রস্তাব দেন নাগরিক সমাজের নেতারা। পাশাপাশি মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও জানান তারা। জবাবে অর্থ ও…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম