Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ’ পদে ৫০ কর্মী নিয়োগ দেবে। ৬ সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে, চলবে ৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এইচএসসি অথবা ডিপ্লোমা পাস হতে হবে। পদের নামসেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ পদসংখ্যা৫০ জন। চাকরির ধরনবেসরকারি, ফুল টাইম প্রার্থীর ধরনপুরুষ। শিক্ষাগত যোগ্যতাপ্রার্থীকে অবশ্যই এইচএসসি অথবা ডিপ্লোমা পাস হতে হবে। অভিজ্ঞতা১ বছর। বেতন ও অন্যান্য সুবিধাআলোচনা সাপেক্ষে। বয়সসীমা২২-৩২ বছর। কর্মস্থলযে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক। আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। https://bdjobs.com/h/details/1529751?ln=1 আবেদনের শেষ সময়৫ অক্টোবর…

Read More

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন (৫৮) হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে র‍্যাব। এ ঘটনায় র‍্যাব-১০ ও র‍্যাব-৪ এর পৃথক অভিযানে এজাহারনামীয় আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে সোমবার (৭ সেপ্টেম্বর) র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। র‍্যাব জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় একটি প্রাইভেটকারের চালক ও তার সহযোগীদের হাতে এসআই আলতাব হোসেন হত্যার শিকার হন। একটি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে গ্যারেজের মালিককে মারধরের প্রতিবাদ করায় তার সঙ্গে হামলাকারীদের বিরোধের সূত্রপাত হয়। প্রাথমিক অনুসন্ধানে…

Read More

আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা হতে পারে। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়। আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা। শুনানি শেষে আইনজীবী শিশির মনির বলেন, আসামিদের সাজা দেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ নেই। রাজনৈতিক স্বার্থে মূল আসামিদের বাদ দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য সাজা…

Read More

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়াকে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমারে জাতীয় পুনর্মিলন (ন্যাশনাল রিকনসিলিয়েশন) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট উল্লেখ করে এ সংকট মোকাবিলায় পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, বাংলাদেশ এমনিতেই একটি জনবহুল দেশ। দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।…

Read More

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনে অংশ নিয়ে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল করা হয়েছে। মার্জনা চেয়ে করা তাদের আবেদন মঞ্জুর করে রাষ্ট্রপতি এ দণ্ডাদেশ বাতিলের আদেশ দিয়েছেন। পরে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। ২০২৫ সালে এনবিআরকে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগে ভাগ করে অধ্যাদেশ জারি করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। এর বিরোধিতা করে ওই বছরের মে মাস থেকে আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। প্রায় দেড় মাস ধরে চলা আন্দোলন জুনের শেষ দিকে তীব্র আকার নেয়। একপর্যায়ে দেশের বিভিন্ন শুল্ক ও কর কার্যালয়ে কর্মবিরতি, অবস্থান কর্মসূচি, মিছিল ও সমাবেশ হয়। আন্দোলনের সময়…

Read More

পিরোজপুর সদর উপজেলায় বিদেশি পিস্তল, গুলি ও গাঁজাসহ রাজিব খান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘর থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে রাজিব খানকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি…

Read More

মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে রোববার (৬ সেপ্টেম্বর) তিনটি বিল পাস হয়েছে। পাস হওয়া বিলগুলো হলো—‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’, ‘জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ এবং ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’। ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’-এর মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ রহিত করে একটি কার্যকর ও স্বাধীন মানবাধিকার কমিশনের জন্য নতুন আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। ‘জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’-এ জোরপূর্বক গুমের অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। গুম হওয়া কোনো ব্যক্তি মারা গেলে অথবা পাঁচ বছরের বেশি সময় নিখোঁজ…

Read More

জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল। একপর্যায়ে ৪৪ রানে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশকে শেষ পর্যন্ত ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। হার্শিতা সামারাবিক্রমার ঝড়ো ব্যাটিংয়ে ১৯.২ ওভারে জয় নিশ্চিত করে লঙ্কানরা। রোববার (৬ সেপ্টেম্বর) নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান করে বাংলাদেশ। জবাবে ৪ উইকেট হাতে রেখে ১৯.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এই জয়ে টানা তিন ম্যাচে তিন জয় নিয়ে ৬ পয়েন্টে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। অন্যদিকে দুই ম্যাচে এক জয় ও ২ পয়েন্ট…

Read More

মালয়েশিয়ায় অবস্থানরত ভিসাবিহীন ও নথিবিহীন বাংলাদেশি নাগরিকদের ‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ (বিআরএম ২.০)-এর আওতায় নিরাপদে ও আইনসম্মত উপায়ে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম। ভিডিও বার্তায় তিনি জানান, মালয়েশিয়া সরকার অনিয়মিত ও কাগজপত্রহীন বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে নিরাপদে ফেরার সুযোগ দিতে ‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ চালু রেখেছে। এই কর্মসূচির মাধ্যমে কোনো আইনি জটিলতা ছাড়াই অনিয়মিত প্রবাসীরা নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন করতে পারবেন। হাইকমিশনের প্রথম সচিব জানান, এই কর্মসূচির আওতায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের অবশ্যই…

Read More

‘এক বছর ধরে আমার মেয়ে নিখোঁজ। খুঁজে পাচ্ছি না। আপনারা আমার সন্তানকে খুঁজে দিন।’-নিখোঁজ শিশু রূপা আক্তারের ছবি হাতে কাঁদতে কাঁদতে এ আকুতি জানাচ্ছিলেন তার মা স্বপ্না আক্তার। সন্তানের সন্ধান চেয়ে তার মতো অন্তত ৩০টি পরিবারের মা-বাবা ও স্বজন রোববার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হন। ‘আমার সন্তান কোথায়?’ শিরোনামে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিখোঁজ শিশুদের পরিবারের উদ্যোগে এবং জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বজনেরা নিখোঁজ সন্তানদের ছবি ও নিখোঁজ হওয়ার তারিখ লেখা প্ল্যাকার্ড হাতে অংশ নেন। সন্তান হারানোর কথা বলতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তারা সন্তানদের দ্রুত খুঁজে…

Read More