Author: admin

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়া আত্মসমর্পণ করেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। এর আগে, ২০২৫ সালের ২২ অক্টোবর সরকার মাওলানা আবুল কালাম আজাদের মৃত্যুদণ্ডের সাজা এক বছরের জন্য স্থগিত করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কারা-২) শাখা থেকে জারি করা আদেশে বলা হয়, আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে তার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত থাকবে। ওই আদেশের আলোকে সুপ্রিম কোর্টে আপিল করার আগে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২১ জানুয়ারি মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড…

Read More

বিশ্ববাজারে ইতিহাস গড়া মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি আউন্স ৪ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে। একদিনের ব্যবধানে নতুন এই রেকর্ড স্বর্ণবাজারে আলোড়ন সৃষ্টি করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (২১ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩০ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৮২৫ দশমিক ৬৮ ডলারে। লেনদেনের এক পর্যায়ে দাম আরও বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৮৩৫ দশমিক ৬৯ ডলারে পৌঁছে। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং মুদ্রাস্ফীতির ঝুঁকি থেকে বাঁচতে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এর ফলেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা ও দাম একযোগে বেড়ে চলেছে। বিশ্ববাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব…

Read More

চলতি বছর হজে যেতে ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশি হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের সুযোগ দেওয়া হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মোট ৭৬ হাজার ৫৮০ জনের মধ্যে ৭২ হাজার ৩৪৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ৪ হাজার ২৬০ জন সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালে হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক বলেন, সাধারণ হজযাত্রীদের পাশাপাশি মেডিকেল টিম, হজ গাইড, প্রশাসনিক ও কারিগরি দলও সৌদি আরবে যাবেন হজযাত্রীদের সহায়তার জন্য। মন্ত্রণালয় তাদের তালিকা সৌদি কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠিয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের হজযাত্রীদের চূড়ান্ত…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী রয়েছেন ঢাকা-১২ আসনে এবং সর্বনিম্ন প্রার্থী পিরোজপুর-১ আসনে। ঢাকা-১২ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বোচ্চ ১৫ জন প্রার্থী, আর পিরোজপুর-১ আসনে মাত্র দুজন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার পর নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, ঢাকা-১২ আসনের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন প্রার্থী রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে। এছাড়া খুলনা-১, ঢাকা-৯, ঢাকা-১৪ ও গাজীপুর-২ আসনে ১২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১ জন করে প্রার্থী রয়েছেন ঢাকা-৫, ঢাকা-৭, ঢাকা-১১, ঢাকা-১৬, ঢাকা-১৭, নারায়ণগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ফেনী-২, নোয়াখালী-৫ ও খাগড়াছড়ি আসনে।…

Read More

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট কেটে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি। টস জিতে রাজশাহীকে ব্যাট করতে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। শুরুটা খুব একটা খারাপ না হলেও বড় জুটি গড়তে পারেনি রাজশাহীর ওপেনাররা। ৩০ রানে ভাঙে উদ্বোধনী জুটি। সাহিবজাদা ফারহান ১৯ বলে ২১ রান করে ফিরে যান। অন্য ওপেনার তানজিদ হাসান তামিম ৩৭ বলে ৪১ রান করে ইনিংস টানার চেষ্টা করেন। তবে এরপরই ব্যাটিং ধস নামে রাজশাহীর। একে একে ব্যর্থ হন অভিজ্ঞ ও মিডল অর্ডারের ব্যাটাররা। অধিনায়ক নাজমুল…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমি মাঝে মাঝে ভাবি, পুঁজিবাজার ছাড়া কিভাবে অর্থনীতি চলছে। একটি পরিপূর্ণ অর্থনৈতিক অবস্থার জন্য পুঁজিবাজার অপরিহার্য।’ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত: অর্থনীতি, রাজনীতি এবং পুঁজিবাজার’ শীর্ষক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, ভারতের পুঁজিবাজারের বাজার মূলধন দেশটির মোট জিডিপির প্রায় ৬০ শতাংশ, পাকিস্তানের ক্ষেত্রে তা প্রায় ৪০ শতাংশ। ‘আমরা যদি একটি কার্যকর ও ফাংশনাল পুঁজিবাজার গড়ে তুলতে পারি, তাহলে শুধু বেসরকারি প্রতিষ্ঠান নয়, বড় বড় সরকারি প্রতিষ্ঠানও বিনিয়োগের জন্য পুঁজিবাজারে আসবে,’ বলেন তিনি।…

Read More

দেশের আরও দুইটি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২০ জানুয়ারি) এ ডলার কেনা হয়। প্রতি ডলারের বিনিময় হার ও কাট-অফ রেট নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১২ জানুয়ারি ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। সে সময়ও ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। তারও আগে গত ৮ জানুয়ারি ১৫টি ব্যাংক থেকে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার এবং ৬ জানুয়ারি ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণভবনে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তিনি জাদুঘরে পৌঁছান। পরিদর্শনকালে ড. ইউনূস জাদুঘরে সংরক্ষিত জুলাই গণঅভ্যুত্থানের পেছনের ইতিহাস, আন্দোলনের ধারাবাহিকতা এবং শেখ হাসিনার টানা ১৬ বছরের শাসনামলের বিভিন্ন চিত্র ঘুরে দেখেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই শহিদদের রক্ত এখনও তাজা থাকতেই এই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে, যা বিশ্বে একটি নজিরবিহীন দৃষ্টান্ত। জাদুঘর পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত…

Read More

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু টোল আদায়ের ক্ষেত্রে নতুন একটি মাইলফলক অর্জন করেছে। উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত সেতুটি থেকে সংগৃহীত মোট টোলের পরিমাণ ছাড়িয়েছে ৩ হাজার কোটি টাকা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানীর নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করেছে পদ্মা সেতু। সেতু চালুর পর থেকেই যানবাহন চলাচল ও রাজস্ব আদায়ের হার ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ায় যাতায়াতের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, পণ্য পরিবহন…

Read More

বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে-এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে কড়াইলবাসীর আয়োজনে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে থাকতে চায়। দালানে বসবাসকারী মানুষের সন্তানদের মতো বস্তিবাসীর সন্তানদেরও যাতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই বিএনপি কাজ করতে চায়। তিনি নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, কড়াইলসহ সারাদেশের মানুষের সমস্যা সমাধানে বিএনপি পাশে থাকবে।…

Read More