Author: admin

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম গাজীপুরে অবস্থিত বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের টেলিযোগাযোগ স্টাফ কলেজ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের উপগ্রহ ভূকেন্দ্র পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এ সময় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, প্রশিক্ষণ কেন্দ্রের অব্যবহৃত জমি পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে এটি সরকারের জন্য আয়বর্ধক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাঘাত না ঘটিয়ে দ্রুত বাস্তবসম্মত প্রকল্প প্রস্তাব তৈরি করার নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, সরকারি সম্পদ অব্যবহৃত রাখা যাবে না; পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে…

Read More

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক হামলা চতুর্থ দিনে গড়িয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের বাহিনী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করেছে। তবে এসব দাবির পক্ষে এখনো কোনো স্বাধীন প্রমাণ প্রকাশ করা হয়নি। মঙ্গলবার (৩ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, তারা আইআরজিসির কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেন্টকম বলেছে, ইরানি শাসনের পক্ষ থেকে আসা সম্ভাব্য হুমকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। এর আগে সোমবার সেন্টকম দাবি করে, ইরানে এক হাজার ২৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং ১১টি ইরানি যুদ্ধজাহাজ…

Read More

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) তারা পদত্যাগপত্র জমা দেন। বেলা আড়াইটার দিকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন তারা। এর আগে সোমবার থেকেই তাদের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান হিসেবে ২০২৪ সালের ১২ ডিসেম্বর নিয়োগ পান ড. এম এ মোমেন। জুলাই অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকার তাকে এ দায়িত্ব দেয়। এর দুই দিন আগে, ১০ ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ।…

Read More

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, মঙ্গলবার সকালে গুলশানের বাসা থেকে বের হয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দেন তিনি। পরে ব্যানারটি সরিয়ে ফেলা হয়। রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে অভিনন্দনমূলক বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। কয়েকদিন আগে বিজয় সরণিতে একটি এলইডি স্ক্রিনে প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শিত হতে দেখেও অপসারণের নির্দেশ দেন। মঙ্গলবার…

Read More

ইসরায়েলের সম্ভাব্য হামলার জবাবে ইরান যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা আঘাত হানতে পারে-এমন আসন্ন হুমকির আশঙ্কা থেকেই তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি স্পষ্ট করেছেন, এই অভিযানের লক্ষ্য ইরানে সরকার পরিবর্তন নয় এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রকে হামলায় বাধ্য করেনি। সোমবার (২ মার্চ) ওয়াশিংটনের ক্যাপিটল হিলে কংগ্রেসের শীর্ষ নেতাদের-‘গ্যাং অব এইট’-ব্রিফ করার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও। তিনি বলেন, “একেবারেই একটি আসন্ন হুমকি ছিল। আমরা জানতাম, ইরান যদি আক্রান্ত হয় তাহলে তারা সঙ্গে সঙ্গে আমাদের ওপর আঘাত হানবে। আমরা বসে থেকে সেই আঘাত সহ্য করার অপেক্ষা করতে চাইনি।” রুবিও জানান, যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসার কথা থাকা একটি ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি এবং ঢাকামুখী একটি ফ্লাইট বাতিল হয়েছে। একইভাবে এয়ার আরাবিয়া-এর মধ্যপ্রাচ্যগামী দুটি ও ঢাকামুখী দুটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। তবে সব ফ্লাইট বন্ধ হয়নি। মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটটি সকাল ৮টা ৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে।…

Read More

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান অস্থিরতার জেরে তেল পরিবহনের খরচ সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপারট্যাংকারের ভাড়া চার লাখ ডলার ছাড়িয়েছে, যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ইরানে হামলার আগের তুলনায় এ ভাড়া প্রায় দ্বিগুণ। দুই মিলিয়ন বা ২০ লাখ ব্যারেল পর্যন্ত অপরিশোধিত তেল বহনক্ষম জাহাজগুলোকে এই রেকর্ড পরিমাণ ভাড়া গুনতে হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেই বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের দক্ষিণে অবস্থিত এই কৌশলগত জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ…

Read More

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করা হয়েছে। আগামী ১০ মার্চ সদর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তার। মঙ্গলবার (৩ মার্চ) জেলা প্রশাসন এ সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হলে তা জানানো হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সাংবিধানিক বিধান অনুযায়ী শপথ গ্রহণের আগে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরে শূন্য ঘোষিত এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের…

Read More

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে প্রাক্তন সিনিয়র সচিব ড. মো: ফরিদুল ইসলামকে নিয়োগ দেওয়ার আভাস পাওয়া গেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে দেশের পুঁজিবাজারে নতুন নেতৃত্ব আসছে, যা বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হতে পারে। গত দেড় বছরে সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর নেতৃত্ব নিয়ে সমালোচনা ও বাজারে মন্দাভাব ছিল বলে অভিযোগ উঠে। বিনিয়োগকারীদের আন্দোলন ও বাজার সংস্কারের দাবি অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন চেয়ারম্যানের অধীনে বাজার সংস্কার ও স্বচ্ছতা…

Read More

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার (২ মার্চ) জারি করা বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশিরা যেন শান্ত থাকেন এবং গুজব এড়িয়ে চলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি বা ভিডিও আপলোড, সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সৌদি আরবের স্থানীয় আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত করার পর বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা জেনে নেওয়ার জন্য…

Read More