Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি অগ্নি সিস্টেমস পিএলসি ও ফাইন ফুডস লিমিটেডের শেয়ার কারসাজির মাধ্যমে কৃত্রিমভাবে দাম বাড়ানোর অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিকিউরিটিজ আইন লঙ্ঘনের মাধ্যমে শেয়ার কারসাজির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন এই সিদ্ধান্ত নেয়। বিএসইসির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ২০২৪ সালের শেষের দিকে অগ্নি সিস্টেমস ও ফাইন ফুডসের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে বাজারে গুঞ্জন শুরু হয়। তদন্তে দেখা যায়, কোম্পানির আর্থিক বা ব্যবসায়িক উন্নতির কারণে নয়, বরং পরিকল্পিত কারসাজির মাধ্যমে শেয়ারের…
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর সঙ্গে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)-এর নবনির্বাচিত কমিটির এক সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারে ডিবিএর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিবিএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান (সিএফএ), ভাইস প্রেসিডেন্ট নাফিজ আল তারিক (সিএফএ), পরিচালক শরীফ আতাউর রহমান, নাঈম মো. কাইয়ুম, আলহাজা নাহিদ আহমেদ এবং সেক্রেটারি দিদারুল গনীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সিএমজেএফ-এর পক্ষ থেকে সভায় অংশ নেন সংগঠনটির প্রেসিডেন্ট মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল, সহ-সভাপতি বাবুল বর্মণ, অর্থ সম্পাদক মাহফুজুল ইসলাম এবং…
প্রশাসনে বড় রদবদলের অংশ হিসেবে ১১৮ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সবাইকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে, বর্তমান কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে। এতে আরও বলা হয়, ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ক্ষেত্রে এই আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত…
কর্পোরেট সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) কার্যক্রমের মাধ্যমে ২০২৫ সালে দেশের ১ লাখ ৭২ হাজার ৫০২ জন মানুষের জীবনে সরাসরি ইতিবাচক পরিবর্তন এনেছে ব্র্যাক ব্যাংক। নারীশিক্ষা, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি, স্বাস্থ্যসেবা, জলবায়ু অভিযোজন ও মানবিক সহায়তা—বিভিন্ন খাতে পরিচালিত এসব উদ্যোগ সমাজ উন্নয়ন ও টেকসই অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় ৮০৭ জন সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। ‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচির মাধ্যমে ৩৪৮ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা প্রশিক্ষণ লাভ করেছেন। পাশাপাশি ব্যাংকের সহকর্মীদের উদ্যোগে ৩৫ জন প্রতিবন্ধী সন্তানের জন্য বৃত্তি প্রদান করা হয়েছে।স্বাস্থ্য খাতে ‘অপরাজেয়…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘আমি চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটাও নাকি হুমকি হিসেবে দেখানো হচ্ছে। কোথায় কী হয়ে যায়-সব দোষ নাকি মির্জা আব্বাসেরই।’ মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় নির্বাচনি প্রচারণাকালে এসব কথা বলেন তিনি। প্রতিপক্ষের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘আমি কারও কথায় ভীত নই। যে যত কথাই বলুক, আমি কারও ফাঁদে পা দেব না। আমার ভোট আমি চাইব, অন্যরাও ভোট চাইবে-এটাই স্বাভাবিক। কিন্তু এলাকায় কী কাজ করেছেন, কী করবেন-সেটা জনগণের সামনে বলুন। পায়ে পাড়া দিয়ে ঝগড়া সৃষ্টি করার চেষ্টা করবেন না।’ নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি মৌচাক মোড় হয়ে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ গণভোটকে সামনে রেখে দেশবাসীকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারী। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি ভোটারদের উদ্দেশে এই দিকনির্দেশনামূলক বার্তা দেন। ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘ভোট একটি আমানত। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।’ মিজানুর রহমান আজহারী একজন জনপ্রিয় বাংলাদেশি ইসলামি আলোচক, গবেষক ও লেখক। যিনি কুরআন ও হাদিসের আলোকে সহজ ও গবেষণাধর্মী আলোচনা দিয়ে ওয়াজ মাহফিল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তিনি ইসলামি আলোচক হিসেবে পরিচিত…
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ‘টেরিটরি সেলস এক্সিকিউটিভ/সেলস অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৩ ফেব্রুয়ারি। বিভাগের নাম: মোবাইল পদের নাম: টেরিটরি সেলস এক্সিকিউটিভ/সেলস অফিসার পদ সংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়সসীমা: ২০-৩২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থান বেতন: আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ttps://bdjobs.com/jobs/details/1453236?ln=1 ক্লিক করুন আবেদনের সময়সীমা: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬bdjobs.com ম্যাংগোটিভি /আরএইচ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেননি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, খালেদা জিয়ার শাসনামলে যারা মন্ত্রী ছিলেন, তারা জানতেন তিনি দুর্নীতিকে কখনোই সমর্থন করেন না। বিষয়টি আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘একটি দল বলছে বিএনপি দুর্নীতি করেছে। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত তাদের দুজন মন্ত্রী ছিল। যদি সত্যিই দুর্নীতি হতো, তাহলে তারা কেন তখন পদত্যাগ করে চলে আসেননি? কারণ তারা জানতেন, খালেদা জিয়া কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেননি। যারা এখন এসব বলছে, তারা আসলে নিজেদের বিরুদ্ধেই কথা বলছে।’ তিনি বলেন,…
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন ঘোষণা করা হবে বলে মামলাটি সিএভি (রায় ঘোষণার জন্য অপেক্ষমান) রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়, যা মঙ্গলবার শেষ হয়। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ছয়জন বর্তমানে গ্রেপ্তার…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দপ্তর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব।’ নির্বাচন কমিশন সূত্র জানায়, দেশের ভেতরে তিন শ্রেণির নাগরিক-সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ১২২টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ইসি জানিয়েছে, সব মিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম