Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের অভিযানেই শনিবার (৭ মার্চ) রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসটিএফ জানিয়েছে, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ওসমান হাদি হত্যার পর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং বিভিন্ন এলাকায়…
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের ফ্যামিলি কার্ড উদ্যোগ আন্তর্জাতিক নারী দিবসের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন তারেক রহমান। রোববার (৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বাণীতে তিনি বলেন, নারীরা শুধু জনসংখ্যার অর্ধেক নন; তারা পরিবারের শক্তি ও জাতীয় অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। দিবসটি উপলক্ষে তিনি বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নারীরা কেবল আমাদের জনসংখ্যার অর্ধেকই নন; তারা আমাদের পরিবারের শক্তি, আমাদের সম্প্রদায়ের ভিত্তি এবং আমাদের জাতীয় অগ্রগতির একটি অপরিহার্য শক্তি। জীবনের প্রতিটি ক্ষেত্রে – গৃহে, শিক্ষায়, কৃষিতে, শিল্পে, জনসেবাতে এবং নেতৃত্বে – তাদের অবদান দৃশ্যমান। কোনও জাতি সুষম এবং টেকসই উন্নয়ন অর্জন করতে পারে…
ঈদের বিশেষ পর্বে এবার গায়িকা হিসেবে মঞ্চে উঠছেন শবনম বুবলী। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ইত্যাদির বিশেষ আয়োজনে প্রথমবারের মতো গান পরিবেশন করবেন তিনি। অনুষ্ঠানের নির্মাতা হানিফ সংকেত জানান, এবারের ঈদে ‘ইত্যাদি’র বিশেষ পর্বে গায়িকা হিসেবে অংশ নিচ্ছেন বুবলী। তার সঙ্গে গান গেয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। অনুষ্ঠান সংশ্লিষ্টরা বলেন, পেশাদার সংগীতশিল্পী না হয়েও ইমরানের সঙ্গে গানটি পরিবেশন করেছেন বুবলী। গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গত ২৪ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত ‘ইত্যাদি’র সেটে গানটির চিত্রধারণ করা হয়। সেখানে উপস্থিত দর্শকদের সামনে গান পরিবেশিত হয়েছে। নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন আশা করছে, গানের…
নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। নিচে তার পোস্টটি তুলে ধরা হলো: আজ আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ এবং সারা বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে ন্যায্য সুযোগ পাবে; কর্মক্ষেত্রে বৈষম্য ও বেতন বৈষম্য দূর হবে; এবং সমাজের প্রতিটি নারী নিরাপত্তা ও মর্যাদার…
আবাসিক বসতঘরে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারী ও এক খদ্দেরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের রোববার (৮ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, রোববার ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন–এর সলিমপুর গ্রামে সোহাগ হাওলাদারের বসতঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-সোহাগ হাওলাদার (৪৫), আবু হানিফ (৪২), তানিয়া (৩৬) ও মাহিনুর (৩৫)। সোহাগ স্থানীয় বাসিন্দা হলেও অপর তিনজনের বাড়ি পটুয়াখালী ও মির্জাগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ দীর্ঘদিন ধরে তার বাড়িতে গোপনে দেহ ব্যবসা চালিয়ে আসছিলেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ছিল। শনিবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে স্থানীয়রা তথ্য দিলে পুলিশ…
ইরানের পর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হতে পারে কিউবা-এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার ইরান। তবে ইরানের পরিস্থিতি শেষ হলে যুক্তরাষ্ট্রের প্রশাসনের পরবর্তী এজেন্ডা হতে পারে কিউবা। তিনি বলেন, কিউবা একটি চুক্তি করতে চায়। এ বিষয়ে কাজ করতে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দায়িত্ব দিতে পারেন। তবে আপাতত ইরান ইস্যু শেষ করাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। এর আগে হোয়াইট হাউস–এ দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আমেরিকান কিউবানরা তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারাটা এখন সময়ের ব্যাপার মাত্র। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে…
ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান গতিতে ছয় মাস পর্যন্ত তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি রোববার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এবং ইরানের ফারস নিউজ এজেন্সি। নাইনি বলেন, এখন পর্যন্ত ইরান ‘প্রথম ও দ্বিতীয় প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে শিগগিরই আরও উন্নত ও তুলনামূলক কম ব্যবহৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। আইআরজিসি ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সামরিক বাহিনী। সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি দেশটির রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও এ বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল সাড়ে…
সব নারী ও কন্যা শিশুর জন্য বাংলাদেশকে নিরাপদ করার আশাবাদ ব্যক্ত করেছেন জুবাইদা রহমান। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, জাতিসংঘের একটি বহুল প্রচলিত উক্তি রয়েছে-‘নারী যখন এগিয়ে যায়, তখন জাতিও এগিয়ে যায়।’ ইনশা-আল্লাহ বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। এ সময় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের সব নারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান জুবাইদা রহমান। অনুষ্ঠানে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, বেগম…
জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় নারীশক্তি’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ডিআরইউ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির নারী নেত্রীরা। অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়, মনিরা শারমিনকে আহ্বায়ক এবং নুসরাত তাবাসসুমকে মুখ্য সংগঠক করে জাতীয় নারীশক্তির কার্যক্রম শুরু হবে। সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, দেশে নারীবান্ধব পরিবেশের অভাবে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির অনেক নারী সক্রিয়ভাবে কাজ করতে পারেননি। জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন হলেও জাতীয়…
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের জন্যও ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি জানান, প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম পাবেন ২ হাজার টাকা। এছাড়া প্রতিটি মন্দিরের জন্য মাসিক ৮ হাজার টাকা বরাদ্দ থাকবে। এ অর্থ থেকে পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবাইত পাবেন ৩ হাজার…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম