Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতোবা হোসেইনি খামেনি দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় রাত সোয়া ৩টার দিকে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তাঁর নাম ঘোষণা করা হয়। ইরানের সংবিধান অনুযায়ী ৮৮ জন ধর্মীয় ব্যক্তি নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট দেশের সুপ্রিম লিডার নির্বাচন করে। সর্বশেষ ভোটাভুটিতে তাঁরা মোজতোবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছেন। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তেহরানে নিজের বাসভবনে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তাঁর মেয়ে, নাতি ও জামাইসহ আরও কয়েকজন উচ্চপদস্থ…
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যায় জড়িত যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ চলছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ সোমবার (৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইজিপি জানান, এই দুই আসামিকে অচিরেই দেশে আনা হবে। আইজিপি আরও বলেন, চাঁদাবাজদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। চাঁদাবাজ ও মাদক কারবারিদের তালিকা তৈরি করা হয়েছে। প্রতিটি থানাকে জিরো কমপ্লেইন সেন্টার হিসেবে পরিচালনা করা হবে। তিনি সতর্ক করে বলেন, ‘পুলিশের কোনো সদস্য অতিউৎসাহী ভূমিকা পালন করবেন না, তবে জনগণকে আইন মেনে চলতে…
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রায় ২০ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উপাচার্য নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট ম্যানেজমেন্ট টিমের জরুরি সভায় সরকারের প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনারের পাঠানো চিঠি নিয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আজ সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে একাডেমিক কার্যক্রম স্থগিত থাকলেও ৯…
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ফাইনালে কিউইদের ৯৬ রানে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে সূর্যকুমার যাদবের দল। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে ভারত ২০ ওভারে তোলে ২৫৫ রান। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল ১৫৯ রানেই অলআউট হয়ে যায়। টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ভারতীয় ব্যাটাররা। ওপেনার অভিষেক শর্মা মাত্র ১৮ বলে অর্ধশতক করেন। ২১ বলে ৫২ রান করে আউট হন তিনি। এরপর সাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েন। স্যামসন ৪৬…
জ্বালানি তেল সংগ্রহে দেশজুড়ে চরম ভোগান্তিতে পড়েছেন গাড়িচালক ও সাধারণ মানুষ। কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে, আবার অনেক পাম্পে মজুত শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ রয়েছে। রোববার (৮ মার্চ) ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তেল নিতে পথে কয়েকটি পাম্পে চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত চালক সরাসরি ঢাকার মহাখালীতে পৌঁছানোর সিদ্ধান্ত নেন, যাতে পথে কোথাও তেল সংকটে গাড়ি আটকে না যায়। গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক চালক তিন-চারটি পাম্প ঘুরে তেল সংগ্রহ করছেন। কোথাও আবার তেলের দীর্ঘ লাইনের কারণে যানজট তৈরি হচ্ছে। যদিও সরকার বলছে, দেশে জ্বালানি…
পুঁজিবাজারে গত দেড় বছরে প্রায় ২০০টি অভিযোগ তদন্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, এসব তদন্তের ভিত্তিতে ১৪৮৮ কোটি টাকা অর্থদণ্ড করা হয়েছে, তবে আদায় হয়েছে মাত্র ৫ কোটি ২৩ লাখ টাকা। রোববার রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্ট–এ আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। সেমিনারের আয়োজন করে পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম। বিএসইসি চেয়ারম্যান বলেন, জরিমানার অর্থ আদায় কম হলেও এটি নতুন নয়। আইনি প্রক্রিয়ার কারণে অনেকেই জরিমানার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করছেন এবং পরিশোধে সময় নিচ্ছেন। তবে তদন্ত ও শাস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে বাজারে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা চলছে।…
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রোববার (৮ মার্চ) এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নারী অধিকার রক্ষা, কর্মক্ষেত্রে সমতা এবং নারীদের ক্ষমতায়নের গুরুত্বের ওপর জোর দেন। অনুষ্ঠানে আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ এবং কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের নারী কর্মচারীরা…
চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করা পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপ–এর রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে সরকার। পাশাপাশি যুক্তরাজ্য–এ নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করা হয়েছে। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে থাকা চার রাষ্ট্রদূতকে সদর দপ্তরে বদলি করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার হওয়া রাষ্ট্রদূতরা হলেন-পর্তুগালের এম. মাহফুজুল হক, পোল্যান্ডের মো. ময়েনুল ইসলাম, মেক্সিকোর এম মুশফিকুল ফজল (আনসারী) এবং মালদ্বীপের মো. নাজমুল ইসলাম। তাদের দায়িত্ব থেকে ফিরিয়ে আনার কারণ হিসেবে কূটনৈতিক রুটিন পরিবর্তনের কথা বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিশনগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।…
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার (৮ মার্চ) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দেন, যা মন্ত্রণালয় ইতিমধ্যে গ্রহণ করেছে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এমডি হিসেবে নিয়োগপ্রাপ্ত আব্দুস সালাম পূর্বে সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করতেন। তার প্রকৌশলী পদে থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগ ওঠে। গত ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে কানাডার ‘বেগমপাড়ায়’ তার স্ত্রীর নামে বিলাসবহুল বাড়ি থাকা নিয়ে অনুসন্ধান প্রতিবেদনে তথ্য প্রকাশিত হয়। এছাড়া ঢাকা ওয়াসার একটি অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও আব্দুস সালামকে অংশ নিতে নিষেধ করা হয়েছিল। বর্তমানে পুলিশের অপরাধ…
বাংলাদেশ সামরিক জাদুঘরে দর্শনার্থীদের যাতায়াত ও গাড়ি পার্কিং আরও সহজ করতে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ইয়েস পার্কিং’। আজ রবিবার (৮ মার্চ) থেকে জাদুঘর প্রাঙ্গনে পার্কিং সেবাটি চালু করা হয়। এখন থেকে সামরিক জাদুঘরের দর্শনার্থীরা পার্কিং সংক্রান্ত প্রয়োজনে আধুনিক অ্যাপ-ভিত্তিক সুশৃঙ্খল অনলাইন বুকিং ও ব্যবস্থাপনার সুবিধা পাবেন। এই সেবার আওতায় জাদুঘরের দর্শনার্থী ছাড়াও পার্শ্ববর্তী যেকোনো স্থানের গাড়ির চালকরা তাদের গাড়ি অথবা মোটরসাইকেল নিরাপদে পার্কিং করতে পারবেন। ইয়েস পার্কিং এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সহজেই জাদুঘর প্রাঙ্গণে পার্কিং খুঁজে পান, গাড়ি পার্কিং করতে এবং ফি পরিশোধ করতে পারেন। রিয়েল-টাইম আপডেট এবং সহজ নেভিগেশন সুবিধা থাকায় অ্যাপটি দর্শনার্থীদের একটি…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম