কুমিল্লার দেবিদ্বারের আলোচিত ‘লেডি ডন খ্যাত’ লাইলি আক্তারকে মাদকসহ আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হানি ট্র্যাপের মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ আদায় ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে দেবিদ্বার পৌরসদরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
পুলিশ জানায়, লাইলির বিরুদ্ধে হানি ট্র্যাপে ফেলে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়, মাদক বিক্রিসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। এর আগে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে করা একটি মামলায় কয়েকদিন কারাগারেও ছিলেন তিনি।
পুলিশের দাবি, কারাগার থেকে বের হওয়ার পর লাইলি আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।
ওসি মনিরুজ্জামান বলেন, লাইলির বিরুদ্ধে আগে একটি মামলা ছিল। নতুন করে মাদকের মামলায় তাকে শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
তার সহযোগীদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ
