Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
জ্বালানি সংকটের কারণে এবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সারা দেশে কোনো ধরনের আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৮ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয় ও সরকারি কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে আগামী ২৬ মার্চ সারা দেশে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সব রাষ্ট্রীয় কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে। তিনি জানান, সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পমাল্য অর্পণসহ সব কর্মসূচিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষের যাতায়াত…
রমজানে জনভোগান্তি কমাতে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে পরিচালিত বিদেশি পাঠ্যক্রমের স্কুলগুলোতে শ্রেণি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আদেশে বলা হয়েছে, আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি পর্যন্ত এসব স্কুলে নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। রমজানে জনভোগান্তি নিরসন ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি পাঠ্যক্রমে পরিচালিত বিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হয়। সেখানে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবশ্যিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বাংলা ও বিদেশি পাঠ্যক্রমের সব কোচিং সেন্টারের কার্যক্রমও বন্ধ থাকবে। সরকার জানিয়েছে, রমজান মাসে শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচল সহজ করতে এবং…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে সম্মানিত করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার এই পুরস্কার প্রদান করা হয়। খালেদা জিয়ার পক্ষে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তরভাবে তাকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে আরও পুরস্কার পেয়েছেন- অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী মোছা.…
রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ পরিদর্শন করে অসংখ্য অস্বাস্থ্যকর পরিস্থিতি ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরদার বকুল। রোববার সকালে এই পরিদর্শনে তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। পরিদর্শনের সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। রোগীদের ব্যবহারের বিছানায় ময়লা, তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি এবং অস্বাস্থ্যকর পরিবেশ তাদের নজরে আসে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যিনি সরকারের কাছে দায়বদ্ধ, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না।’ তিনি সংশ্লিষ্টদের হাসপাতালের সেবার মান উন্নয়নে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হলেও জাতীয়…
‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো তাদের ইনটেলিজেন্ট এআই ইকোসিস্টেমের সম্প্রসারণটা বিশেষভাবে সকলের সামনে তুলে ধরেছে। ‘পায়োনিয়ারিং দ্য কানেকশন অফ ইন্টেলিজেন্স’ থিমের এই প্রদর্শনীতে দেখানো হয়েছে, কীভাবে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্ট অ্যাকসেসরিজকে একসঙ্গে কাজে লাগিয়ে একটি নিখুঁত ও সম্মিলিত অভিজ্ঞতা গড়ে তোলা যায়। এ প্রদর্শনীতে শক্তিশালী এআই ফিচারকে ব্যবহারিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত করে কর্মক্ষমতা, সৃজনশীলতা এবং দৈনন্দিন ডিজিটাল জীবনের মান উন্নয়নের উপর ফোকাস রাখা হয়েছে। এই প্রদর্শনীতে নতুন ক্যামোন ৫০ সিরিজ ও পোভা ৮ সিরিজের স্মার্টফোনগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ক্যামন ৫০ সিরিজ টেকনোর এআই-ভিত্তিক ইমেজিং এবং নির্ভরযোগ্য দৈনন্দিন পারফরম্যান্স এর উপর বেশি জোর…
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব কাস্টমস স্টেশন এবং সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার দাবি জানিয়েছেন পোশাক রপ্তানিকারকরা। রপ্তানি বাণিজ্যের গতি সচল রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানো নিশ্চিত করতে এ দাবি জানানো হয়েছে। এ জন্য আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সংশ্লিষ্ট দপ্তরগুলো খোলা রাখার অনুরোধ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান এ বিষয়ে চিঠি দেন। চিঠিতে বলা হয়েছে, তৈরি পোশাক খাত সম্পূর্ণভাবে ফ্যাশন ও…
নিজস্ব প্রতিবেদক শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি তাদের প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে সংগ্রহ করা তহবিল ব্যবহারের অগ্রগতি সংক্রান্ত নিরীক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছে। নির্ধারিত সময়সীমা পর্যন্ত সংগৃহীত অর্থ কীভাবে ব্যয় হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডকোম্পানিটি ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত আইপিও তহবিল ব্যবহারের অগ্রগতি নিয়ে নিরীক্ষকের প্রতিবেদন প্রকাশ করেছে। ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আইপিও থেকে সংগৃহীত অর্থের ব্যবহারের তথ্য এতে উল্লেখ করা হয়েছে। একমি পেস্টিসাইডস লিমিটেডকোম্পানিটি ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইপিও তহবিল ব্যবহারের অগ্রগতি সংক্রান্ত নিরীক্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে নির্দিষ্ট সময় পর্যন্ত আইপিও থেকে সংগৃহীত অর্থ ব্যয়ের বিবরণ তুলে ধরা হয়েছে। প্রকাশিত নিরীক্ষিত প্রতিবেদনে কোম্পানি…
ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে এ আবেদন করা হয়। মির্জা আব্বাসের পক্ষে মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, মামলার আবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। সকাল ১১টার দিকে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয়ী হন মির্জা আব্বাস। নির্বাচনে পরাজয়ের পর ভোট…
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে সম্ভাব্য অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখার পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ পর্যায়ের আট অর্থনীতিবিদ। তারা বলেছেন, বৈশ্বিক সংকট দেখা দিলে ডলার ও রিজার্ভের ওপর চাপ তৈরি হতে পারে। তাই এখনই রিজার্ভ থেকে বেশি ডলার খরচ না করার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার বাংলাদেশ ব্যাংকের এক সভায় এসব পরামর্শ দেন তারা। সভায় দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা হয়। অর্থনীতিবিদেরা বলেন, জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খুঁজতে হবে। বিশ্ববাজারে দাম বাড়লেও এখনই তা ভোক্তা পর্যায়ে চাপিয়ে দেওয়া ঠিক হবে না, এতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর…
মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও গ্যাস ও জ্বালানি তেলবাহী আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রোববার (৮ মার্চ) সকালে এসব জাহাজ বন্দরে এসে নোঙর করে। জাহাজগুলো গত ২৮ ফেব্রুয়ারির আগেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। তবে এর আগে প্রণালি অতিক্রম করা জাহাজগুলো বাংলাদেশে পৌঁছাতে পারলেও পরবর্তী…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম