Author: admin

ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। তিনি অবিলম্বে শত্রুতা বন্ধ করে সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, সামরিক শক্তি ব্যবহার করে কোনো সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। বল প্রয়োগের সমালোচনা করে তিনি আরও বলেন, শক্তিশালী মুষ্টি মানেই শক্তিশালী যুক্তি নয় এবং বিশ্ব কখনোই জঙ্গলের আইনে ফিরে যেতে পারে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ইরানে শাসন পরিবর্তনের কোনো প্রচেষ্টার পেছনে জনসমর্থন নেই বলেও তিনি মনে করেন। এদিকে যুদ্ধের তীব্রতা বাড়িয়ে প্রথমবারের মতো…

Read More

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা মানুষের জন্য অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার (৮ মার্চ) বিক্রি হচ্ছে ১৮ মার্চের ট্রেনের টিকিট। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে। রেলওয়ে সূত্র জানায়, আগামী ১৯ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হবে ৯ মার্চ। গত ৩ মার্চ থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদ উপলক্ষে সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। যাত্রীদের টিকিট কেনা সহজ করতে পশ্চিমাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো নির্বাচনি…

Read More

নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল রিফাত। স্থানীয় সূত্রে জানা যায়, নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ের মধ্যে মাটিতে গর্ত করে পানির ট্যাংক বসিয়ে সেখানে জ্বালানি তেল মজুদ করা হয়েছিল। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযানের সময় মাটির নিচে বসানো ট্যাংকিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল…

Read More

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে এবং আরও দুটি জাহাজ তেল নিয়ে আসছে। তাই জ্বালানি বিক্রয়কেন্দ্রে অযথা ভিড় না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (৭ মার্চ) রাজধানীর বিভিন্ন জ্বালানি বিক্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অযথা লাইনে দাঁড়িয়ে ভিড় না করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান। তিনি আরও বলেন, গত কয়েক দিনে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। শুক্রবার মাত্র একদিনেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে, যা এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি। বিশ্লেষকদের মতে, মূলত উপসাগরীয় অঞ্চলে সামরিক হামলা এবং পাল্টা প্রতিশোধমূলক কার্যক্রমের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন হয় হরমুজ প্রনালী দিয়ে। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাচ্ছে। অন্যদিকে শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন দেখা গেছে। এশিয়ার পুঁজিবাজার…

Read More

গ্রাহকের আস্থা ও বিশ্বাসই ব্যাংকের বড় শক্তি। সেই আস্থা ধরে রাখতে হলে প্রতিটি পর্যায়ে সুশাসন, স্বচ্ছতা এবং ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, বলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খাঁন। তিনি বলেন, একটি শক্তিশালী ব্যাংক গড়ে তুলতে শুধু ব্যবসা বৃদ্ধি যথেষ্ট নয়, সঙ্গে দরকার কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো। শনিবার (৭ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত বার্ষিক ঝুঁকি সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ আলাউদ্দিন হোসেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিভিন্ন সেশনে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হুসাইন, ড. এম কামাল উদ্দিন জসিম এবং রিস্ক…

Read More

সংসদে অতীতে সৃষ্টি হওয়া নেতিবাচক সংস্কৃতি ও চর্চাগুলো ভবিষ্যৎ কর্মতৎপরতার মাধ্যমে মানুষের মন থেকে মুছে ফেলার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রশিক্ষণ কর্মশালার বিষয়বস্তু তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধান, রুলস অব প্রসিডিউর, কাস্টমস এবং কনভেনশন অব দ্য হাউস-এসব বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্বের যেসব দেশে শক্তিশালী গণতন্ত্রের চর্চা রয়েছে, সেসব দেশের সংসদীয় রীতিনীতি নিয়েও আমরা কথা বলেছি।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি…

Read More

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সেবার উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরা নিশ্চিত করতে আগামী ১১ মার্চ থেকে নির্দিষ্ট ৪টি রুটে এই দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাবে। শুক্রবার (৬ মার্চ) জাকসুর পরিবহন ও যাতায়াত সম্পাদক তানভীর রহমান বিষয়টি নিশ্চিত করেন। জাকসু সূত্রে জানা গেছে, আগামী ১১ মার্চ ২০২৬ (বুধবার) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে বাসগুলো গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। বিআরটিসির ডাবল ডেকার বাসে প্রতিটিতে ৭৫ জন করে শিক্ষার্থী যাতায়াত করতে পারবেন। নির্ধারিত রুটসমূহশিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় মূলত চারটি জেলার উদ্দেশ্যে এই বাসগুলো চলাচল করবে। রংপুর ও বগুড়া-…

Read More

শেষের নাটকীয়তায় সেল্টাকে হারাল রিয়াল মাদ্রিদ লা লিগায় শিরোপার লড়াইয়ে বার্সেলোনার থেকে অনেকটাই পেছনে পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেল্টা ভিগোকে হারিয়ে ব্যবধান কমিয়েছে লস ব্লাঙ্কোসরা। শেষ মুহূর্তে গোল করে দলকে জয়ে এনে দেন ফেদে ভালভের্দে। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ১১তম মিনিটে শর্ট কর্নার থেকে বল পেয়ে গোল করেন অরেলিয়েন চুয়ামেনি। তবে প্রথমার্ধেই সমতা ফেরায় সেল্টা-গোল করেন বোর্হা ইগলেসিয়াস। দ্বিতীয়ার্ধে দুই দলই সুযোগ তৈরি করলেও গোল আসছিল না। সুযোগ নষ্ট করেন ভিনিসিয়ুস জুনিয়র; অন্যদিকে ইয়াগো আসপাস-এর শট পোস্টে লেগে ফিরে আসে। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ম্যাচের ভাগ্য বদলে দেন ফেদেরিকো ভালভের্দে। বক্সের বাইরে থেকে নেওয়া…

Read More