Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
পাইলট প্রকল্পের আওতায় দেশে চালু হতে যাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার মোট ৩৭ হাজার ৫৬৪ জন নারীকে পরিবারপ্রধান স্বীকৃতি দিয়ে এই কার্ড দেওয়া হবে। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান । মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারে নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তার নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা সহজে পৌঁছে দেওয়া হবে। তিনি জানান, প্রতিটি কার্ডের মাধ্যমে…
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায়, সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। আজ সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব, তা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বৈঠকে জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং…
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসকের কাছে এ নির্দেশনা পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট যেন তৈরি না হয় তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, তেলের অবৈধ মজুত গড়ে তোলা বন্ধ করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি প্রতিহত করা এবং খোলা বাজারে তেল বিক্রি ও পাচার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ…
বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তেলের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে বাজারে যে সংকটের কথা শোনা যাচ্ছে, তার মূল কারণ কিছু ভোক্তার আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা করা। এতে কিছু এলাকায় সাময়িকভাবে সরবরাহের ওপর চাপ তৈরি হয়েছে। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে কোথাও কোথাও ভোজ্যতেলের সংকট বা প্রতি লিটারে দুই টাকা বেশি দামে বিক্রির খবর প্রকাশিত হওয়ায় পরিস্থিতি পর্যালোচনার জন্য এই বৈঠক করা হয়। আমদানিকারক ও রিফাইনারি মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত…
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সোমবার (৯ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এক মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার অফিস কক্ষে চার বোতল বিদেশি মদ পাওয়া যায়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর–এ পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৮ সালের ২৩ জুলাই অপরাধ তদন্ত বিভাগ–এর উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ…
ব্যক্তিগত কারণ দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ট্রাইব্যুনালে নতুন করে আরও দুজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সাইমুম রেজা তালুকদার জানান, কয়েক দিন আগে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন এবং রোববার ছিল তার শেষ কর্মদিবস। তিনি বলেন, মূলত আগের পেশায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত থেকেই এই পদত্যাগ করেছেন। প্রসিকিউশন সূত্র জানায়, চিফ প্রসিকিউটরের…
এই রমজানে আসন্ন ঈদের আনন্দ দ্বিগুণ করতে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো সোশ্যাল মিডিয়ায় চালু করেছে একটি আকর্ষণীয় ক্যাম্পেইন ‘ওয়াই সো কুল ঈদ এন্থেম ২০২৬- রিল চ্যালেঞ’। উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করতে এবং তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে উৎসাহিত করতেই ভিভোর এই কার্যক্রম। ভিভোর এই অনলাইন চ্যালেঞ্জে অংশ নিতে ‘ওয়াই সো কুল ঈদ এন্থেম’ ট্র্যাকটি ব্যবহার করে বানানো যাবে শর্ট-ভিডিও বা রিলস। যেখানে অংশগ্রহণকারীরা তাদের ঈদ উদযাপন, আনন্দে ভরা নাচের মুহূর্ত বা অন্যান্য সৃজনশীল মুহূর্তগুলো অনলাইনে শেয়ার করতে পারবে। যা, উৎসবের আনন্দে নিজের সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি করবে। ভিভোর এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সোশ্যাল মিডিয়ায় সৃজনশীল কন্টেন্টের একটি নতুন ধারা তৈরি করা।…
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করা হবে। রোববার (৮ মার্চ) স্থানীয় সময় এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি একটি পারস্পরিক সিদ্ধান্ত হবে এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা চলছে। সঠিক সময় হলে তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানান ট্রাম্প। এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল। তবে তিনি ইঙ্গিত দেন, শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তারই থাকবে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের ফলে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের…
ইরান-ইসরায়েল সংঘর্ষের কারণে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের চারটি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এই চারটি রুট হলো- কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যেসকল ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল, তার মধ্যে এই চারটি রুট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চালু হবে না। বোসরা ইসলাম জানান, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতি উন্নত হলে এবং সংশ্লিষ্ট এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন পেলেই ফ্লাইটগুলো পুনরায় চালু করা হবে। তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক…
দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে পুঁজিবাজারকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, অর্থনীতিকে টেকসই করতে ব্যাংকঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে পুঁজিবাজারভিত্তিক অর্থায়ন বাড়ানো প্রয়োজন। রোববার (৮ মার্চ) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘শেয়ারবাজারের নতুন সরকারের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম। তিতুমীর বলেন, উদ্যোক্তাদের শুধু ব্যাংকঋণের ওপর নির্ভর না করে শেয়ারবাজার থেকে পুঁজি সংগ্রহে উৎসাহিত করা হবে। এজন্য নীতিগতভাবে নির্ধারণ করতে হবে কোন খাত ব্যাংকঋণ পাবে এবং কোন খাত পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করবে। আগামী অর্থবছরের বাজেটে এ…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম